৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৯৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৯২১
জুমু‘আর সালাতের পর সুন্নাত সলাত সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন জুমার সালাত আদায় করে, তখন সে যেন তার পরে চার রাকাত (সুন্নত) সালাত আদায় করে।
১৯২২
জুমু‘আর সালাতের পর সুন্নাত সলাত সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা জুমার সালাতের পর আরো সালাত আদায় করলে চার রাকাত আদায় কর। আমর (রহঃ) তার রেওয়ায়াতে আরো বলেন, ইবনু ইদরিস বলেছেন যে, সুহাইল (রহঃ) বলেন, যদি তোমাদের তাড়া থাকে তবে মসজিদে দুই রাকাত এবং (বাড়িতে) ফিরে গিয়ে দুই রাকাত আদায় করো।
১৯২৩
জুমু‘আর সালাতের পর সুন্নাত সলাত সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ জুমা’র সালাতের পর সালাত আদায় করতে চাইলে সে যেন চার রাকাত আদায় করে। জারীর (রাঃ)-এর রিওয়ায়াতে “তোমাদের মধ্যে” কথাটুকু যুক্ত হয়নি।
১৯২৪
জুমু‘আর সালাতের পর সুন্নাত সলাত সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
তিনি জুমার সালাত আদায় করে ফিরে এসে নিজ বাড়িতে দুই রাকাত (সুন্নাত) সালাত আদায় করতেন। তিনি পুনরায় বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাই করতেন।
১৯২৫
জুমু‘আর সালাতের পর সুন্নাত সলাত সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নফল সালাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি জুমার সালাতের পর ফিরে না আসা পর্যন্ত সালাত আদায় করতেন না, অতঃপর নিজ বাড়িতে দুই রাকাত সালাত আদায় করতেন। ইয়াহিয়া (রহঃ) বলেন, মনে হয় আমি আদায় করেছি (বর্ণনা করেছি), তিনি সালাত আদায় করতেন অথবা অবশ্যই (সালাত আদায় করতেন)।
১৯২৬
জুমু‘আর সালাতের পর সুন্নাত সলাত সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) জুমা’র সালাতের পর দুই রাকাত সালাত আদায় করতেন।
১৯২৭
জুমু‘আর সালাতের পর সুন্নাত সলাত সম্পর্কে পরিচ্ছেদ নাই
উমার ইবনু ‘আত্বা ইবনু আবুল খুওয়ার (রহঃ)
নাফি ইবন জুবাইর (রহঃ) তাকে নামিরের ভাগ্নে সায়িব-এর নিকট একটি বিষয়ে জিজ্ঞেস করতে পাঠান যা মু‘আবিয়া (রাঃ) তার সালাতের ব্যাপারে লক্ষ্য করেছেন।হ্যাঁ, আমি মাকসূরায় দাঁড়িয়ে তাঁর সাথে জুমআর সালাত আদায় করলাম। ইমামের সালাম ফিরানোর পর আমি আমার জায়গায় দাঁড়িয়ে (সুন্নত) সালাত আদায় করলাম। তিনি প্রবেশ করে আমাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, তুমি যা করেছো তার পুনরাবৃত্তি করোনা। তুমি জুমআর সালাত আদায় করার পর কথা না বলা পর্যন্ত অথবা বের না হয়ে যাওয়া পর্যন্ত কোনো সালাত আদায় করোনা। কারণ রসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এরূপ নির্দেশ দিয়েছেন যে, আমরা কথা না বলা অথবা বের হয়ে না যাওয়া পর্যন্ত যেন সালাত না আদায় করি।
১৯২৮
জুমু‘আর সালাতের পর সুন্নাত সলাত সম্পর্কে পরিচ্ছেদ নাই
উমার ইবনু ‘আত্বা (রহঃ)
নাফি ইবন জুবাইর (রহঃ) তাকে নামিরের ভাগ্নে সায়িব ইবন ইয়াজিদ-এর নিকট পাঠান। হাদীসের অবশিষ্ট বর্ণনা পূর্বের ন্যায়। তবে তিনি বলেন: তিনি সালাম ফিরালে আমি আমার জায়গায় গিয়ে দাঁড়ালাম। এ সূত্রে ‘ইমাম’ শব্দটি যুক্ত হয়নি।
১৯২৯
দু’ ঈদের দিনে নারীদের ঈদগাহে যাওয়া এবং পুরুষদের থেকে পৃথক থেকে খুত্‌বায় শরীক হওয়ার বৈধতা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
আমি নবী (ﷺ)-এর এবং আবু বকর, উমর ও উসমান (রাঃ)-এর সাথে ঈদুল ফিতরের সালাতে উপস্থিত ছিলাম। তাঁরা সবাই খুতবার আগে সালাত আদায় করেছেন এবং পরে খুতবা পাঠ করেছেন। এরপর নবী (ﷺ) (মিম্বার থেকে) অবতরণ করলেন। যখন তিনি হাত দিয়ে ইঙ্গিত করে লোকদের বসিয়ে দিচ্ছিলেন, তা যেন আমি দেখতে পাচ্ছি। অতঃপর তিনি লোকদের মধ্য দিয়ে সামনে অগ্রসর হয়ে মহিলাদের নিকট আসলেন। এ সময় তাঁর সাথে বিলাল (রাঃ) ছিলেন।এরপর তিনি এ আয়াতটুকু পাঠ করলেন: يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لاَ تُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا “হে নবী! ঈমানদার মহিলারা আপনার নিকট আসে, তখন তারা এ কথার ওপর বাইয়াত করবে যে, তারা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না”- (সূরা আল মুমতাহিনাহ ৬০:১২)। এ আয়াত পাঠ সমাপ্ত করে নবী (ﷺ) তাদেরকে উদ্দেশ্য করে বললেনঃ তোমরা কি এ কথার ওপর অটল আছ? তখন মাত্র একজন মহিলাই উত্তর করল, হ্যাঁ। হে আল্লাহর নবী! সে ব্যতীত তাদের মধ্য থেকে আর কেউ প্রতি উত্তর করেননি। অবশ্যই মহিলাটি কে তখন তা জানা যায়নি। বর্ণনাকারী বলেন, এরপর তারা সদাকাহ করতে লাগল আর বিলাল (রাঃ) তাঁর কাপড় বিছিয়ে দিলেন অতঃপর বললেন, তোমাদের প্রতি আমার মা-বাপ কুরবান হোক! এগিয়ে আসো। তখন মহিলারা তাদের ছোট-বড় আংটিসমূহ বিলালের কাপড়ের উপর ফেলতে লাগল।
১৯৩০
দু’ ঈদের দিনে নারীদের ঈদগাহে যাওয়া এবং পুরুষদের থেকে পৃথক থেকে খুত্‌বায় শরীক হওয়ার বৈধতা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি (ﷺ) ঈদের সালাত খুতবার পূর্বেই আদায় করেছেন। সালাতের পর তিনি (ﷺ) খুতবা দিয়েছেন। তাই তিনি (ﷺ) মহিলাদের কাছে এসে তাদেরকে বুঝালেন ও উপদেশ দিলেন এবং তাদেরকে দান সদাকার জন্যে আদেশ করলেন। বিলাল (রাঃ) তাঁর কাপড় বিছিয়ে রেখেছিলেন। মহিলাগণ নিজ নিজ আংটি, বালা ও অন্যান্য জিনিস এতে ঢেলে দিতে লাগলেন।