৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৫৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৫৪১
দু’ রাক‘আত তাহিয়্যাতুল মসজিদ আদায় মুস্তাহাব এবং দু’ রাক‘আত আদায়ের পুর্বে বসা মাকরুহ এবং এটা সর্বাবস্থায় পালনীয় পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
নবী (ﷺ)-এর কাছে আমার কিছু পাওনা ছিল। তিনি আমাকে তা পরিশোধ করে দিলেন এবং অধিক পরিমাণে দিলেন। আমি একদিন মসজিদে তার কাছে গেলে তিনি আমাকে বললেনঃ দুই রাকাত সালাত আদায় করে নাও।
১৫৪২
সফরে থেকে ফিরে এসে প্রথমে মসজিদে দু’ রাক‘আত সলাত আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
এক সময় রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট থেকে একটি উট কিনেছিলেন। অতঃপর তিনি মদীনায় আগমন করলে আমাকে মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করতে বললেন।
১৫৪৩
সফরে থেকে ফিরে এসে প্রথমে মসজিদে দু’ রাক‘আত সলাত আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
এক যুদ্ধে আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে গিয়েছিলাম। (ফিরে আসার সময়) আমার উটটি বেশ দেরি করল। সেটি বেশ ক্লান্ত-শ্রান্তও হয়ে পড়েছিল। রাসূলুল্লাহ (ﷺ) আমার আগেই এসে পৌঁছেছিলেন। আর আমি পরদিন সকালে পৌঁছলাম।আমি মসজিদে গেলাম এবং সেখানে মসজিদের দরজায় রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখতে পেলাম। তিনি আমাকে লক্ষ্য করে বললেনঃ তুমি এখন এসে পৌঁছলে? আমি বললাম হ্যাঁ। তিনি বললেনঃ এখন উটটি রেখে মসজিদে দুই রাকাত সালাত আদায় করে নাও। জাবির ইবন আব্দুল্লাহ (রাঃ) বলেছেনঃ এরপর আমি মসজিদে গিয়ে সালাত আদায় করে আসলাম।
১৫৪৪
সফরে থেকে ফিরে এসে প্রথমে মসজিদে দু’ রাক‘আত সলাত আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
কা’ব ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দিবাভাগে বেশ কিছু বেলা করা ব্যতীত সফর থেকে ফিরে আসতেন না। সফর থেকে ফিরে তিনি প্রথমেই মসজিদে যেতেন এবং সেখানে তিনি দুই রাকাত সালাত আদায় করতেন। তারপর সেখানে কিছুক্ষণ বসতেন।
১৫৪৫
যোহর সালাত মুস্তাহাব আর তার সর্বনিম্ন (রাক’আতের পরিমান) হচ্ছে দু’ রাকআত, আর সম্পুর্ন হচ্ছে আট রাকআত, মধ্যম পরিমান হচ্ছে চার অথবা ছয় রাক‘আত এবং এগুলো রক্ষনাবেক্ষন করার ব্যাপারে উৎসাহ প্রদান পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু শাক্বীক্ব (রহঃ)
আমি আয়িশাকে জিজ্ঞেস করলাম যে, নবী (ﷺ) কি চাশতের সালাত আদায় করতেন? জবাবে তিনি বললেনঃ না, তিনি সালাতুয্ যুহা আদায় করতেন না। তবে যখন সফর থেকে ফিরে আসতেন তখন আদায় করতেন।
১৫৪৬
যোহর সালাত মুস্তাহাব আর তার সর্বনিম্ন (রাক’আতের পরিমান) হচ্ছে দু’ রাকআত, আর সম্পুর্ন হচ্ছে আট রাকআত, মাধ্যম পরিমান হচ্ছে চার অথবা ছয় রাক‘আত এবং এগুলো রক্ষনাবেক্ষন করার ব্যাপারে উৎসাহ প্রদান পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু শাক্বীক্ব (রহঃ)
আমি আয়িশাকে জিজ্ঞেস করলাম যে, নবী (ﷺ) কি যুহা বা চাশতের সালাত আদায় করতেন। জবাবে তিনি বললেনঃ না, তবে তিনি যখন সফর থেকে ফিরে আসতেন তখন আদায় করতেন।
১৫৪৭
যোহর সালাত মুস্তাহাব আর তার সর্বনিম্ন (রাক’আতের পরিমান) হচ্ছে দু’ রাকআত, আর সম্পুর্ন হচ্ছে আট রাকআত, মাধ্যম পরিমান হচ্ছে চার অথবা ছয় রাক‘আত এবং এগুলো রক্ষনাবেক্ষন করার ব্যাপারে উৎসাহ প্রদান পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
আমি কখনো রাসূলুল্লাহ (ﷺ)-কে যুহা বা চাশতের সালাত আদায় করতে দেখিনি। তবে আমি নিজে চাশতের সালাত আদায় করে থাকি। অনেক কাজ রাসূলুল্লাহ (ﷺ) পছন্দ করা সত্ত্বেও এই আশঙ্কায় তা করতেন না যে, লোকজন সে অনুযায়ী কাজ করলে তা ফরজ করে দেয়া হতে পারে।
১৫৪৮
যোহর সালাত মুস্তাহাব আর তার সর্বনিম্ন (রাক’আতের পরিমান) হচ্ছে দু’ রাকআত, আর সম্পুর্ন হচ্ছে আট রাকআত, মাধ্যম পরিমান হচ্ছে চার অথবা ছয় রাক‘আত এবং এগুলো রক্ষনাবেক্ষন করার ব্যাপারে উৎসাহ প্রদান পরিচ্ছেদ নাই
মু’আযাহ্ (রহঃ)
‘আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুহা বা চাশতের সালাত কয় রাকাত আদায় করতেন? জবাবে আয়িশা (রাঃ) বললেন, তিনি যুহা বা চাশতের সালাত সাধারণত চার রাকাত আদায় করতেন এবং অনেক সময় ইচ্ছামত আরো বেশি আদায় করতেন।
১৫৪৯
যোহর সালাত মুস্তাহাব আর তার সর্বনিম্ন (রাক’আতের পরিমান) হচ্ছে দু’ রাকআত, আর সম্পুর্ন হচ্ছে আট রাকআত, মাধ্যম পরিমান হচ্ছে চার অথবা ছয় রাক‘আত এবং এগুলো রক্ষনাবেক্ষন করার ব্যাপারে উৎসাহ প্রদান পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনু জা’ফার ও শু’বাহ্ হ
ইয়াজিদ থেকে একই সনদে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। তবে ইয়াজিদ তার বর্ণনায় “মা-শা-আল্লাহ” (আল্লাহ যা চান) কথাটি উল্লেখ করেছেন।
১৫৫০
যোহর সালাত মুস্তাহাব আর তার সর্বনিম্ন (রাক’আতের পরিমান) হচ্ছে দু’ রাকআত, আর সম্পুর্ন হচ্ছে আট রাকআত, মাধ্যম পরিমান হচ্ছে চার অথবা ছয় রাক‘আত এবং এগুলো রক্ষনাবেক্ষন করার ব্যাপারে উৎসাহ প্রদান পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসুলুল্লাহ (ﷺ) ‘যুহা’ বা চাশতের সালাত চার রাকাত আদায় করতেন এবং আল্লাহর ইচ্ছায় বেশি আদায় করতেন।