৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২১২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২১১১
জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
একবার একটি লাশ নিয়ে যেতে দেখে রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে গেলেন। আমরাও তাঁর সাথে দাঁড়িয়ে গেলাম। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! এতো এক ইহুদী মেয়েলোকের লাশ। তিনি বললেন: মৃত্যু একটা ভয়াবহ জিনিস। অতএব, যখন তোমরা জানাজা দেখ, দাঁড়িয়ে যাও।
২১১২
জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া পরিচ্ছেদ নাই
আবুয্ যুবায়র (রহঃ)
আবু যুবাইর (রহঃ) থেকে আরও বর্ণিত হয়েছে যে, তিনি জাবির (রাঃ)-কে বলতে শুনেছেন, নবী (ﷺ) ও তাঁর সাহাবীগণ এক ইহুদির লাশ যেতে দেখে এবং তা চোখের আড়াল না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন।
২১১৩
জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া পরিচ্ছেদ নাই
আবুয্ যুবায়র (রহঃ)
আবু যুবাইর (রহঃ) থেকে আরও বর্ণিত হয়েছে যে, তিনি জাবির (রাঃ)-কে বলতে শুনেছেন, নবী (ﷺ) ও তাঁর সাহাবীগণ এক ইয়াহুদির লাশ যেতে দেখে এবং তা চোখের আড়াল না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন।
২১১৪
জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া পরিচ্ছেদ নাই
আমর ইবনু মুররাহ্ ইবনু আবূ লায়লার সূত্র হতে
কায়স ইবন সা’দ ও সাহল ইবন হুনাইফ (রাঃ) কাদিসিয়াতে ছিলেন। তাদের কাছ দিয়ে একটা জানাজা অতিক্রম করলে তারা উভয়ে দাঁড়িয়ে গেলেন। তাদেরকে বলা হল, এটা তো অত্র এলাকার (এক অমুসলিমের) লাশ! তারা বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ দিয়ে একটি জানাজা অতিক্রম করলে তিনি দাঁড়িয়ে যান। তখন কেউ তাকে বলল, এটা এক ইহুদি লাশ! তিনি বললেনঃ সে কি একটি প্রাণ নয়?
২১১৫
জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া পরিচ্ছেদ নাই
আমর ইবনু মুররাহ্ (রহঃ)
আমর ইবন মুররাহ (রহঃ) থেকে এ সনদে বর্ণিত হয়েছে। অতঃপর তাঁরা বললেন, আমরা একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। এমন সময় আমাদের নিকট দিয়ে একটি জানাজা অতিক্রম করল।
২১১৬
জানাযার জন্য দাঁড়ানো থেকে অব্যাহতি পরিচ্ছেদ নাই
ওয়াক্বিদ ইবনু ‘আম্‌র ইবনু মু‘আয (রহঃ)
আমরা এক জানাজায় দাঁড়িয়ে ছিলাম। এমন সময় নাফি ইবন জুবায়ের আমাকে দেখতে পেলেন। তিনি তখন লাশ নিচে রাখার জন্য বসে বসে অপেক্ষা করছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, “তুমি এখানে দাঁড়িয়ে আছ কেন?” আমি উত্তর দিলাম, “লাশটি রাখার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। কেননা আবু সাঈদ আল খুদরি (রাঃ)-এর সম্পর্কে বর্ণনা করেছেন।” নাফি (রাঃ) এ কথা শুনে বললেন, “মাসউদ ইবন হাকাম (রহঃ) আলী ইবন আবু তালিব (রাঃ)-এর সূত্রে আমাকে জানিয়েছেন। রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে দাঁড়িয়েছেন পরে বসে গেছেন (এ অভ্যাস পরিত্যাগ করেছেন)।”
২১১৭
জানাযার জন্য দাঁড়ানো থেকে অব্যাহতি পরিচ্ছেদ নাই
মাস‘ঊদ ইবনু হাকাম আল আনসারী (রাঃ)
আলী ইবনু আবু তালিব (রাঃ)-কে জানাজার ব্যাপারে বলতে শুনেছেন: রাসূলুল্লাহ (ﷺ) প্রথম দিকে দাঁড়াতেন এবং পরে বসে পড়তেন। নাফি ইবনু জুবাইর কথাটা এজন্য বর্ণনা করেছেন যে, তিনি ওয়াকিদ ইবনু আমর (রাঃ)-কে দেখলেন তিনি লাশ নিচে রাখার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।
২১১৮
জানাযার জন্য দাঁড়ানো থেকে অব্যাহতি পরিচ্ছেদ নাই
ইয়াহ্ইয়া ইবনু সা‘ঈদ (রহঃ)
একই সনদে বর্ণিত হয়েছে।
২১১৯
জানাযার জন্য দাঁড়ানো থেকে অব্যাহতি পরিচ্ছেদ নাই
আলী (রাঃ)
আমরা জানাজায় রাসূলুল্লাহ (ﷺ)-কে দাঁড়াতে দেখে দাঁড়িয়েছি এবং বসতে দেখে বসে গেছি।
২১২০
জানাযার জন্য দাঁড়ানো থেকে অব্যাহতি পরিচ্ছেদ নাই
শু‘বাহ্ (রহঃ)
অনুরূপ বর্ণিত হয়েছে।