৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৯২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৯১১
জুমু‘আর সালাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন পরিচ্ছেদ নাই
ইবনু আবূ রাফি’ (রহঃ)
আবু হুরায়রা (রাঃ)-কে মারওয়ান মদীনার প্রশাসক নিয়োগ করে মক্কায় চলে যান। আবু হুরায়রা (রাঃ) আমাদেরকে নিয়ে জুমার সালাত আদায় করতেন। তিনি সূরা জুমা'র পর দ্বিতীয় রাকাতে إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ সূরা পড়েন। সালাত শেষে আমি আবু হুরায়রা (রাঃ)-কে পেলাম এবং বললাম, আপনি তো সেই দুইটি সূরা পড়েছেন, যেটি আলী ইবনু আবি তালিব (রাঃ) কুফায় পড়তেন। তখন আবু হুরায়রা (রাঃ) বললেন, নিঃসন্দেহে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জুমার দিন এ দুইটি সূরা পাঠ করতে শুনেছি।
১৯১২
জুমু‘আর সালাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন পরিচ্ছেদ নাই
উবায়দুল্লাহ ইবনু আবূ রাফি’ (রহঃ)
মারওয়ান আবু হুরায়রা (রাঃ)-কে প্রশাসক নিয়োগ করলেন ..... পূর্বোক্ত হাদিসের অনুরূপ। তবে অধস্তন বর্ণনাকারী হাতিম (রহঃ)-এর বর্ণনায় আছে, তিনি প্রথম রাকাতে সূরা আল-জুমুআহ এবং দ্বিতীয় রাকাতে “ইযা জা-আকাল মুনাফিকূন” (সূরা আল-মুনাফিকুন) পাঠ করেন। আবদুল আযীজ (রহঃ)-এর রিওয়ায়াতে সুলায়মান ইবনু বিলাল (রহঃ)-এর রিওয়ায়াতের অনুরূপ।
১৯১৩
জুমু‘আর সালাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন পরিচ্ছেদ নাই
নু’মান ইবনু বাশীর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দুই ঈদের নামাজে ও জুমার নামাজে “সাব্বিহিস্‌মা রব্বিকাল আ’লা” ও “হাল আতাকা হাদীসুল গাশিয়াহ” সূরাদ্বয় পাঠ করতেন। বর্ণনাকারী বলেন, ঈদ ও জুমা একই দিন হলেও তিনি উভয় নামাজে ঐ সূরাদ্বয় পাঠ করতেন।
১৯১৪
জুমু‘আর সালাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন পরিচ্ছেদ নাই
ইব্রাহীম ইবনু মুহাম্মাদ ইবনুল মুন্তাশির (রহঃ) সানাদ
একই সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে।
১৯১৫
জুমু‘আর সালাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন পরিচ্ছেদ নাই
উবায়দুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ(রহঃ)
যাহহাক ইবনে কায়স (রাঃ) নুমান ইবনে বশীর (রাঃ)-কে চিঠি লিখে জিজ্ঞেস করলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) জুমার দিন সূরা জুমা ব্যতীত আর কোন সূরা পাঠ করতেন? তিনি বলেন, তিনি “হাল আতাক হাদিসুল গাশিয়াহ” সূরা পাঠ করতেন।
১৯১৬
জুমু‘আর দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ
নবী (ﷺ) জুমু’আর দিন ফজরের সালাতে “আলিফ লা-ম মীম তানজীলুস সিজদা” (সূরা আস-সিজদা) ও “হাল আতাআলাল ইনসানি হীনুম মিনাদ দাহরি” (সূরা আদ-দাহর) এবং জুমু’আর সালাতে সূরা আল-জুমু’আহ ও সূরা আল-মুনাফিকুন পাঠ করতেন।
১৯১৭
জুমু‘আর দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন পরিচ্ছেদ নাই
সুফ্ইয়ান (রহঃ)
অনুরূপ বর্ণিত হয়েছে।
১৯১৮
জুমু‘আর দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন পরিচ্ছেদ নাই
মুখাও্ওয়াল (রহঃ)
ঈদ ও জুমু‘আর সালাতের সূরা সম্পর্কে সুফইয়ান (রহঃ)-এর অনুরূপ বর্ণিত হয়েছে।
১৯১৯
জুমু‘আর দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) জুমার দিন ফজরের সালাতে “আলিফ লাম মিম তানজীল” ও “হাল আতাঃ” সূরাদ্বয় পাঠ করতেন।
১৯২০
জুমু‘আর দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) জুমু‘আর দিন ফজরের সালাতে প্রথম রাকাতে “আলিফ লা~ম মী~ম তানযীল” (সূরা সিজদা) এবং দ্বিতীয় রাকাতে “হাল আতা আলাল ইনসান হীনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শেয়াম মাযকূরা” (সূরা আদ-দাহর) সূরাদ্বয় পাঠ করতেন।