৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৬০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৫৯১
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) নফল সালাতে বসে কিরাআত পড়তেন। অতঃপর রুকু করতে মনস্থ করলে উঠে এতটুকু সময় পর্যন্ত দাঁড়ালেন, যে সময়ের মধ্যে একজন লোক চল্লিশ আয়াত পর্যন্ত পড়তে পারে।
১৫৯২
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আলক্বামাহ্ ইবনু ওয়াক্বক্বাস (রহঃ)
আমি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর রাতের বেলার দু’ রাকাত সালাত বসে কিভাবে আদায় করতেন? জবাবে আয়িশা (রাঃ) বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এ দু’ রাকাত সালাতে কিরাআত পড়তেন। তারপর রুকু করার সময় উঠে দাঁড়িয়ে রুকু করতেন।
১৫৯৩
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ্ ইবনু শাক্বীক্ব (রহঃ)
আমি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ) কি বসে সালাত আদায় করতেন? তিনি বললেনঃ হ্যাঁ, লোকজন তাকে বৃদ্ধ করে দেয়ার পর আদায় করতেন।
১৫৯৪
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ্ ইবনু শাক্বীক্ব (রহঃ)
আমি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম। এতটুকু বর্ণনা করার পর তিনি নবী (ﷺ) থেকে পূর্বোক্ত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
১৫৯৫
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) ইন্তিকালের পূর্বে অধিকাংশ সালাত বসে বসে আদায় করেছেন।
১৫৯৬
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এর বয়স যখন বেশি হয়ে শরীর ভারী হয়ে গিয়েছিল তখন তিনি অধিকাংশ সালাত বসে বসে আদায় করতেন।
১৫৯৭
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
হাফ্‌সাহ্ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কখনো বসে নফল সালাত আদায় করতে দেখিনি। পরবর্তী সময়ে তাঁর ওফাতের এক বছর পূর্বে তাঁকে বসে নফল সালাত আদায় করতে দেখেছি। তিনি অতি উত্তমরূপে স্পষ্টভাবে ধীরে ধীরে সূরা পড়তেন। এ কারণে তাঁর সালাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যেত।
১৫৯৮
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আবুত্ ত্বহির, হারমালাহ্, ইসহাক্ব ইবনু ইব্রাহীম ও ‘আব্‌দ ইবনু হুমায়দ (রহঃ)
একই সনদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তবে তাঁরা উভয়ে (ইবনু ইউসুফ ও মা‘মার) “এক বছর অথবা দুই বছর পূর্বে” কথাটি উল্লেখ করেছেন।
১৫৯৯
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ)
নবী (ﷺ) বসে সালাত আদায় না করে (অর্থাৎ বসে সালাত আদায়ের মত বার্ধক্যে পৌঁছার পূর্বে) মারা যাননি।
১৬০০
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ)
আমার কাছে বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ বসে সালাত আদায় করলে তা অর্ধেক সালাতের সমকক্ষ। আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বর্ণনা করেছেন, এরপর একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে গিয়ে দেখলাম তিনি বসে সালাত আদায় করছেন। আমি তাঁর মাথার উপর হাত রাখলাম। তিনি বললেনঃ হে আবদুল্লাহ ইবনু আমর! কী ব্যাপার? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার কাছে বর্ণনা করা হয়েছে যে, আপনি বলেছেনঃ কেউ বসে সালাত আদায় করলে তা অর্ধেক সালাতের সমান হয়। কিন্তু এখন দেখেছি আপনি নিজেই বসে সালাত আদায় করছেন। এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হ্যাঁ, তবে আমি তোমাদের কারো মত না।