৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২১১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২১০১
কবরের উপর জানাযার সালাত আদায় করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
অনুরূপ বর্ণনা করেছেন। তাদের কারো হাদীসে এ কথা উল্লেখ নেই যে, নবী (ﷺ) তাঁর জানাযায় চার তাকবীর উচ্চারণ করেছেন।
২১০২
কবরের উপর জানাযার সালাত আদায় করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে এবং তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
কবরের উপর তাঁর জানাজার সালাত সম্পর্কে শায়বানীর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তাদের হাদীসে চার তাকবিরের কথা বর্ণিত হয়নি।
২১০৩
কবরের উপর জানাযার সালাত আদায় করা পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) কবরের উপর জানাজার সালাত আদায় করেছেন।
২১০৪
কবরের উপর জানাযার সালাত আদায় করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
একজন কৃষ্ণাঙ্গ মহিলা অথবা যুবক মসজিদে নববীতে ঝাড়ু দিত। কিছুদিন রাসূলুল্লাহ (ﷺ) তাকে না দেখে তার সম্বন্ধে জিজ্ঞেস করলেন। সাহাবীগণ বললেন, সে তো মারা গেছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা আমাকে খবর দিলে না কেন? বর্ণনাকারী বলেন, খুব সম্ভব তারা বিষয়টিকে গুরুত্বহীন মনে করেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমাকে তার কবর দেখিয়ে দাও। তারা তাঁকে কবর দেখিয়ে দিলে তিনি (ﷺ) তার কবরের উপর সালাতুল জানাজা আদায় করলেন। অতঃপর তিনি (ﷺ) বললেনঃ এসব কবর অন্ধকারে পরিপূর্ণ হয়ে আছে। মহান আল্লাহ আমার সালাতের দরুন তা আলোকিত করে দেন।
২১০৫
কবরের উপর জানাযার সালাত আদায় করা পরিচ্ছেদ নাই
আবদুর রহমান ইবনু লায়লা (রাঃ)
যায়দ (রাঃ) আমাদের জানাজাসমূহে চারটি তাকবির উচ্চারণ করতেন। আর তিনি কোনো জানাজায় পাঁচ তাকবিরও দিয়েছেন। আমি তাঁকে জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ (পাঁচবার) তাকবির দিতেন।
২১০৬
জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া পরিচ্ছেদ নাই
আমির ইবনু রবী‘আহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা জানাজা নিয়ে যেতে দেখ তখন দাঁড়িয়ে যাও— যে পর্যন্ত না তা তোমাদের পশ্চাতে ফেলে যায় অথবা তা মাটিতে রেখে দেয়া হয় (ততক্ষণ দাঁড়িয়ে থাক)।
২১০৭
জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া পরিচ্ছেদ নাই
কুতায়বাহ্ ইবনু সা’ঈদ, মুহাম্মাদ ইবনু রুমহ, হারমালাহ্ (রহঃ) ..... সকলেই ইবনু শিহাব (রহঃ)
একই সনদে বর্ণনা করেছেন এবং ইউনুস বর্ণিত হাদীসে এরূপ বর্ণিত হয়েছে যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন- কুতাইবা ইবন সাঈদ, ইবন রুমহ (রহঃ) ..... আমির ইবন রাবিয়া (রাঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ যখন তোমরা জানাজা দেখতে পাও এবং তার সাথে যদি না যাও, তবে জানাজা এগিয়ে না যাওয়া অথবা মাটিতে না রাখা পর্যন্ত দাঁড়িয়ে থেকো।
২১০৮
জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া পরিচ্ছেদ নাই
আবূ কামিল, ইয়া‘কূব ইবনু ইব্রাহীম, ইবনুল মুসান্না, মুহাম্মাদ ইবনু রাফি’ (রহঃ) ..... সকলেই নাফি’ (রহঃ)
এ সূত্রে লায়স ইবন সা‘দ-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। ব্যতিক্রম এই যে, ইবনু জুরাইজ-এর হাদীসের বর্ণনা নিম্নরূপঃ নবী (ﷺ) বলেন, যখন তোমাদের কেউ জানাজা দেখতে পায়, তখন তার দাঁড়িয়ে যাওয়া উচিত। আর সে জানাজার অনুসরণ না করে তবে তা অগ্রসর হয়ে তাকে পিছনে ফেলে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা উচিত।
২১০৯
জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ (রাঃ)
বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা জানাজার অনুগামী হও তখন জানাজা মাটিতে না রাখা পর্যন্ত বসবে না।
২১১০
জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা জানাজা দেখ, তখন দাঁড়িয়ে যাও। আর যে ব্যক্তি তার অনুসরণ করবে, সে যেন তা মাটিতে না রাখা পর্যন্ত না বসে।