৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৬৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৬৩১
যখন উটের বাচ্চা গরম অনুভব করে (দিনের উষ্ণতা বৃদ্ধি পায়) তখনই সালাতুল আও্ওয়াবীন (চাশতের সালাতের সময়) পরিচ্ছেদ নাই
ক্বাসিম আশ্ শায়বানী (রহঃ)
জায়েদ ইবন আরকাম (রাঃ) একদল লোককে যুহা বা চাশতের সালাত আদায় করতে দেখে বললেনঃ এখন তো লোকজন জেনে নিয়েছে যে, এ সময় ব্যতীত অন্য সময় সালাত আদায় করা উত্তম বা সর্বাধিক মর্যাদার। কেননা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ‘সালাতুল আওয়াবীন’ বা আল্লাহকে অধিক স্মরণকারী বান্দাদের সালাতের সময় হল তখন, যখন সূর্যতাপে উটের বাচ্চাদের পা গরম হয়ে যায়।
১৬৩২
যখন উটের বাচ্চা গরম অনুভব করে (দিনের উষ্ণতা বৃদ্ধি পায়) তখনই সালাতুল আও্ওয়াবীন (চাশতের সালাতের সময়) পরিচ্ছেদ নাই
যায়দ ইবনু আরক্বাম (রাঃ)
একদিন রাসূলুল্লাহ (ﷺ) কুবাবাসীদের এলাকায় গেলেন, যখন তারা সালাত আদায় করছিলেন। এ দেখে তিনি বললেনঃ “সালাতুল আওয়াবীন” বা চাশতের সালাতের উত্তম সময় হল যখন সূর্যতাপে বালু গরম হওয়ার কারণে উটের বাচ্চাগুলোর পা উত্তপ্ত হতে শুরু করে।
১৬৩৩
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ রাতের সালাত দুই দুই রাকাত করে আদায় করবে। যখন ভোর হওয়ার সম্ভাবনা দেখবে তখন এক রাকাত সালাত আদায় করে নিবে। যে সালাত আদায় করেছে এভাবে তা বিতরে পরিণত হবে।
১৬৩৪
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
জনৈক ব্যক্তি নবী (ﷺ)-কে রাতের (নফল) সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন- রাতের সালাত দুই দুই রাকাত করে আদায় করবে। তবে ভোর হয়ে আসছে দেখলে এক রাকাত বিতর আদায় করে নিবে।
১৬৩৫
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ)
(একদিন) জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল-হে আল্লাহর রাসূল! রাতের সালাত কীভাবে আদায় করতে হবে? জবাবে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ রাতের সালাত দুই দুই রাকাত করে আদায় করবে। অতঃপর যখন ভোর হয়ে আসছে বলে মনে করবে তখন এক রাকাত বিতর আদায় করবে।
১৬৩৬
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ)
একদিন জনৈক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করল: হে আল্লাহর রাসূল! রাতের সালাত কিভাবে আদায় করতে হবে? আমি সে সময় প্রশ্নকারী ও নবী (ﷺ)-এর মাঝে (দাঁড়িয়ে) ছিলাম। জবাবে নবী (ﷺ) বললেন: দুই রাকাত দুই রাকাত সালাত আদায় করবে। আর বিতর পড়ে তোমার সালাত শেষ করবে।(আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) বলেন) এক বছর পর জনৈক ব্যক্তি তাকে একই প্রশ্ন করল। আমি জানি না এ ব্যক্তি পূর্বের প্রশ্নকারী সে ব্যক্তি না অন্য আরেক ব্যক্তি। এবারও আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশে একই স্থানে ছিলাম। তিনি তাকে পূর্বের মতই জবাব দিলেন।
১৬৩৭
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
জনৈক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলেন। এতটুকু বর্ণনা করার পর উভয়ে (আবূ কামিল ও মুহাম্মাদ ইবন উবাইদ আল গুবারী) পূর্ব বর্ণিত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করলেন। তবে তাদের বর্ণিত হাদিসে ‘অতঃপর এক বছর পরে তাঁকে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল’ এবং এর পরের কথাগুলোর উল্লেখ নেই।
১৬৩৮
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ ভোর হওয়ার পূর্বেই বিতর আদায় কর।
১৬৩৯
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
যে ব্যক্তি রাতের বেলায় নফল সালাত আদায় করবে সে যেন বিতর সালাত সর্বশেষে আদায় করে। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) এভাবেই সালাত আদায় করতে আদেশ করতেন।
১৬৪০
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের রাতের সালাত বিতর দিয়ে শেষ কর।