৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৬২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৬১১
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আবূ সালামাহ্ (রাঃ}
আমি আয়িশা (রাঃ)-এর কাছে গিয়ে তাঁকে জিজ্ঞেস করলাম, আম্মাজান! আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে অবহিত করুন তো। তিনি বললেনঃ রমজান ও অন্য মাসে রসূলুল্লাহ (ﷺ) ফজরের দুই রাকাত (সুন্নাত) সালাতসহ রাতের বেলা মোট তের রাকাত সালাত আদায় করতেন।
১৬১২
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাতের এক বেলা রাসূলুল্লাহ (ﷺ) দশ রাকাত সালাত আদায় করতেন। আর এক রাকাত বিতর এবং দুই রাকাত ফজরের সুন্নাতসহ মোট তের রাকাত সালাত আদায় করতেন।
১৬১৩
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আবূ ইসহাক্ব (রহঃ)
আমি আয়িশা (রাঃ)-কে আসওয়াদ ইবন ইয়াযিদ-এর কাছে বর্ণিত রসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) রাতের প্রথমভাগে ঘুমাতেন এবং শেষভাগে জাগতেন। এ সময়ে যদি স্ত্রীদের সাহচর্য লাভের প্রয়োজন হত তাহলে তা পূরণ করতেন এবং এরপর আবার ঘুমাতেন। ফজরের আজানের সময় (তাহাজ্জুদের ওয়াক্তে) তিনি তাড়াহুড়া করে উঠতেন। আল্লাহর শপথ! তিনি [আয়িশা (রাঃ)] বলেননি যে, তিনি গোসল করতেন। তার উদ্দেশ্য আমি ভাল করেই জানতাম। তিনি অপবিত্র না হয়ে থাকলে, কোনো লোক শুধু সালাতের জন্য যেভাবে ওজু করে থাকে সেভাবে ওজু করতেন এবং তারপর ফজরের দুই রাকাত সালাত আদায় করতেন।
১৬১৪
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রাতের বেলা যে সালাত আদায় করতেন তাতে সর্বশেষে আদায় করতেন বিতর সালাত।
১৬১৫
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
মাসরূক্ব (রহঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর আমল সম্পর্কে আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ রসূলুল্লাহ (ﷺ) নিয়মিত আমলকে পছন্দ করতেন। মাসরূক বলেন, আমি তাঁকে আবার জিজ্ঞেস করলাম: তিনি সালাত আদায় করতেন কোন সময়? আয়িশা (রাঃ) বললেনঃ তিনি যখন মোরগের ডাক শুনতেন তখন উঠে সালাত আদায় করতেন।
১৬১৬
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
আমার ঘরে অথবা আমার কাছে রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘুমিয়ে থাকাবস্থায় সব সময় সুবহে কাযিব (সাহরীর শুরু) এর সময় হয়ে যেত।
১৬১৭
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
ফজরের দুই রাকাত নফল (সালাত) আদায় করার পর আমি জাগ্রত থাকলে নবী (ﷺ) আমার সাথে কথাবার্তা বলতেন। অন্যথায় শুয়ে পড়তেন।
১৬১৮
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
১৬১৯
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রাতের বেলা সালাত আদায় করতেন। তাঁর বিতর পড়া শেষ হয়ে গেলে তিনি আয়িশা (রাঃ)-কে লক্ষ্য করে বলতেন: হে আয়িশা! ওঠো এবং বিতর পড়।
১৬২০
রাতের সালাত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সালাতের রাকআত সংখ্যা, বিতর সালাত এক রাকআত এবং এক রাক’আত সালাত আদায় সহীহ্ সাব্যস্ত পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন রাতের বেলা সালাত আদায় করতেন তখন আয়িশা (রাঃ) তাঁর সামনে তাড়াতাড়ি শুয়ে থাকতেন। সালাত শেষে যখন তাঁর শুধুমাত্র বিতর পড়া বাকি থাকত তখন তিনি আয়িশাকে জাগিয়ে দিতেন। আর তিনি [আয়িশা (রাঃ)] তখন উঠে বিতর আদায় করতেন।