৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৫৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৫৬১
ফজরের দু’ রাকআত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব। পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
উম্মুল মুমিনীন হাফসা (রাঃ) তাকে বললেন যে, ফজরের সালাতের আযানের পর মুয়ায্জিন যখন থেমে যেত এবং ভোরের আলো প্রকাশ পেত তখন রাসূলুল্লাহ (ﷺ) ফরজ সালাতের ইকামাত দেয়ার পূর্বে সংক্ষিপ্তভাবে দুই রাকাত সালাত আদায় করতেন।
১৫৬২
ফজরের দু’ রাকআত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব। পরিচ্ছেদ নাই
হাফ্‌সাহ্‌ (রাঃ)
ফজর উদিত হলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হালকা করে দু’ রাক‘আত সালাত আদায় করতেন।
১৫৬৩
ফজরের দু’ রাকআত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব। পরিচ্ছেদ নাই
হাফ্‌সাহ্‌ (রাঃ)
ফজর উদিত হলে রাসূলুল্লাহ (ﷺ) হালকা করে দুই রাকাত সালাত আদায় করতেন।
১৫৬৪
ফজরের দু’ রাকআত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব। পরিচ্ছেদ নাই
শু‘বাহ্ (রহঃ)
একই সনদে অনুরূপ বর্ণিত হয়েছে।
১৫৬৫
ফজরের দু’ রাকআত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব। পরিচ্ছেদ নাই
হাফ্‌সাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) ফজরের আলো প্রকাশিত হওয়ার পর দুই রাকাত সালাত আদায় করতেন।
১৫৬৬
ফজরের দু’ রাকআত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব।র পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌হ্‌ (রাঃ)
আজান শোনার পর রাসূলুল্লাহ (ﷺ) ফজরের দুই রাকাত সালাত আদায় করতেন এবং তা সংক্ষিপ্ত করতেন।
১৫৬৭
ফজরের দু’ রাকআত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব। পরিচ্ছেদ নাই
আলী ইবনু হুজ্‌র, আবূ কুরায়ব, আবূ বকর ও ইবনু নুমায়র, 'আম্‌র আন্ নাক্বিদ (রহঃ)
একই সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। তবে আবু উসামা বর্ণিত হাদিসে “যখন ফজরের উদিত হলো” কথাটি উল্লেখ আছে।
১৫৬৮
ফজরের দু’ রাকআত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব। পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) ফজরের সালাতের আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দুই রাকাত সালাত আদায় করতেন।
১৫৬৯
ফজরের দু’ রাকআত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব। পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ফজরের দুই রাকাত (সুন্নাত) সালাত এত সংক্ষিপ্তভাবে আদায় করতেন যে, আমি বলতাম, তিনি (ﷺ) কি সালাতের দুই রাকাতে সূরা ফাতিহা পড়েছেন?
১৫৭০
ফজরের দু’ রাকআত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব। পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
ফজরের সময় অর্থাৎ ভোর হলে রাসূলুল্লাহ (ﷺ) দুই রাকাত (সুন্নাত) সালাত আদায় করতেন। সালাত দুই রাকাত এত সংক্ষিপ্ত হত যে, আমার মনে প্রশ্ন জাগত- তিনি (ﷺ) কি সালাতে সূরা ফাতিহা পড়েছেন?