৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৬৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৬৪১
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)
কেউ রাতের বেলা সালাত আদায় করলে সে যেন ফজরের পূর্বে শেষ সালাত হিসেবে বিতর আদায় করে নেয়। কেননা রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে (সাহাবীগণকে) এভাবে (সালাত আদায় করতে) আদেশ করতেন।
১৬৪২
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শেষ রাতে বিতর সালাতের সময়। আর বিতর সালাত এক রাকাত মাত্র (অথবা শেষ রাতে বিতর সালাত এক রাকাত আদায় করবে)।
১৬৪৩
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ বিতর সালাত রাতের শেষাংশে এক রাকাত মাত্র আদায় করতে হয়।
১৬৪৪
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবূ মিজলায (রহঃ)
ইবন আব্বাস (রাঃ)-কে বিতর সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : এক রাকাত সালাত রাতের শেষ ভাগে আদায় করতে হবে। তিনি (আবূ মিজলাজ) আরো বলেছেন: আমি একইভাবে ইবন উমর (রাঃ)-কেও বিষয়টি জিজ্ঞেস করেছিলাম। তিনিও বলেছিলেন : আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি বিতর সালাত এক রাকাত, রাতের শেষ ভাগে আদায় করতে হবে।
১৬৪৫
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ)
জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে উচ্চৈঃস্বরে ডাকল। তিনি তখন মসজিদে ছিলেন। সে বলল: হে আল্লাহর রসূল! আমি রাতের সালাত কীভাবে বিতর বা বেজোড় সালাত আদায় করব? রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: কেউ রাতে (নফল) সালাত আদায় করলে দুই রাকাত দুই রাকাত করে আদায় করবে। অতঃপর ভোর হওয়ার আভাস পেলে এক রাকাত সালাত আদায় করে নিবে। এ এক রাকাত সালাতই সে যত সালাত আদায় করছে সেগুলোকে বিতর বা বেজোড় করে দিবে। আবূ কুরায়ব তার বর্ণনায় ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ)-এর নাম উল্লেখ না করে ‘উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ উল্লেখ করেছেন।
১৬৪৬
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আনাস ইবনু সীরীন (রহঃ)
আমি আবদুল্লাহ ইবন উমর (রাঃ) কে জিজ্ঞেস করলাম, ফজরের সালাতের পূর্বের দুই রাকাত সালাতে আমি কিরাআত দীর্ঘায়িত করে থাকি-এ ব্যাপারে আপনার মতামত কী? তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) রাতের বেলা নফল সালাত দুই দুই রাকাত করে আদায় করতেন এবং এক রাকাত বিতর বা বেজোড় আদায় করতেন।আনাস ইবন সিরীন বলেন-এ সময় আমি বললাম : আমি তো আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করছি না। (আমার এ কথা বলার পর) তিনি বললেনঃ তুমি তো মোটা বুদ্ধির লোক দেখছি! তুমি কি আমাকে হাদীসটা (পুরো) বলতে দিবে না। রাসূলুল্লাহ (ﷺ) রাতের বেলা নফল সালাত দুই দুই রাকাত করে আদায় করতেন এবং পরে এক রাকাত বিতর বা বেজোড় আদায় করতেন। আর ফজরের সালাতের পূর্বে দুই রাকাত নফল এমনভাবে আদায় করতেন যেন তিনি ‘ইকামত' বা তাকবীর শুনতে পাচ্ছেন। খালাফ ইবন হিশাম তাঁর বর্ণনাতে “ফজরের পূর্বের দুই রাকাত সালাত সম্পর্কে আপনার মতামত কী” কথাটি উল্লেখ করেছেন। তিনি ‘সালাত’ শব্দটি উল্লেখ করেননি।
১৬৪৭
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আনাস ইবনু সীরীন (রহঃ)
আমি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞেস করলাম” ..... পূর্ব বর্ণিত হাদীসের অনুরূপ। তবে তার বর্ণনাতে তিনি এতটুকু কথা অধিক বলেছেন যে, আর তিনি রাতের শেষভাগে এক রাকাত বিতর আদায় করতেন। তাঁর বর্ণনাতে এ কথাও উল্লেখ আছে যে, আবদুল্লাহ ইবন উমর বললেনঃ আরে থামো থামো! তুমি তো মোটা বুদ্ধির লোক দেখছি।
১৬৪৮
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: রাতের সালাত (নফল সালাত) দুই রাকাত করে আদায় করবে। তবে যখন দেখবে যে, সকাল হয়ে যাচ্ছে তখন এক রাকাত বিতর আদায় করবে। আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞেস করা হল—দুই দুই রাকাত কীভাবে আদায় করতে হবে? তিনি বললেন: প্রতি দুই রাকাত আদায় করে সালাম ফিরাবে।
১৬৪৯
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ ভোর হওয়ার পূর্বেই বিতর সালাত আদায় কর।
১৬৫০
রাত্রিকালের সালাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ)
তারা নবী (ﷺ)-কে বিতর সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি (ﷺ) বলেছেনঃ ফজরের ওয়াক্তের পূর্বেই বিতর আদায় করে নাও।