৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৪১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৪০১
মসজিদের দিকে অধিক পদচারণা ও যাতায়াতের ফযীলত পরিচ্ছেদ নাই
আত্‌ তায়মী (রহঃ)
একই সনদে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে।
১৪০২
মসজিদের দিকে অধিক পদচারণা ও যাতায়াতের ফযীলত পরিচ্ছেদ নাই
উবাই ইবনু কা’ব (রাঃ)
এক আনসারী ছিলেন যার বাড়ি মাদিনার অন্য লোকদের বাড়ির তুলনায় (মসজিদে নবাবি থেকে) দূরে অবস্থিত ছিল। কিন্তু সে জামাতের সালাতে রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এক ওয়াক্ত সালাতও ছাড়তেন না। উবাই ইবন কাব (রাঃ) বলেন, আমরা তার জন্য সমবেদনা অনুভব করলাম। তাই তাকে বললাম, হে অমুক! আপনি যদি একটি গাধা কিনে নিতেন তাহলে সূর্যের খরতাপ থেকে রক্ষা পেতেন এবং বিষাক্ত পোকা-মাকড় থেকেও নিরাপত্তা লাভ করতে পারতেন। সে বলল, আল্লাহর শপথ! মুহাম্মাদ (ﷺ) এর ঘরের সাথেই আমার ঘর হোক তা আমি পছন্দ করি না। তার এ কথা আমার কাছে খুবই দুর্বিষহ মনে হলো। তাই আমি নবী (ﷺ)-এর কাছে গিয়ে বিষয়টি তাঁকে জানালাম। তিনি তাকে ডেকে জিজ্ঞেস করলেন- সে পুনরায় অনুরূপ কথা বলল। সে এ কথাও বলল যে, এভাবে সে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সওয়াব বা পুরস্কার আশা করে। এ কথা শুনে নবী (ﷺ) তাকে বললেনঃ তুমি যা আশা করেছ তা তুমি অবশ্যই লাভ করবে।
১৪০৩
মসজিদের দিকে অধিক পদচারণা ও যাতায়াতের ফযীলত পরিচ্ছেদ নাই
আসিম (রহঃ)
একই সূত্রে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে।
১৪০৪
মসজিদের দিকে অধিক পদচারণা ও যাতায়াতের ফযীলত পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমাদের বাড়ি মসজিদ থেকে দূরে অবস্থিত ছিল। আমরা মসজিদের আশে-পাশে বাড়ি নির্মাণের জন্য ঐ ঘর-বাড়ি বেচে ফেলতে মনস্থ করলে রাসূলুল্লাহ (ﷺ) তা করতে নিষেধ করেন। তিনি (আমাদের সম্বোধন করে) বললেনঃ (সালাতের জন্য মসজিদের আসার) প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তোমাদের মর্যাদা ও সওয়াব বৃদ্ধিপ্রাপ্ত হয়।
১৪০৫
মসজিদের দিকে অধিক পদচারণা ও যাতায়াতের ফযীলত পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি হলে বানু সালামা গোত্র সেখানে এসে বসতি স্থাপন করতে মনস্থ করল। বিষয়টি রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পৌঁছালে তিনি তাদের (বানু সালামা গোত্রের লোকদের) উদ্দেশে বললেন: “আমি জানতে পেরেছি যে, তোমরা মসজিদের কাছে চলে আসতে চাও।” তারা বলল, “হে আল্লাহর রাসূল! আমরা তাই মনস্থ করেছি।” এ কথা শুনে তিনি (ﷺ) বললেন: “হে বানু সালামা গোত্রের লোকেরা! তোমরা তোমাদের ঐ বাড়িতেই থাকো। কারণ তোমাদের সালাতের জন্য মসজিদে আসার প্রতিটি পদক্ষেপ লিপিবদ্ধ করা হয়।”
১৪০৬
মসজিদের দিকে অধিক পদচারণা ও যাতায়াতের ফযীলত পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
বানু সালিমাহ গোত্রের লোকজন মসজিদে নববীর কাছে এসে উক্ত খালি স্থানে বসতি স্থাপন করতে মনস্থ করল। মসজিদে নববীর পাশে কিছু খালি জায়গা ছিল। বিষয়টি নবী (ﷺ)-এর কাছে পৌঁছালে তিনি তাদেরকে সম্বোধন করে বললেনঃ হে বানু সালিমাহ গোত্রের লোকজন! তোমরা তোমাদের বর্তমান ঘরবাড়িতেই থাকো। সালাতের জন্য মসজিদে আসতে তোমাদের প্রতিটি পদক্ষেপ (পদক্ষেপের বিনিময়ে সওয়াব) লিখিত হয়। নবী (ﷺ)-এর কথা শুনে তারা বললঃ আমরা এতে (এ কথায় এত খুশি হলাম যে) আমাদের বাড়িঘর স্থানান্তরিত করে মসজিদে কাছে আসলেও তত খুশি হতাম না।
১৪০৭
সালাতের জন্য পদচারণা করা যা দ্বারা পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধি হয়। পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বাড়ি থেকে পাক-পবিত্র হয়ে (ওজু করে) তারপর কোন ফরজ সালাত আদায় করার জন্য হেঁটে আল্লাহর কোন ঘরে (মসজিদে) যায় তার প্রতিটি পদক্ষেপের একটি পাপ ঝরে পড়ে এবং অপরটিতে মর্যাদা বৃদ্ধি পায়।
১৪০৮
সালাতের জন্য পদচারণা করা যা দ্বারা পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধি হয়। পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বকরের হাদীসে বর্ণিত হয়েছে যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেনঃ তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে আর সে ঐ নদীতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? এ ব্যাপারে তোমরা কী বলো? সবাই বললঃ না, তার শরীরে কোনো প্রকার ময়লা থাকবে না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটিই পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। এর দ্বারা আল্লাহ তা’আলা সকল পাপ মুছে নিঃশেষ করে দেন।
১৪০৯
সালাতের জন্য পদচারণা করা যা দ্বারা পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধি হয়। পরিচ্ছেদ নাই
জাবির থেকে বর্ণিত, যিনি ‘আবদুল্লাহর পুত্র
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাঁচ ওয়াক্ত সালাতকে তোমাদের কারোর বাড়ির দরজার পাশ দিয়ে দু’কূল ছাপিয়ে উঠা প্রবহমান নদীর সাথে উপমা দেয়া যেতে পারে। আর ঐ নদীতে সে প্রতিদিন পাঁচবার করে গোসল করে। বর্ণনাকারী বলেন, হাসান বলেছেনঃ এভাবে (গোসল করলে) কোন ময়লা অবশিষ্ট থাকবে না।
১৪১০
সালাতের জন্য পদচারণা করা যা দ্বারা পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধি হয়। পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় সালাত আদায় করতে মসজিদে যায় এবং যতবার যায় আল্লাহ তাআলা ততবারই তার জন্য জান্নাতে মেহমানদারির উপকরণ প্রস্তুত করেন।