৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১২৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১২৫১
সালাতে ধীরে-সুস্থে আসা উত্তম এবং দৌঁড়িয়ে আসা নিষেধ পরিচ্ছেদ নাই
শায়বান (রহঃ)
একই সানাদে হাদীসটি বর্ণিত হয়েছে।
১২৫২
সালাতে মুক্তাদীরা কখন দাঁড়াবে পরিচ্ছেদ নাই
আবূ ক্বাতাদাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সালাতের ইকামত দেওয়া হলে আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না।
১২৫৩
সালাতে মুক্তাদীরা কখন দাঁড়াবে পরিচ্ছেদ নাই
আবূ ক্বাতাদাহ্‌ (রাঃ)
পূর্ব বর্ণিত হাদীসটি বর্ণনা করেছেন। তবে ইসহাক তার বর্ণনায় মা’মার ও শায়বান বর্ণিত হাদীসের “যতক্ষণ আমাকে বের হতে না দেখো” কথাটি বাড়িয়ে বর্ণনা করেছেন।
১২৫৪
সালাতে মুক্তাদীরা কখন দাঁড়াবে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
একবার সালাতের জন্য ইকামত দেয়া হলো এবং রসূলুল্লাহ (ﷺ) এসে পৌঁছার আগেই আমরা দাঁড়িয়ে কাতার সোজা করে নিলাম। এরপর রসূলুল্লাহ (ﷺ) এসে সালাতের স্থানে দাঁড়ালেন। তখনও তাকবির বলা হয়নি। ইতোমধ্যে তাঁর কিছু স্মরণ হলে তিনি আমাদেরকে বললেন, তোমরা নিজ নিজ স্থানে অপেক্ষা করতে থাকো। এ কথা বলে তিনি ফিরে গেলেন। আমরা তাঁর পুনরায় না আসা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম। ইতোমধ্যে তিনি গোসল করে আসলেন। তখনও তাঁর মাথা থেকে পানি ফোঁটা ফোঁটা ঝরে পড়ছিল। এবার তিনি তাকবিরে তাহরিমা বলে আমাদের সালাত আদায় করালেন।
১২৫৫
সালাতে মুক্তাদীরা কখন দাঁড়াবে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
একবার সালাতের জন্য ইকামত দেওয়া হলে লোকজন কাতার ঠিক করে দাঁড়াল। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জায়গায় দাঁড়িয়ে ইশারা করে তাদের সবাইকে বললেন: তোমরা প্রত্যেকে নিজের জায়গায় অপেক্ষা করো। এরপর তিনি গিয়ে গোসল করে আসলেন। তখন তাঁর মাথার চুল থেকে পানি চুইয়ে পড়ছিল। এরপর তিনি সবাইকে নিয়ে সালাত আদায় করলেন।
১২৫৬
সালাতে মুক্তাদীরা কখন দাঁড়াবে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর উদ্দেশ্যে সালাতের ইকামত দেওয়া হত। আর নবী (ﷺ) নিজের স্থানে দাঁড়ানোর পূর্বেই লোকজন কাতার বেঁধে দাঁড়িয়ে যেত।
১২৫৭
সালাতে মুক্তাদীরা কখন দাঁড়াবে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ্‌ (রাঃ)
সূর্য ঢলে পড়লেই বিলাল আযান দিতেন। কিন্তু রসূলুল্লাহ (ﷺ) বের হয়ে না আসা পর্যন্ত এবং তাঁকে না দেখা পর্যন্ত ইকামত দিতেন না। বের হয়ে আসার পর তিনি তাঁকে দেখতেন তখনই কেবল ইকামত দিতেন।
১২৫৮
যে ব্যাক্তি সালাতের এক রাক’আতও পেয়েছে, সে উক্ত সলাত পেয়েছে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ কেউ যদি (জামাআতের সাথে) কোন সালাতের এক রাকাত পেয়ে যায়, সে উক্ত সালাত পেয়ে গেল।
১২৫৯
যে ব্যাক্তি সালাতের এক রাক’আতও পেয়েছে, সে উক্ত সলাত পেয়েছে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইমামের সাথে (জামা’আতে) এক রাকাত সালাত আদায় করতে পারল, সে উক্ত সালাতই ইমামের সাথে আদায় করল।
১২৬০
যে ব্যাক্তি সালাতের এক রাক’আতও পেয়েছে, সে উক্ত সলাত পেয়েছে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) থেকে মালিকের মাধ্যমে ইয়াহিয়া কর্তৃক বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে কারোর বর্ণিত হাদীসেই “মা’আল ইমাম” (ইমামের সাথে) কথাটি নেই। তবে উবায়দুল্লাহ বর্ণিত হাদীসে তিনি বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) বলেছেনঃ সে পুরো সালাতই পেয়ে গেল।