৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৭৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৭৬১
কুরআন তিলাওয়াত এবং সূ্রাহ্ আল বাক্বারাহ্ তিলাওয়াতের ফযীলাত পরিচ্ছেদ নাই
নাও্ওয়াস ইবনু সাম’আন (রাযিঃ)
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, কেয়ামতের দিন কুরআন ও কুরআন অনুযায়ী যারা আমল করত তাদেরকে আনা হবে। সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান অগ্রভাগে থাকবে। রাসূলুল্লাহ (ﷺ) সূরা দু’টি সম্পর্কে তিনটি উদাহরণ দিয়েছিলেন যা আমি কখনো ভুলিনি। তিনি বলেছিলেন: এ সূরা দু'টি দুই খণ্ড ছায়াদানকারী মেঘের আকারে অথবা দুইটি কালো চাদরের মত ছায়াদানকারী হিসেবে আসবে যার মধ্যখানে আলোর ঝলকানি অথবা সারিবদ্ধ দুই ঝাঁক পাখির আকারে আসবে এবং পাঠকদের পক্ষ নিয়ে যুক্তি দিতে থাকবে।
১৭৬২
আল ফাতিহাহ্ ও সূরাহ্ আল বাক্বারার শেষ অংশের ফযীলাত, সূরাহ্ আল বাক্বারার শেষ দু’ আয়াত তিলাওয়াতে উৎসাহ দান। পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ)
একদিন জিবরাইল (আঃ) নবী (ﷺ)-এর কাছে বসেছিলেন। সে সময় তিনি উপর দিক থেকে দরজা খোলার একটা প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়ে মাথা উঠিয়ে বললেনঃ এটি আসমানের একটি দরজা। আজকেই এটি খোলা হল- ইতোপূর্বে আর কখনো খোলা হয়নি। আর এ দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে নেমে আসলেন। আজকের এ দিনের আগে আর কখনো তিনি পৃথিবীতে আসেননি।তারপর তিনি সালাম দিয়ে বললেনঃ আপনি আপনাকে দেয়া দু’টি নূর বা আলোর সুসংবাদ গ্রহণ করুন। আপনার পূর্বে আর কোন নবীকে তা দেয়া হয়নি। আর ঐ দু’টি নূর হল ফাতিহাতুল কিতাব ও সূরা আল বাকারা-এর শেষাংশ। এর যে কোন হরফ আপনি পড়বেন তার মধ্যকার প্রার্থিত বিষয় আপনাকে দেয়া হবে।
১৭৬৩
আল ফাতিহাহ্ ও সূরাহ্ আল বাক্বারার শেষ অংশের ফযীলাত, সূরাহ্ আল বাক্বারার শেষ দু’ আয়াত তিলাওয়াতে উৎসাহ দান। পরিচ্ছেদ নাই
আবদুর রহমান ইবনু ইয়াযীদ (রহঃ)
আমি বায়তুল্লাহর পাশে আবু মাসউদ (রাঃ)-এর সাথে সাক্ষাৎ পেয়ে তাকে বললাম, সূরা বাকারার দুইটি আয়াত সম্পর্কে আপনার বর্ণিত একটি হাদীস আমি জানতে পেরেছি। আসলে সেটা হাদীস কি না? তিনি বললেনঃ হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সূরা বাকারার শেষ দুইটি আয়াত এমন যে, যে ব্যক্তি কোন রাতে ঐ দুইটি পড়বে তা তার সে রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
১৭৬৪
আল ফাতিহাহ্ ও সূরাহ্ আল বাক্বারার শেষ অংশের ফযীলাত, সূরাহ্ আল বাক্বারার শেষ দু’ আয়াত তিলাওয়াতে উৎসাহ দান। পরিচ্ছেদ নাই
মানসূর (রহঃ)
একই সনদে হাদিসটি বর্ণিত হয়েছে।
১৭৬৫
আল ফাতিহাহ্ ও সূরাহ্ আল বাক্বারার শেষ অংশের ফযীলাত, সূরাহ্ আল বাক্বারার শেষ দু’ আয়াত তিলাওয়াতে উৎসাহ দান। পরিচ্ছেদ নাই
আবূ মাস'ঊদ আল আনসারী (রাযিঃ)
আবদুর রহমান ইবনু ইয়াজিদ বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সূরা আল-বাক্বারার শেষের এ আয়াত দু’টি পড়বে, তা সে রাতে ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবে। আবদুর রহমান ইবনু ইয়াজিদ বর্ণনা করেছেন, একদিন আবু মাসউদ বাইতুল্লাহর তাওয়াফ করছিলেন, এমন সময় আমি তাঁকে এ হাদীসটির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি আমাকে নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করে শুনালেন।
১৭৬৬
আল ফাতিহাহ্ ও সূরাহ্ আল বাক্বারার শেষ অংশের ফযীলাত, সূরাহ্ আল বাক্বারার শেষ দু’ আয়াত তিলাওয়াতে উৎসাহ দান। পরিচ্ছেদ নাই
১৭৬৬
অনুরূপ বর্ণনা করেছেন।
১৭৬৭
আল ফাতিহাহ্ ও সূরাহ্ আল বাক্বারার শেষ অংশের ফযীলাত, সূরাহ্ আল বাক্বারার শেষ দু’ আয়াত তিলাওয়াতে উৎসাহ দান। পরিচ্ছেদ নাই
ইবনু মাস'ঊদ (রাযি:) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
অনুরূপ বর্ণনা করেছেন।
১৭৬৮
সূরাহ্‌ আল কাহ্‌ফ ও আয়াতুল কুরসীর ফযীলাত পরিচ্ছেদ নাই
আবুদ্‌ দারদা (রাযিঃ)
নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সূরা আল-কাহফ-এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।
১৭৬৯
সূরাহ্‌ আল কাহ্‌ফ ও আয়াতুল কুরসীর ফযীলাত পরিচ্ছেদ নাই
ক্বাতাদাহ্ (রহঃ)
একই সনদে বর্ণিত। তবে শু’বা (রহঃ) বলেছেন, সূরা আল কাহ্‌ফের শেষ থেকে। আর হাম্মাম বলেন, ‘সূরা আল কাহ্‌ফের প্রথম থেকে’, যেমনটি বলেছেন হিশাম।
১৭৭০
সূরাহ্‌ আল কাহ্‌ফ ও আয়াতুল কুরসীর ফযীলাত পরিচ্ছেদ নাই
উবাই ইবনু কা’ব (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একদিন আবু মুনযিরকে লক্ষ্য করে বললেনঃ “হে আবু মুনযির! আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?” আবু মুনযির বলেন, জবাবে আমি বললাম : “এ বিষয়ে আল্লাহ ও আল্লাহর রাসূলই সর্বাধিক অবগত।” তিনি (ﷺ) আবার বললেনঃ “হে আবু মুনযির! আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?” তখন আমি বললাম, اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ। এ কথা শুনে তিনি আমার বুকে হাত রেখে বললেনঃ “হে আবু মুনযির! তোমার জ্ঞানকে স্বাগতম।”