৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৫৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৫৮১
ফজরের পূর্বে ও পরে নিয়মিত সুন্নাতের ফযিলত এবং তার সংখ্যার বিবরণ পরিচ্ছেদ নাই
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী উম্মু হাবীবাহ্‌ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। (তিনি বলেছেন) কোন মুসলিম বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে প্রতিদিন ফরজ ছাড়াও আরো ১২ রাকাত নফল সালাত আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন অথবা (বর্ণনাকারীর সন্দেহ) জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হয়।উম্মু হাবীবা (রাঃ) বর্ণনা করেছেন- এরপর আর কখনো এ সালাতসমূহ আদায় করতে বিরত থাকিনি। আর আমর ইবন আওস বলেছেন- পরবর্তী সময়ে কখনো আমি এ সালাত আদায় করতে বিরত হই না। নু'মান ইবন সালিমও অনুরূপ কথাই বলেছেন।
১৫৮২
ফজরের পূর্বে ও পরে নিয়মিত সুন্নাতের ফযিলত এবং তার সংখ্যার বিবরণ পরিচ্ছেদ নাই
উম্মু হাবীবাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন মুসলিম বান্দা যদি উত্তমরূপে ওজু করে আল্লাহর উদ্দেশে প্রতিদিন সালাত আদায় করে- এতটুকু বর্ণনা করার পর তিনি উপরে বর্ণিত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
১৫৮৩
ফজরের পূর্বে ও পরে নিয়মিত সুন্নাতের ফযিলত এবং তার সংখ্যার বিবরণ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে যুহরের পূর্বে দুই রাকাত, পরে দুই রাকাত, মাগরিবের সালাতের পর দুই রাকাত, ইশার সালাতের পর দুই রাকাত এবং জুমুয়ার সালাতের পর দুই রাকাত সালাত আদায় করেছি। তবে মাগরিব, ইশা ও জুমুয়ার সালাতের পরের দুই রাকাত সালাত নবী (ﷺ) এর সাথে তাঁর বাড়িতে আদায় করেছি।
১৫৮৪
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু শাক্বীক্ব (রহঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নফল সালাত সম্পর্কে আয়িশাকে জিজ্ঞেস করলে তিনি বললেন: রসূলুল্লাহ (ﷺ) যুহরের (ফরজ সালাতের) পূর্বে আমার ঘরে চার রাকাত নফল আদায় করতেন। তারপর গিয়ে মসজিদে লোকদের সাথে সালাত আদায় করতেন। পরে ঘরে এসে আবার দুই রাকাত নফল আদায় করতেন।অতঃপর লোকজনের সাথে মাগরিবের সালাত আদায় করতেন এবং ঘরে এসে দুই রাকাত নফল আদায় করতেন। আবার ইশার সালাত লোকজনের সাথে আদায় করে আমার ঘরে এসে দুই রাকাত নফল আদায় করতেন। আর রাতের বেলা বিতরসহ নয় রাকাত সালাত আদায় করতেন। তিনি (ﷺ) রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করতেন, আবার দীর্ঘ সময় বসে বসেও নফল সালাত আদায় করতেন। যখন তিনি (ﷺ) দাঁড়িয়ে কিরআত পড়তেন তখন দাঁড়িয়েই রুকু ও সিজদা করতেন। আবার যখন বসে কিরআত করতেন তখন রুকু ও সিজদা বসেই করতেন। আর ফজরের সময় বা ভোর হলেও দুই রাকাত নফল আদায় করতেন।
১৫৮৫
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রাতের বেলা দীর্ঘ সময় সালাত আদায় করতেন। যখন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন তখন দাঁড়িয়েই রুকু আদায় করতেন। আর যখন বসে সালাত আদায় করতেন তখন বসেই রুকু করতেন।
১৫৮৬
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু শাক্বীক্ব (রাঃ)
আমি পারস্যে অবস্থানকালীন সময় অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমি বসে বসে সালাত আদায় করতাম। পরে আমি আয়িশাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দীর্ঘ সময় পর্যন্ত সালাত আদায় করতেন। এরপর তিনি উল্লেখিত হাদিসটি বর্ণনা করলেন।
১৫৮৭
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ্ ইবনু শাক্বীক্ব আল ‘উক্বায়লী (রহঃ)
আমি আয়িশা (রাঃ) কে রাসূলুল্লাহ (ﷺ)-এর রাত্রিকালীন সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন: রসূলুল্লাহ (ﷺ) রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে এবং দীর্ঘ সময় বসে সালাত আদায় করতেন। যখন তিনি দাঁড়িয়ে কিরাত পড়তেন তখন দাঁড়িয়ে রুকু করতেন এবং যখন বসে কিরাত পড়তেন তখন বসেই রুকু করতেন।
১৫৮৮
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ্ ইবনু শাক্বীক্ব আল ‘উক্বায়লী (রহঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর (নফল) সালাত সম্পর্কে আয়িশা (রাঃ) কে জিজ্ঞেস করলে তিনি বলেন: রসূলুল্লাহ (ﷺ) অধিকাংশ সালাতই দাঁড়িয়ে এবং বসে আদায় করতেন। যখন তিনি (ﷺ) দাঁড়িয়ে সালাত শুরু করতেন তখন দাঁড়িয়েই রুকু করতেন। আর যখন বসে সালাত শুরু করতেন তখন বসেই রুকু করতেন।
১৫৮৯
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
আমি কখনো রাসূলুল্লাহ (ﷺ)-কে রাতের সালাতে বসে কিছু পড়তে (কিরাআত করতে) দেখিনি। তবে পরবর্তী সময়ে তিনি বৃদ্ধ হয়ে পড়লে বসে বসেই কিরাআত করতেন এবং শেষের সূরার ত্রিশ কিংবা চল্লিশ আয়াত যখন অবশিষ্ট থাকত তখন দাঁড়িয়ে ঐ আয়াতগুলো পড়তেন এবং রুকু করতেন।
১৫৯০
দাঁড়িয়ে ও বসে নফল সালাত আদায় এবং একই রাক’আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন নফল সালাত বসে আদায় করতেন তখন বসে বসেই কিরাআত পড়তেন। এভাবে যখন আনুমানিক ত্রিশ অথবা চল্লিশ আয়াত পর্যন্ত পড়তে অবশিষ্ট থাকত তখন তিনি দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাআত করতেন। অতঃপর রুকু ও সিজদা করতেন। পরে দ্বিতীয় রাকাতে পুনরায় অনুরূপ করতেন।