৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২০৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২০৭১
মৃতকে কাফন পরানো পরিচ্ছেদ নাই
আবূ সালামাহ্‌ (রাঃ)
আমি নবী (ﷺ)-এর স্ত্রী আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম: রাসূলুল্লাহ (ﷺ)-কে কয়টি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল? তিনি বললেন: তিনটি কাপড়ে, যা সাহুল অঞ্চলের তৈরি ছিল।
২০৭২
মাইয়্যিতের সর্বাঙ্গ ঢেকে দেয়া পরিচ্ছেদ নাই
উম্মুল মু’মিনীন ‘আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করলে তাঁকে ইয়ামানি চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়।
২০৭৩
মাইয়্যিতের সর্বাঙ্গ ঢেকে দেয়া পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
একই সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে।
২০৭৪
মাইয়্যিতকে সুন্দরভাবে কাপড় পরানো পরিচ্ছেদ নাই
আবুয্‌ যুবায়র (রহঃ)
তিনি জাবির ইবন আব্দুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন। একদিন নবী (ﷺ) খুতবা দিতে গিয়ে তাঁর সাহাবীদের মধ্যে জনৈক ব্যক্তির কথা উল্লেখ করলেন। তিনি মারা গেলে তাকে অপর্যাপ্ত কাপড়ে কাফন দেয়া হয় এবং তাঁকে রাত্রিবেলা কবর দেয়া হয়।নবী (ﷺ) আমাদেরকে এই বলে তিরস্কার করলেন যে, কেন তাঁকে রাত্রিবেলা দাফন করা হল। অথচ তিনি তাঁর জানাজা পড়তে পারলেন না, কোন মানুষ নিরুপায় না হলে এরূপ করা ঠিক নয়। এ প্রসঙ্গে নবী (ﷺ) বললেন, যখন তোমাদের কেউ তার মুসলিম ভাইকে কাফন দিবে সে যেন ভাল কাপড় দিয়ে কাফনের ব্যবস্থা করে।
২০৭৫
জানাযাহ্‌ যথাশীঘ্র সম্পাদন করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেন: তোমরা জানাজার সালাত যথাসম্ভব তাড়াতাড়ি আদায় কর। যদি নেককার লোকের জানাজা হয়ে থাকে তবে তো কল্যাণকর, কল্যাণের দিকে তাকে আগে বাড়িয়ে দেবে। আর যদি অন্য কিছু হয় তবে তা অকল্যাণ। এ অকল্যাণ অশুভকে তোমাদের গর্দান থেকে দ্রুত সরিয়ে দেবে।
২০৭৬
জানাযাহ্‌ যথাশীঘ্র সম্পাদন করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
তবে মা’মারের বর্ণনায় হাদীসে উল্লেখ আছে, তিনি বলেন, আমি এ হাদীসটি মারফূ হওয়া সম্পর্কে নিশ্চিতভাবে জানি।
২০৭৭
জানাযাহ্‌ যথাশীঘ্র সম্পাদন করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: তোমরা জানাজা যথাসম্ভব দ্রুত আদায় কর। কেননা, যদি তা নেককার লোকের জানাজা হয়, তবে তোমরা তাকে দ্রুত কল্যাণের নিকটবর্তী করে দাও। আর যদি এর বিপরীত হয়, তা হবে অকল্যাণকর, যা তোমরা নিজেদের গর্দান থেকে দ্রুত নামিয়ে দাও।
২০৭৮
মাইয়্যিতের জানাযার সালাত আদায় করা এবং (কবরস্থানে নেয়ার সময়) তার পিছে পিছে যাওয়া পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি জানাজার সালাত আদায় করা পর্যন্ত লাশের সঙ্গে থাকে, তাকে এক কীরাত সওয়াব দেওয়া হবে। আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত লাশের সঙ্গে উপস্থিত থাকে, তাকে দুই কীরাত সওয়াব দেওয়া হবে। কেউ জিজ্ঞেস করল, দুই কীরাত বলতে কতটুকু বোঝানো হয়েছে? তিনি বললেন, দুইটি বিশাল পাহাড়ের সমান।আবু তাহির বর্ণিত হাদীস এ পর্যন্ত শেষ হল। বাকি দুইজন বর্ণনাকারী আরও বর্ণনা করেছেন, ইবনু শিহাব বলেন, সালিম ইবনু আবদুল্লাহ বলেছেন এবং ইবনু উমর (রাঃ) জানাজার সালাত আদায় করেই চলে যেতেন। যখন তাঁর কাছে আবু হুরায়রা (রাঃ) বর্ণিত হাদীস পৌঁছল, তখন তিনি বললেন, আমরা তো বহু কীরাত নষ্ট করে ফেললাম।
২০৭৯
মাইয়্যিতের জানাযার সালাত আদায় করা এবং (কবরস্থানে নেয়ার সময়) তার পিছে পিছে যাওয়া পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ)-এর কথা “বিরাট দুই পাহাড় সমতুল্য পর্যন্ত” বর্ণিত হয়েছে। আবদুল আলা ও আবদুর রাজ্জাক উভয়ে হাদিসের পরবর্তী অংশ উল্লেখ করেননি। আবদুল আলার হাদিসে “শেষ না হওয়া পর্যন্ত” এবং আবদুর রাজ্জাকের হাদিসে “কবরের মধ্যে না রাখা পর্যন্ত” বর্ণিত হয়েছে।
২০৮০
মাইয়্যিতের জানাযার সালাত আদায় করা এবং (কবরস্থানে নেয়ার সময়) তার পিছে পিছে যাওয়া পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে এবং তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
মা’মার-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। এ বর্ণনায় বলেছেন, যে ব্যক্তি দাফন করা পর্যন্ত জানাজার অনুসরণ করে।