৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৮৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৮৫১
জুমু‘আর দিন খুত্‌বাহ্‌ চলাকালীন সময় চুপ থাকা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে শুনেছি ..... পূর্বোক্ত হাদিসের অনুরূপ।
১৮৫২
জুমু‘আর দিন খুত্‌বাহ্‌ চলাকালীন সময় চুপ থাকা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
ইবনু শিহাব (রাঃ)
এ হাদীস পূর্বোক্ত সানাদে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে ইবনু জুরাইজি (রহঃ) ‘ইবরাহিম ইবনু আব্দুল্লাহ ইবনু কারিয’ বলেছেন (‘আব্দুল্লাহ ইবনু ইব্রাহিম ইবনু কারিয স্থলে)।
১৮৫৩
জুমু‘আর দিন খুত্‌বাহ্‌ চলাকালীন সময় চুপ থাকা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেনঃ জুমার দিন ইমামের খুতবা চলাকালে তুমি তোমার সাথীকে যদি বল ‘চুপ কর’, তবে তুমি অনর্থক কাজ করলে। আবুয্ যিনাদ (রহঃ) বলেন, لَغِيتَ আবূ হুরায়রাহ (রাযিঃ) এর গোত্রের ভাষায়, আসলে তা হবে لَغَوْتَ।
১৮৫৪
জুমু‘আর দিন একটি বিশেষ সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) জুমু‘আর দিন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেনঃ তাতে এমন একটি মুহূর্ত আছে যখন কোন মুসলিম বান্দা সালাতরত অবস্থায় আল্লাহর নিকট কিছু প্রার্থনা করলে অবশ্যই তিনি তাকে তা দান করেন। কুতাইবা (রাঃ)-এর বর্ণনায় আরো আছেঃ তিনি তাঁর হাত দ্বারা মুহূর্তটির স্বল্পতার প্রতি ইঙ্গিত করেন।
১৮৫৫
জুমু‘আর দিন একটি বিশেষ সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
আবুল কাসিম (ﷺ) বলেছেনঃ জুমআর মধ্যে অবশ্যই এমন একটি মুহূর্ত আছে যখন কোন মুসলিম সালাতরত অবস্থায় আল্লাহর নিকট কল্যাণ প্রার্থনা করে তিনি নিশ্চয়ই তাকে তা দান করেন। তিনি তাঁর হাত দ্বারা সে মুহূর্তটির স্বল্পতার প্রতি ইঙ্গিত করেন।
১৮৫৬
জুমু‘আর দিন একটি বিশেষ সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
আবুল কাসিম (ﷺ) বলেছেন ..... পূর্বোক্ত হাদিসের অনুরূপ।
১৮৫৭
জুমু‘আর দিন একটি বিশেষ সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
আবুল কাসিম (ﷺ) বলেছেন ..... পূর্বোক্ত হাদিসের অনুরূপ।
১৮৫৮
জুমু‘আর দিন একটি বিশেষ সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেন, জুমার দিনের মধ্যে অবশ্যই এমন একটি মুহূর্ত আছে যখন কোন মুসলিম আল্লাহর নিকট কল্যাণ প্রার্থনা করে, নিশ্চয়ই তিনি তাকে তা দান করেন। সে মুহূর্তটি অতি স্বল্প।
১৮৫৯
জুমু‘আর দিন একটি বিশেষ সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেন, এ সনদে সূত্রে “সে মুহূর্তটি স্বল্প” কথাটি উল্লেখ নেই।
১৮৬০
জুমু‘আর দিন একটি বিশেষ সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ মূসা আল আশ‘আরী (রাঃ)
‘আবদুল্লাহ ইবন উমর (রাঃ) আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতাকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে হাদীস বর্ণনা করতে শুনেছ? বর্ণনাকারী বলেনঃ আমি বললাম, হ্যাঁ। আমি পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: ইমামের বসা থেকে সালাত শেষ করার মধ্যবর্তী সময়ের মধ্যে সে মুহূর্তটি নিহিত।