৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৫৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৫৩১
মুয়ায্‌যিন ইক্বামাত দেয়া শুরু করলে নফল সালাত শুরু করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ ফরজ সালাতের ইকামাত দেয়া হলে তখন উক্ত ফরজ ব্যতীত অন্য কোন সালাত আদায় করা যাবে না।
১৫৩২
মুয়ায্‌যিন ইক্বামাত দেয়া শুরু করলে নফল সালাত শুরু করা মাকরূহ পরিচ্ছেদ নাই
যাকারিয়্যা ইবনু ইসহাক্ব (রহঃ)
উক্ত সনদে অনুরূপ বিষয়বস্তু সম্বলিত হাদিস বর্ণিত হয়েছে।
১৫৩৩
মুয়ায্‌যিন ইক্বামাত দেয়া শুরু করলে নফল সালাত শুরু করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। হাম্মাদ বর্ণনা করেছেন- অতঃপর আমি আমর ইবনু দীনারের সাথে সাক্ষাৎ করলে তিনি আমাকে হাদিসটি বর্ণনা করে শুনালেন। তবে তিনি হাদিসটি নবী (ﷺ) থেকে বর্ণনা করেননি।
১৫৩৪
মুয়ায্‌যিন ইক্বামাত দেয়া শুরু করলে নফল সালাত শুরু করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মালিক বুহায়নাহ্‌ (রাঃ)
একদিন ফজরের সালাতের ইকামত দেওয়া হলে রাসূলুল্লাহ (ﷺ) সালাতরত জনৈক ব্যক্তির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে কিছু বললেন যা আমরা বুঝতে পারলাম না। সালাত শেষে আমরা তাকে ঘিরে ধরলাম। আমরা তাকে জিজ্ঞেস করলামঃ রাসূলুল্লাহ (ﷺ) তোমাকে কী বললেন? সে বলল, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ মনে হচ্ছে কেউ ফজরের সালাত চার রাকাত আদায় করছে। ক্বা’নাবী বর্ণনা করেছেন- আব্দুল্লাহ ইবনু মালিক ইবনু বুহাইনাহ তার পিতা বুহাইনাহ থেকে হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু ইমাম মুসলিম বলেছেন যে, আব্দুল্লাহ ইবনু মালিক তার পিতা বুহাইনাহ থেকে বর্ণনা করেন ক্বা’নাবীর এ উক্তি ভুল।
১৫৩৫
মুয়ায্‌যিন ইক্বামাত দেয়া শুরু করলে নফল সালাত শুরু করা মাকরূহ পরিচ্ছেদ নাই
ইবনু বুহায়না (রাঃ)
একদিন ফজরের সালাতের ইকামত দেওয়া হলে রসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তিকে দেখলেন যে, মুয়ায্জিন ইকামত দিচ্ছে আর সে লোকটি সালাত আদায় করছে। তখন তিনি তাকে লক্ষ্য করে বললেনঃ তুমি কি ফজরের (ফরজ) সালাত চার রাকাত আদায় করবে?
১৫৩৬
মুয়ায্‌যিন ইক্বামাত দেয়া শুরু করলে নফল সালাত শুরু করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ)
জনৈক ব্যক্তি মসজিদে আসল। রসূলুল্লাহ (ﷺ) সে সময় ফজরের সালাত আদায় করেছিলেন। লোকটি মসজিদের এক পাশে গিয়ে দুই রাকাত সালাত আদায় করে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সালাতে শামিল হল। রসূলুল্লাহ (ﷺ) সালাম ফেরার পর তাকে লক্ষ্য করে বললেনঃ হে অমুক! তুমি কোন দুই রাকাত সালাতকে ফরজ সালাতরূপে গণ্য করলে? একাকী যে দুই রাকাত আদায় করলে সে দুই রাকাতকে, না আমাদের সাথে যে দুই রাকাত আদায় করলে সে দুই রাকাতকে?
১৫৩৭
মসজিদে প্রবেশের সময় কি বলবে পরিচ্ছেদ নাই
আবু উসায়দ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন বলবেঃ ''আল্লাহুম্মা ইফতাহ্‌ লি আবওয়াব রহমাতিক” (অর্থাৎ- হে আল্লাহ! তুমি তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও)। যখন বের হয়ে যাবে, তখন বলবে- ''আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক” (অর্থাৎ- আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থী)।ইমাম মুসলিম বলেছেনঃ আমি ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া (রহঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন- আমি সুলায়মান ইবনু বিলালের একটি গ্রন্থ থেকে এ হাদিসটি লিপিবদ্ধ করেছি। তিনি আরো বলেছেন যে, ইয়াহিয়া আল হিম্মানী আবূ উসাইদ থেকে বর্ণনা করেছেন।
১৫৩৮
মসজিদে প্রবেশের সময় কি বলবে পরিচ্ছেদ নাই
আব্দুল মালিক ইবনু সা‘ঈদ ইবনু সুওয়াইদ আল আনসারী (রাঃ) এবং আবূ হুমায়দ অথবা আবূ উসায়দ (রাঃ) এর মাধ্যমে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে।
১৫৩৯
দু’ রাক‘আত তাহিয়্যাতুল মসজিদ আদায় মুস্তাহাব এবং দু’ রাক‘আত আদায়ের পুর্বে বসা মাকরুহ এবং এটা সর্বাবস্থায় পালনীয় পরিচ্ছেদ নাই
আবু ক্বাতাদাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে বসার আগেই যেন দুই রাকাত সালাত আদায় করে।
১৫৪০
দু’ রাক‘আত তাহিয়্যাতুল মসজিদ আদায় মুস্তাহাব এবং দু’ রাক‘আত আদায়ের পুর্বে বসা মাকরুহ এবং এটা সর্বাবস্থায় পালনীয় পরিচ্ছেদ নাই
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবী আবু ক্বাতাদাহ্‌ (রাঃ
একদিন আমি মসজিদে প্রবেশ করে দেখতে পেলাম রাসূলুল্লাহ (ﷺ) লোকজনের মধ্যে বসে আছেন। সুতরাং আমিও গিয়ে বসে পড়লাম। এ দেখে রসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ বসার আগে দুই রাকাত সালাত আদায় করতে তোমার কী অসুবিধা ছিল? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি দেখলাম আপনি বসে আছেন এবং আরও অনেক লোক বসে আছে (তাই আমিও বসে গেছি)। তিনি বললেনঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, সে যেন দুই রাকাত সালাত আদায় না করে না বসে।