৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৪২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৪১১
ফজরের সালাতের পর বসে থাকার এবং মসজিদসমূহের ফাযীলত পরিচ্ছেদ নাই
সিমাক ইবনু হার্‌ব (রহঃ)
আমি জাবির ইবন সামুরাহ্‌-কে জিজ্ঞেস করলাম, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বসতেন? জবাবে তিনি বললেন: হ্যাঁ, অনেক দিন বসেছি। রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের যে জায়গায় ফজরের সালাত (অথবা বলেছেন ভোরের সালাত) আদায় করতেন, সূর্য উদিত না হওয়া পর্যন্ত তিনি সেখানে থেকে উঠতেন না। সূর্য উদিত হওয়ার পর তিনি সেখান থেকে উঠতেন। লোকজন তখন জাহিলিয়াত যুগের ঘটনাবলী সম্পর্কে আলোচনা করত। এসব ঘটনা আলোচনা করতে গিয়ে লোকজন হাসত আর তা দেখে রাসূলুল্লাহ (ﷺ) মুচকি হাসতেন।
১৪১২
ফজরের সালাতের পর বসে থাকার এবং মসজিদসমূহের ফাযীলত পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) ফজরের সালাত আদায়ের পর সূর্য স্পষ্টভাবে উদিত না হওয়া পর্যন্ত সালাতের জায়গায় বসে থাকতেন।
১৪১৩
ফজরের সালাতের পর বসে থাকার এবং মসজিদসমূহের ফাযীলত পরিচ্ছেদ নাই
সিমাক (রহঃ)
এ সনদে বর্ণিত। কিন্তু তাতে ‘ভালভাবে’ শব্দটির উল্লেখ নেই।
১৪১৪
ফজরের সালাতের পর বসে থাকার এবং মসজিদসমূহের ফাযীলত পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জায়গা হলো মসজিদসমূহ আর সব চাইতে খারাপ জায়গা হলো বাজারসমূহ।
১৪১৫
ইমামতির জন্য বেশী যোগ্য কে ? পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিনজন লোক একত্রিত হলে তাদের একজনকে তাদের ইমাম বা নেতা হতে হবে। আর তাদের মধ্যে ইমামত বা নেতৃত্বের সবচাইতে বেশি হকদার সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি কুরআন মাজিদ অধ্যয়ন করেছে।
১৪১৬
ইমামতির জন্য বেশী যোগ্য কে ? পরিচ্ছেদ নাই
ক্বাতাদাহ্‌ (রহঃ)
একই সনদে পূর্বোক্ত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
১৪১৭
ইমামতির জন্য বেশী যোগ্য কে ? পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ (রাঃ)
নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
১৪১৮
ইমামতির জন্য বেশী যোগ্য কে ? পরিচ্ছেদ নাই
আবূ মাস’ঊদ আল আনসারী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একদিন আমাদেরকে বললেনঃ যে সর্বাপেক্ষা বেশি কুরআনের পাঠক ও কুরআনের জ্ঞানের অধিকারী সে-ই কওমের (লোকজনের) ইমামত করবে। সবাই যদি কুরআনের জ্ঞানের সমপর্যায়ের হয় সেক্ষেত্রে যে ব্যক্তি সুন্নাহ সম্পর্কে অধিক পরিজ্ঞাত হবে সে-ই ইমামত করবে। সুন্নাহর জ্ঞানেরও সবাই সমান হলে হিজরতে যে অগ্রগামী সে ইমামত করবে। কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির নিজস্ব প্রভাবাধীন এলাকায় ইমামত করবে না কিংবা তার অনুমতি ছাড়া তার বাড়িতে তার বিছানায় বসবে না। বর্ণনাকারী আশাজ্জ তার বর্ণনায় (ইসলাম) শব্দের স্থানে (বয়স) শব্দ উল্লেখ করেছেন।
১৪১৯
ইমামতির জন্য বেশী যোগ্য কে ? পরিচ্ছেদ নাই
আবূ কুরায়ব, ইসহাক্ব, আশাজ্জ, ইবনু আবূ ‘উমার (রহঃ) ... তারা সকলে আ’মাশ (রাঃ)
পূর্বোক্ত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
১৪২০
ইমামতির জন্য বেশী যোগ্য কে ? পরিচ্ছেদ নাই
আবূ মাস’ঊদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বললেনঃ আল্লাহর কিতাব কুরআন মজিদের জ্ঞান যে সবচেয়ে বেশি এবং যে কুরআন তিলাওয়াতও সুন্দরভাবে করতে পারে সে-ই সালাতের জামাতে ইমামত করবে। সুন্দর ক্বিরাআতের ব্যাপারে সবাই যদি সমকক্ষ হয় তাহলে তাদের মধ্যে যে হিজরাতে অগ্রগামী সে ইমামত করবে। হিজরাতের ব্যাপারেও সবাই যদি সমকক্ষ হয় তাহলে তাদের মধ্যে যে বয়সে প্রবীণ সেই ইমামত করবে। কোনো ব্যক্তি যেন কারো নিজের বাড়িতে (বাড়ির কর্তাকে বাদ দিয়ে) কিংবা কারো ক্ষমতাসীন এলাকায় নিজে ইমামত না করে। আর কেউ যেন কারো বাড়িতে গিয়ে অনুমতি ছাড়া তার বিছানায় না বসে।