৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৯১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৯০১
জুমু‘আর সালাত এবং খুত্‌বাহ্‌ হালকা করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
উমারাহ্‌ ইবনু রুয়াইবাহ্‌ (রাঃ)
তিনি বিশর ইবন মারওয়ানকে মিম্বারে দাঁড়িয়ে তাঁর দুইটি হাত উত্তোলন করতে দেখে বলেন, আল্লাহ এ দুইটি হাতকে ধ্বংস করুন। আমি রসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর আঙ্গুল দ্বারা ইশারা করা ব্যতীত আর কিছু দেখিনি। বর্ণনাকারী তার তর্জনী দ্বারা ইশারা করেন।
১৯০২
জুমু‘আর সালাত এবং খুত্‌বাহ্‌ হালকা করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
হুসায়ন ইবনু ‘আবদুর রহমান (রহঃ
আমি জুমার দিন বিশর ইবন মারওয়ানকে তাঁর দুই হাত উপরে তুলতে দেখলাম। উমারাহ ইবন রুবাইবাহ বলেন ..... পূর্বোক্ত হাদিসের অনুরূপ।
১৯০৩
ইমামের খুত্‌বাহ্‌ প্রদানকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
একদা নবী (ﷺ) জুমার দিনের খুতবা দিচ্ছিলেন। তখন জনৈক ব্যক্তি উপস্থিত হলে নবী (ﷺ) তাকে বললেন: হে অমুক! তুমি কি সালাত আদায় করেছ? সে বলল, না। উঠে দাঁড়িয়ে সালাত আদায় কর (তাহিয়্যাতুল মসজিদ)।
১৯০৪
ইমামের খুত্‌বাহ্‌ প্রদানকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
পূর্বোক্ত হাদীসের অনুরূপ। তবে এ বর্ণনায় দুই রাকাত সালাতের উল্লেখ নেই।
১৯০৫
ইমামের খুত্‌বাহ্‌ প্রদানকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা পরিচ্ছেদ নাই
আম্‌র (রাঃ)
তিনি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন: রাসুলুল্লাহ (ﷺ) জুমার দিন মসজিদে প্রবেশ করা এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন: তুমি কি (তাহিয়্যাতুল মসজিদ) সালাত আদায় করেছ? সে বলল, না। তিনি বললেনঃ ওঠো এবং দুই রাকাত সালাত আদায় কর। কুতাইবার বর্ণনায় আছে, তিনি বললেনঃ তুমি দুই রাকাত সালাত আদায় কর।
১৯০৬
ইমামের খুত্‌বাহ্‌ প্রদানকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা পরিচ্ছেদ নাই
আম্‌র ইবনু দীনার (রাঃ)
তিনি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন যে, এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এমন সময় আসল যখন তিনি জুমা’র দিন মিম্বরের উপর খুতবা দিচ্ছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি দুই রাকাত সালাত আদায় করেছ?” সে বলল, “না।” তিনি বললেন, “সালাত আদায় কর।”
১৯০৭
ইমামের খুত্‌বাহ্‌ প্রদানকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা পরিচ্ছেদ নাই
আম্‌র (রাঃ)
তিনি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন: রাসূলুল্লাহ (ﷺ) খুতবা দিচ্ছিলেন। তিনি বললেন, “তোমাদের কেউ জুমার দিনে (মসজিদে) এলো আর তখন যদি ইমাম (হুজ়রা থেকে) বের হয়ে থাকেন, তবে সে দুই রাকাত সালাত আদায় করে নিবে।”
১৯০৮
ইমামের খুত্‌বাহ্‌ প্রদানকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) জুমার দিন মিম্বারে উপবিষ্ট থাকা অবস্থায় সুলাইক আল-গাতাফানি মসজিদে এসে (তাহিয়্যাতুল মসজিদ) নামাজ আদায় করার আগেই বসে পড়ল। নবী (ﷺ) তাকে বলেন: তুমি কি দুই রাকাত নামাজ আদায় করেছো? সে বলল, না। তুমি উঠে দুই রাকাত নামাজ আদায় কর।
১৯০৯
ইমামের খুত্‌বাহ্‌ প্রদানকালে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
জুমা’র দিনে সুলাইক আল-গাতাফানি এসে উপস্থিত হলেন, রাসূলুল্লাহ (ﷺ) তখন খুতবা দিচ্ছিলেন। তিনি বসলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: “হে সুলাইক! উঠো, সংক্ষেপে দুই রাকাত সালাত আদায় করো।” অতঃপর তিনি (ﷺ) বললেন, “জুমা’র দিনে তোমাদের কেউ যখন আসে এমতাবস্থায় যে, ইমাম খুতবা দিচ্ছেন তখন সে যেন সংক্ষেপে দুই রাকাত সালাত আদায় করে।”
১৯১০
খুত্‌বার মাঝে ‘ইল্‌ম শিক্ষাদান সম্পর্কে। পরিচ্ছেদ নাই
আবূ রিফা‘আহ্ (রাঃ)
আমি যখন নবী (ﷺ)-এর নিকট পৌঁছলাম, তখন তিনি খুতবা দিচ্ছিলেন। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! এক আগন্তুক তার দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছে। সে জানে না তার দ্বীন কি?বর্ণনাকারী বলেন, একটি চেয়ার আনা হল, মনে হয় এর পায়াগুলো ছিল লোহার। বর্ণনাকারী বলেন, রসূলুল্লাহ (ﷺ) তাতে বসে আল্লাহ তাঁকে যা শিখিয়েছেন তা আমাকে শিক্ষা দিতে লাগলেন, অতঃপর এসে তাঁর অবশিষ্ট খুতবা শেষ করেন।