৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৬১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৬০১
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আবূ বাকর ইবনু শায়বাহ্, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার, ইবনুল মুসান্না (রহঃ) ..... উভয়ে মানসূর (রহঃ)
একই সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। তবে শু‘বাহ (রহঃ) ইয়াহিয়া আল আ‘রাজ (রহঃ) থেকে বর্ণনা করেছেন।
১৬০২
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রাতের বেলা এগারো রাকাত সালাত আদায় করতেন। তার মধ্যে এক রাকাত বিতর আদায় করতেন। সালাত শেষ করে তিনি ডান পাশে ফিরে শুতেন। অতঃপর ভোরে মুয়ায্জিন আসলে তিনি (উঠে) সংক্ষিপ্তভাবে দুই রাকাত সালাত আদায় করতেন।
১৬০৩
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী ‘আয়িশাহ্‌ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) ইশা সালাত ও ফজরের সালাতের মধ্যবর্তী সময়ে এগারো রাকাত সালাত আদায় করতেন। এর মধ্যে এক রাকাত বিতর আদায় করতেন এবং প্রতি দু রাকাতে সালাম ফিরাতেন। ইশার সালাতকে লোকজন ঐ সময়ে আতামা বলত। মুয়াজ্জিন আজান দিয়ে শেষ করলে এবং ফজরের সময় স্পষ্ট হয়ে উঠলে মুয়াজ্জিন রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসত। তখন তিনি সংক্ষিপ্তভাবে দু রাকাত সালাত আদায় করতেন। এরপর ডান কাত হয়ে শুয়ে পড়তেন। পরে মুয়াজ্জিন পুনরায় ইকামতের জন্য আসত (তখন উঠে তিনি সালাত আদায় করতেন)।
১৬০৪
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
ইবনু শিহাব (রহঃ)
একই সনদে হাদিসটি বর্ণনা করেছেন। তবে হারমালাহ (রহঃ) বর্ণিত হাদিসে- “ফজরের সময় স্পষ্ট হয়ে উঠলে মুয়াজ্জিন তাঁর কাছে আসত” কথাটি উল্লেখ করেননি। আর তিনি ইকামতের কথাও উল্লেখ করেননি। এছাড়া হাদিসের অবশিষ্ট অংশ তিনি আমর ইবনু হারিস বর্ণিত হাদিসের মতো হুবহু বর্ণনা করেছেন।
১৬০৫
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রাতের বেলা তেরো রাকাত সালাত আদায় করতেন। এর মধ্যে পাঁচ রাকাত আদায় করতেন বিতর এবং এতে একেবারে শেষে ছাড়া কোনো বৈঠক করতেন না।
১৬০৬
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আবু বাকর ইবনু আবূ শায়বাহ্ এবং আবূ কুরায়ব (রহঃ) ..... সকলে হিশাম (রহঃ)
একই সনদে বর্ণিত।
১৬০৭
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রাতের বেলা ফজরের দুই রাকাত সুন্নাতসহ তের রাকাত সালাত আদায় করতেন।
১৬০৮
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আবূ সালামাহ্ ইবনু ‘আবদুর রহমান (রহঃ)
তিনি ‘আয়িশা (রা.)-কে রাসূলুল্লাহ (ﷺ) এর রমযান মাসের (রাতের) সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) রমযান মাসে কিংবা অন্য কোন সময়ে রাতের বেলা এগারো রাক‘আতের বেশী সালাত আদায় করতেন না। প্রথম চার রাক‘আত তিনি এমনভাবে আদায় করতেন যে, তার সৌন্দর্য সম্পর্কে আর কি জিজ্ঞেস করবে? তারপর চার রাক‘আত তিনি এত সুন্দর করে আদায় করতেন যে, তার সৌন্দর্য সম্পর্কে ও দীর্ঘতা সম্বন্ধে আর কি জিজ্ঞেস করবে? এরপর তিনি আরো তিন রাক‘আত সালাত আদায় করতেন।‘আয়িশা (রা.) বলেন, এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম যে, হে আল্লাহর রাসূল! আপনি বিতর সালাত আদায়ের পূর্বেই ঘুমাতেন? জবাবে তিনি বললেন, হে ‘আয়িশা! আমার চোখ দুইটি ঘুমায় কিন্তু আমার হৃদয়-মন ঘুমায় না।
১৬০৯
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আবূ সালামাহ্ (রাঃ)
আমি আয়িশা (রাঃ) -কে রাসূলুল্লাহ (ﷺ) এর (রাতের) সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ তেরো রাকাত আদায় করতেন। প্রথমে তিনি আট রাকাত সালাত আদায় করতেন। তারপর বিতর আদায় করতেন। সবশেষে বসে বসে আরো দুই রাকাত সালাত আদায় করতেন। পরে রুকু করার সময় উঠে দাঁড়িয়ে রুকু করতেন। অতঃপর ফজরের সালাতের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়েও দুই রাকাত সালাত আদায় করতেন।
১৬১০
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আবূ সালামাহ্ (রাঃ)
তিনি আয়িশা (রাঃ) কে রাসূলুল্লাহ (ﷺ) এর সালাত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। ..... পূর্ববর্তী হাদিসের অনুরূপ বর্ণনা করলেন। তবে তাদের উভয়ের বর্ণিত হাদিসে দাঁড়িয়ে নয় রাকাত সালাত আদায় করার কথা উল্লেখ আছে এবং তার মধ্যে বিতরের সালাতও অন্তর্ভুক্ত আছে।