৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৫৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৫২১
আবাসে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু শাক্বীক্ব (রহঃ)
একদিন আসরের সালাতের পর আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) আমাদের সামনে বক্তব্য পেশ করতে থাকলেন। এ অবস্থায় সূর্য ডুবে গেল এবং তারকারাজি দৃষ্টিগোচর হতে থাকল। তখন লোকজন বলতে শুরু করল, সালাত! সালাত! (অর্থাৎ সালাতের সময় চলে যাচ্ছে, সালাত আদায় করুন)। আবদুল্লাহ ইবন শাকিক (রহঃ) বলেনঃ এ সময় বানু তামীম গোত্রের একজন লোক তাঁর কাছে আসল এবং শান্ত ও বিরত না হয়ে বারবার আস সালাত (সালাত! সালাত!) বলে চলল। তা দেখে আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) বললেনঃ তোমার সর্বনাশ হোক! তুমি কি আমাকে সুন্নাত (রসূলের পদ্ধতি) শিখাচ্ছ? পরে তিনি বললেনঃ আমি দেখেছি রাসূলুল্লাহ (ﷺ) যুহর ও আসরের সালাত এবং মাগরিব ও ইশার সালাত একত্র করে আদায় করেছেন।আবদুল্লাহ ইবন শাকিক (রহঃ) বলেন, এ কথা শুনে আমার মনে কিছু প্রশ্ন জাগল। তাই আমি আবু হুরায়রা (রাঃ)-এর কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করলাম। তিনি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-এর কথার সত্যতা স্বীকার করলেন।
১৫২২
আবাসে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু শাক্বীক্ব আল ‘উক্বায়লী (রহঃ)
একদিন জনৈক ব্যক্তি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে বলল- সালাতের সময় হয়েছে, সালাত আদায় করুন। কিন্তু তিনি চুপ করে রইলেন। সে আবার বলল- সালাত আদায় করুন। তিনি এবারও চুপ করে থাকলেন। লোকটি পুনরায় বলল- সালাতের সময় হয়েছে, সালাত আদায় করুন। এবার আবদুল্লাহ ইবন আব্বাস কিছুক্ষণ চুপ করে থেকে বললেনঃ তুমি আমাকে সালাত সম্পর্কিত ব্যাপারে শিখাচ্ছ? আমরা তো রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে দুই ওয়াক্ত সালাত একসাথে আদায় করতাম।
১৫২৩
সালাত শেষে ডানে-বামে ফেরার বৈধতা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মাস’ঊদ (রাঃ)
তোমাদের মধ্য হতে কেউ যেন তার পক্ষ থেকে শয়তানের জন্য কোন অংশ নির্ধারণ না করে। অর্থাৎ সে যেন এরূপ মনে না করে যে, সালাত শেষে ডান দিকে ছাড়া অন্য কোন দিকে মুখ ফিরানো যাবে না। কেননা আমি অধিকাংশ সময় রাসূলুল্লাহ (ﷺ)-কে বাম দিকে মুখ ফিরাতে দেখেছি।
১৫২৪
সালাত শেষে ডানে-বামে ফেরার বৈধতা পরিচ্ছেদ নাই
ইসহাক্ব ইবনু ইব্রাহীম, ‘আলী ইবনু খশ্রাম (রহঃ) থেকে বর্ণনা করেছেন
একই সনদে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে।
১৫২৫
সালাত শেষে ডানে-বামে ফেরার বৈধতা পরিচ্ছেদ নাই
ইসমা‘ঈল ইবনু ‘আবদুর রহমান আস্‌ সুদ্দী (রহঃ)
আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আমি সালাত শেষ করে কোন দিকে মুখ ফিরাব- ডানে না বাঁয়ে? তিনি বললেনঃ আমি অধিকাংশ সময় রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি (সালাত শেষ করে) ডান দিকে মুখ ফিরাতেন।
১৫২৬
সালাত শেষে ডানে-বামে ফেরার বৈধতা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
সালাত শেষে নবী (ﷺ) ডানদিকে মুখ ফিরাতেন।
১৫২৭
(মুক্তাদীর) ইমামের ডানপাশে থাকা মুস্তাহাব হওয়া পরিচ্ছেদ নাই
বারা ইবনু ‘আযিব (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করতাম, তখন তাঁর পিছনে ডান দিকে দাঁড়ানো পছন্দ করতাম, যাতে তিনি ঘুরে বসলে আমাদের দিকে মুখ করে বসেন। বারা ইবনু আজিব (রাঃ) বলেন, আমি তাঁকে বলতে শুনেছি, “হে আমার রব! যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরায় জীবিত করবে অথবা বলেছেন, একত্রিত করবে, সেদিনের আজাব থেকে আমাকে রক্ষা কর।”
১৫২৮
(মুক্তাদীর) ইমামের ডানপাশে থাকা মুস্তাহাব হওয়া পরিচ্ছেদ নাই
মিস‘আর (রহঃ)
একই সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। তবে এ সানাদে বর্ণিত হাদিসটিতে তিনি “আমাদের দিকে ঘুরে বসেন” কথাটি উল্লেখ করেননি।
১৫২৯
মুয়ায্‌যিন ইক্বামাত দেয়া শুরু করলে নফল সালাত শুরু করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ সালাতের ইকামাত দেওয়া হলে ফরজ সালাত ছাড়া অন্য সালাতের নিয়ত করা যাবে না।
১৫৩০
মুয়ায্‌যিন ইক্বামাত দেয়া শুরু করলে নফল সালাত শুরু করা মাকরূহ পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনু হাতিম ও ইবনু রাফি’ (রহঃ) শাবাবাহ্ (রহঃ) হতে, তিনি ওয়ারক্বা (রহঃ)
একই সনদে অনুরূপ বর্ণিত হয়েছে।