৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৩১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৩০১
‘আসরের সালাত আগে আগে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাথে আসরের সালাত আদায় করলেন। সালাত শেষে বানী সালামা গোত্রের জনৈক ব্যক্তি তাঁর কাছে এসে বললঃ হে আল্লাহর রসূল (ﷺ)! আমরা আমাদের একটা উট যবেহ করতে চাই। আমরা চাই আপনিও সেখানে উপস্থিত থাকুন। এ কথা শুনে রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আচ্ছা, ঠিক আছে।এরপর তিনি রওয়ানা হলে আমরাও তাঁর সাথে রওয়ানা হলাম। আমরা গিয়ে দেখলাম উটটি তখনও যবেহ করা হয়নি। উটটি যবেহ করতে প্রস্তুত করা হলো এবং তার কিছু গোশত রান্না করা হলো। সূর্যাস্তের পূর্বেই আমরা তা খেলাম।
১৩০২
‘আসরের সালাত আগে আগে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
রাফি’ ইবনু খাদীজ (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এমন সময় আসরের সালাত আদায় করতাম যে সালাতের পর উট যবেহ করা হত। তা দশ ভাগে বিভক্ত করা হত। এরপর তা রান্না করে সূর্যাস্তের পূর্বেই সুসিদ্ধ গোশত খেতাম।
১৩০৩
‘আসরের সালাত আগে আগে আদায় করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আওযা’ঈ (রহঃ)
একই সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন যে, রসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আমরা আসরের সালাতের পর উট যবেহ করতাম। কিন্তু তিনি বলেননি যে, ‘আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে (আসর) সালাত আদায় করতাম’।
১৩০৪
আসরের সালাত ছুটে যাওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তির আসরের সালাত কাজা হয়, তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল।
১৩০৫
আসরের সালাত ছুটে যাওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
হাদীসটি ইবনু উমার (রাঃ)
তবে ‘আমর শুধু বর্ণনাই করেছেন। আর আবূ বকর ইবনু আবূ শায়বা মারফূ হাদীস হিসেবে বর্ণনা করেছেন।
১৩০৬
আসরের সালাত ছুটে যাওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তির আসরের সালাত কাজা হলো তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল।
১৩০৭
আসরের সালাত ছুটে যাওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
আলী ইবনু আবূ ত্বলিব (রাঃ)
আহযাব যুদ্ধ চলাকালীন সময়ে একদিন রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেনঃ আল্লাহ তাদের কবর ও ঘর-বাড়ি যেন আগুন দিয়ে ভরে দেন। কারণ তারা আমাদেরকে যুদ্ধের কাজ-কর্মে ব্যস্ত রেখে সালাতুল উস্তা (আসরের সালাত) থেকে বিরত রেখেছে এবং এ অবস্থায়ই সূর্য অস্তমিত হয়ে গেল।
১৩০৮
আসরের সালাত ছুটে যাওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
একই সনদে পূর্ববর্তী হাদিসটি বর্ণনা করেছেন।
১৩০৯
যারা বলে মধ্যবর্তী সালাত হচ্ছে ‘আসরের সালাত-তার দলীল পরিচ্ছেদ নাই
আলী (রাঃ)
আহযাব যুদ্ধ চলাকালীন সময়ে একদিন রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তারা (কাফিররা) আমাদের (যুদ্ধ তৎপরতায়) ব্যস্ত রাখার কারণে আমরা আসরের সালাত আদায় করতে পারিনি এবং এ অবস্থায়ই সূর্য অস্তমিত হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ তা’আলা যেন তাদের কবর, বাড়ি-ঘর ও পেটসমূহ আগুন দ্বারা ভর্তি করে দেন। বর্ণনাকারী শু‘বাহ ঘর-বাড়ি ও পেটসমূহ কথাটি সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন।
১৩১০
যারা বলে মধ্যবর্তী সালাত হচ্ছে ‘আসরের সালাত-তার দলীল পরিচ্ছেদ নাই
কাতাদাহ্ (রাঃ)
একই সনদে হাদিসটি বর্ণনা করেছেন। তবে এ হাদিসে ‘বুয়ূতাহুম ও কুবূরাহুম’ তাদের ‘ঘর-বাড়ি ও কবরসমূহ’ সম্পর্কে কোন সন্দেহ পোষণ করেননি।