৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৪৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৪৬১
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)
মহান আল্লাহ তোমাদের নবী (ﷺ)-এর জবানীতে মুসাফিরের সালাত দুই রাকাত, মুকিম বা বাড়ীতে অবস্থানকারীর সালাত চার রাকাত এবং ভীতিকর অবস্থায় সালাত এক রাকাত ফরজ করেছেন।
১৪৬২
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
মূসা ইবনু সালামাহ্‌ আল হুযালী (রহঃ)
আমি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আমি মক্কায় অবস্থানকালে যদি ইমামের পিছনে সালাত আদায় না করি তাহলে কীভাবে সালাত আদায় করব। জবাবে আবদুল্লাহ ইবন আব্বাস বললেন, দুই রাকাত সালাত আদায় করবে। এটি আবুল কাসিম (ﷺ)-এর সুন্নাত।
১৪৬৩
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
ক্বাতাদাহ্ (রাঃ)
একই সনদে অনুরূপ অর্থবোধক হাদিস বর্ণিত হয়েছে।
১৪৬৪
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ)
আমি মক্কার কোনো একটি পথে আসিম ইবন উমর-এর সাথে চলছিলাম। এ সময় তিনি আমাদের সাথে যুহরের সালাত আদায় করলেন এবং মাত্র দুই রাকাত আদায় করলেন। তারপর তিনি তাঁর কাফিলার মধ্যে ফিরে আসলেন। আমরাও তাঁর সাথে ফিরে আসলাম। তিনি সেখানে বসে পড়লে আমরাও তাঁর সাথে বসে পড়লাম। এ সময় যে স্থানে তিনি সালাত আদায় করেছিলেন সে স্থানে তাঁর দৃষ্টি পড়লে কিছু সংখ্যক লোককে সেখানে দাঁড়ানো দেখতে পেয়ে তিনি জিজ্ঞেস করলেন, এরা ওখানে কী করছে? আমি বললাম, তারা সুন্নাত পড়ছে।তিনি এ কথা শুনে বললেনঃ ভাতিজা, আমাদেরকে যদি সুন্নাত আদায় করতে হতো তাহলে আমি ফরজ সালাতও পূর্ণ আদায় করতাম। আমি সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে থেকে দেখেছি আমৃত্যু তিনি দুই রাকাতের অধিক আদায় করেননি। আমি সফরে আবু বকর (রাঃ)-এর সাথে থেকে দেখেছি আল্লাহ তাকে ওফাত দান না করা পর্যন্ত তিনি দুই রাকাত সালাত আদায় করেছেন। আমি সফরে উমরের সাথে দেখেছি তিনি দুই রাকাত সালাতই আদায় করেছেন। মহান আল্লাহ বলেছেনঃ “আল্লাহর রসূলের জীবনে তোমাদের অনুসরণের উত্তম নমুনা রয়েছে”-(সূরা আল আহযাব ৩৩ : ২১)।
১৪৬৫
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
হাফস্‌ ইবনু ‘আসিম থেকে (রহঃ)
একবার আমি সাংঘাতিকভাবে রোগাক্রান্ত হয়ে পড়লাম। আবদুল্লাহ ইবন উমর (রাঃ) আমাকে দেখতে আসলেন। সে সময় আমি তাঁকে সফরে সুন্নত সালাত আদায় সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন- আমি সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গী হয়েছি। কিন্তু কখনো তাঁকে নফল সালাত আদায় করতে দেখিনি। আর আমি যদি সফরে সুন্নত সালাত আদায় করতাম তাহলে ফরজ সালাতও পূর্ণ করে আদায় করতাম। কেননা আল্লাহ তা’আলা বলেছেনঃ ‘‘আল্লাহর রসূলের জীবনে তোমাদের অনুসরণের জন্য উত্তম নীতিমালা রয়েছে”-(সূরা আল আহযাব ৩৩ : ২১)।
১৪৬৬
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
বিদায় হজ্জের সফরে রাসূলুল্লাহ (ﷺ) মাদীনা থেকে যুহরের সালাত চার রাকাত আদায় করে রওয়ানা হয়েছিলেন এবং যুল-হুলাইফায় পৌঁছে আসরের সালাত দুই রাকাত আদায় করেছিলেন।
১৪৬৭
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
বিদায় হজ্জের সফরে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মাদীনায় যুহরের সালাত চার রাকাত আদায় করে বের হয়েছি এবং যুল-হুলায়ফাতে পৌঁছে তাঁর সাথে আসরের সালাত মাত্র দু’ রাকাত আদায় করেছি।
১৪৬৮
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াযীদ আল হুনায়ী (রহঃ)
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে সফররত অবস্থায় সালাতে কসর করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন তিন মাইল অথবা তিন ফারসাখ দূরত্বের সফরে বের হতেন তখনই দু’ রাকাত সালাত আদায় করতেন। ইয়াহিয়া ইবন ইয়াজিদ আল হুনাঈ তিন মাইল দূরত্বের কথা বলেছেন, না তিন ফারসাখ দূরত্বের কথা বলেছেন তাতে শু’বা সন্দেহ রয়েছে।
১৪৬৯
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
জুবায়র ইবনু নুফায়র (রহঃ)
আমি শুরাহবীল ইবনু আস সিমত (রাঃ)-এর সাথে সতেরো বা আঠারো মাইল দূরবর্তী এক গ্রামে গেলাম। তিনি সেখানে (চার রাকাতের পরিবর্তে) দুই রাকাত সালাত আদায় করলেন। আমি তাঁকে কারণ জিজ্ঞেস করলাম। তিনি বললেন: আমি উমর (রাঃ)-কে যুল-হুলায়ফায় দুই রাকাত সালাত আদায় করতে দেখেছি। আমি তাঁকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে যা করতে দেখেছি তাই করে থাকি।
১৪৭০
মুসাফিরদের সালাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) পরিচ্ছেদ নাই
শু’বাহ্ (রহঃ)
শুবা (রহঃ) এ সানাদে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি (শুবা) শুরাহবীল না বলে ইবনুস সিমত উল্লেখ করেছেন। তিনি তাঁর বর্ণিত হাদিসে এতটুকু কথা অতিরিক্ত বর্ণনা করেছেন যে, তিনি হিমস-এর আঠারো মাইল দূরবর্তী “দুমিন” নামে পরিচিত একটি স্থানে উপনীত হলেন।