৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৪৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৪৭১
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
আনাস ইবন মালিক (রাঃ)
(বিদায় হজ্জের সফরে) আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মাদিনা থেকে মক্কার দিকে বের হলাম। (এ সফরে) রসূলুল্লাহ (ﷺ) সব ওয়াক্তের সালাতই দুই রাকাত করে আদায় করেছেন এবং মাদিনায় ফিরে এসেছেন। বর্ণনাকারী ইসহাক ইবনু ইয়াহিয়া বর্ণনা করেছেন- আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম, তিনি মক্কায় কতদিন পর্যন্ত অবস্থান করেছিলেন? জবাবে আনাস ইবনু মালিক (রাঃ) বললেন: দশদিন।
১৪৭২
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আনাস ইবন মালিক (রাঃ) নবী (ﷺ) থেকে হুশাইম বর্ণিত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
১৪৭৩
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
ইয়াহ্‌ইয়া ইবনু আবূ ইসহাক্ব (রহঃ)
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছি, আমরা মাদিনা থেকে হজ্জের উদ্দেশ্যে যাত্রা করলাম …। এরপর তিনি পূর্বোক্ত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করলেন।
১৪৭৪
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে এতে তিনি হজ্জের কথা উল্লেখ করেননি।
১৪৭৫
মিনায় সালাত ক্বস্‌র করা পরিচ্ছেদ নাই
সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) তাঁর পিতা ‘আবদুল্লাহ ইবনু ‘উমার-এর মাধ্যমে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
তিনি মিনা এবং অন্যান্য স্থানে মুসাফিরের ন্যায় দুই রাকাত করে সালাত আদায় করেছিলেন। আর আবু বকর, উমর তাঁদের খিলাফাত যুগে এবং উসমান তাঁর খিলাফাতের প্রথম দিকে সফরকালের সালাত দুই রাকাত করে আদায় করেছেন এবং পরবর্তী সময়ে পূর্ণ চার রাকাত আদায় করেছেন।
১৪৭৬
মিনায় সালাত ক্বস্‌র করা পরিচ্ছেদ নাই
যুহ্‌রী (রহঃ)
তিনি এতে ‘মিনায়’ কথাটি উল্লেখ করেছেন। তবে ‘অন্যান্য স্থানে’ কথাটি উল্লেখ করেননি।
১৪৭৭
মিনায় সালাত ক্বস্‌র করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ (ﷺ) মিনাতে ফরজ সালাত চার রাকাতের পরিবর্তে দুই রাকাত আদায় করেছেন। পরে আবু বকর (রাঃ) তাঁর খিলাফতকালে তাই করেছেন। আবু বকরের পর উমর (রাঃ)-ও তাই করেছেন। কিন্তু পরে উসমান (রাঃ) চার রাকাত আদায় করেছেন। সুতরাং, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) ইমামের পিছনে সালাত আদায় করলে চার রাকাত আদায় করতেন, কিন্তু যখন তিনি একাকী সালাত আদায় করতেন দুই রাকাত আদায় করতেন।
১৪৭৮
মিনায় সালাত ক্বস্‌র করা পরিচ্ছেদ নাই
উবায়দুল্লাহ (রহঃ)
একই সনদে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে।
১৪৭৯
মিনায় সালাত ক্বস্‌র করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) হজ্জের সময় মিনাতে অবস্থানকালে মুসাফিরের ন্যায় দুই রাকাত সালাত আদায় করেছেন। অতঃপর আবু বকর, উমর এবং উসমানও তাঁদের খিলাফতকালে আট বছর অথবা (বর্ণনাকারীর সন্দেহে) ছয় বছর যাবৎ তাই করেছেন। হাফস বর্ণনা করেছেন, আবদুল্লাহ ইবনু উমর মিনাতে অবস্থানকালে সালাত দুই রাকাত আদায় করতেন এবং পরে তাঁর বিছানায় চলে আসলে আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা, আপনি আরও দুই রাকাত সালাত আদায় করলে ভাল হতো। তিনি বললেনঃ আমার যদি এরূপ করতে হতো তাহলে আমি ফরজ সালাত পূর্ণাঙ্গ করে (চার রাকাত) আদায় করতাম।
১৪৮০
মিনায় সালাত ক্বস্‌র করা পরিচ্ছেদ নাই
শু‘বাহ্ (রহঃ)
একই সানাদে হাদীসটি বর্ণিত। তবে তাঁরা তাঁদের বর্ণিত হাদীসে মিনাতে অবস্থাকালে কথাটি উল্লেখ করেননি। বরং বলেছেন, তিনি (ﷺ) সফরে এভাবে সালাত আদায় করেছেন।