৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৫২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৫১১
সফরে দুই ওয়াক্তের সালাত একত্রে (এক ওয়াক্তে) আদায় জায়িয পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
নবী (ﷺ) সফরে থাকাকালীন দুই ওয়াক্ত সালাত একসাথে আদায় করতে মনস্থ করলে যুহর সালাত আদায় করতে বিলম্ব করতেন। পরে আসরের ওয়াক্ত শুরু হলে তিনি যুহর ও আসরের সালাত একসাথে আদায় করতেন।
১৫১২
সফরে দুই ওয়াক্তের সালাত একত্রে (এক ওয়াক্তে) আদায় জায়িয পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
সফররত অবস্থায় নবী (ﷺ)-এর কোন তাড়াহুড়ো থাকলে আসরের সময় পর্যন্ত যুহরের সালাত আদায় করতে দেরি করতেন এবং আসরের প্রাথমিক সময়ে যুহর ও আসরের সালাত একসাথে আদায় করতেন। আর এ অবস্থায় তিনি (ﷺ) মাগরিবের সালাতও দেরি করে পশ্চিমাকাশে রক্তিম আভা অন্তর্হিত হওয়ার সময় মাগরিব ও ইশার সালাত একসাথে আদায় করতেন।
১৫১৩
আবাসে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ভীতিকর অবস্থা কিংবা সফররত অবস্থা ছাড়াই যুহর ও আসরের সালাত একসাথে এবং মাগরিব ও ইশার সালাত একসাথে আদায় করেছেন।
১৫১৪
আবাসে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ)
সফররত বা ভীতিকর অবস্থা ছাড়াই রসূলুল্লাহ (ﷺ) মদীনায় অবস্থানকালে যুহর এবং আসরের সালাত একসাথে আদায় করেছেন। আবূ যুবায়ের বলেছেন : (এ হাদীস শুনে) আমি সাঈদ ইবন যুবায়েরকে জিজ্ঞেস করলাম যে, রসূলুল্লাহ (ﷺ) এরূপ করেছেন? তিনি বললেন : তুমি যেন আমাকে জিজ্ঞেস করলে আমিও তেমনি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে (বিষয়টি) জিজ্ঞেস করেছিলাম। জবাবে তিনি আমাকে বলেছিলেন, এ দ্বারা রাসূলুল্লাহ (ﷺ)-এর ইচ্ছা ছিল তাঁর উম্মতের মনে যেন কোন প্রকার দ্বিধা-দ্বন্দ্ব না থাকে।
১৫১৫
আবাসে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ)
তাবূক যুদ্ধকালে কোন এক সফরে রাসূলুল্লাহ (ﷺ) (একাধিক) সালাত একসাথে করেছিলেন। সুতরাং তিনি যুহর এবং আসরের আর মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করেছিলেন। সাঈদ ইবনে যুবায়র বর্ণনা করেছেন- আমি আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলাম যে, তিনি কী কারণে এরূপ করেছিলেন? জবাবে সাঈদ ইবনে যুবায়র বললেন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর উম্মতকে বাধ্য করতে বা কষ্ট দিতে চাননি।
১৫১৬
আবাসে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় পরিচ্ছেদ নাই
মু'আয (রাঃ)
আমরা তাবুক অভিযানে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। (এ সফরে) তিনি যুহর ও আসর এবং মাগরিব ও ইশার সালাত একসাথে একই ওয়াক্তে আদায় করতেন।
১৫১৭
আবাসে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় পরিচ্ছেদ নাই
মু’আয ইবনু জাবাল (রাঃ)
তাবূক অভিযানকালে রাসূলুল্লাহ (ﷺ) যুহর ও আসরের সালাত এবং মাগরিব ও ইশার সালাত একসাথে আদায় করেছেন। আবু তুফায়ল বর্ণনা করেছেনঃ আমি মুয়াজ ইবনু জাবাল (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, কী কারণে রসূলুল্লাহ (ﷺ) এরূপ করেছেন? জবাবে মুয়াজ ইবনু জাবাল (রাঃ) বললেন- তিনি তাঁর উম্মতকে বাধ্যবাধকতার মধ্যে ফেলতে বা কষ্ট দিতে চাননি (এ কারণেই তিনি এরূপ করেছেন)।
১৫১৮
আবাসে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)
মদীনায় অবস্থানরত কোন ভীতিকর পরিস্থিতি কিংবা বৃষ্টি-বাদল ছাড়া রসূলুল্লাহ (ﷺ) যুহর, আসর, মাগরিব এবং ইশার সালাত আদায় করেছেন। ওয়াকী’ বর্ণিত হাদীসে এ কথার উল্লেখ রয়েছে যে, সাঈদ ইবন যুবাইর বলেছেন- আমি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করেছেন এজন্যে যাতে তাঁর উম্মাতের কোন কষ্ট না হয়। তবে আবূ মু'আবিয়াহ বর্ণিত হাদীসে আছে যে, আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে বলা হল- রাসূলুল্লাহ (ﷺ) কী উদ্দেশ্যে এরূপ করেছেন? জবাবে আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) বললেনঃ তিনি (ﷺ) চেয়েছেন তাঁর উম্মাতের যেন কোন কষ্ট না হয়।
১৫১৯
আবাসে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ)-এর পিছনে আট রাকাত ফরজ সালাত এবং একত্রে সাত রাকাত সালাত আদায় করেছি। আমি বললাম: হে আবু শা'সা! আমার মনে হয় নবী (ﷺ) যুহরের সালাত দেরি করে শেষ ওয়াক্তে এবং আসরের সালাত প্রথমভাগে আদায় করেছেন। আর তেমনি মাগরিবের সালাত দেরি করে এবং ইশার সালাত প্রথমভাগে আদায় করেছেন। এ কথা শুনে তিনি বললেন, আমিও তাই মনে করি।
১৫২০
আবাসে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)
মদীনায় অবস্থানরত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) যুহর ও আসরের আট রাকাত এবং মাগরিব ও ইশার সাত রাকাত এক সাথে আদায় করেছেন।