৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১২২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১২১১
সালাতের মধ্যে যে সকল বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয় পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “তোমরা কেউ যখন (সালাতে) التَّشَهُّدَ (আত্তাহিয়্যাতু) পড় তখন চারটি জিনিস থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করবে। এ বলে দোয়া করবেঃاللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ(আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল)"হে আল্লাহ! আমি তোমার কাছে জাহান্নাম ও কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনাহ থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি।"
১২১২
সালাতের মধ্যে যে সকল বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয় পরিচ্ছেদ নাই
নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর স্ত্রী ‘আয়িশাহ্‌ (রাঃ)
নবী ﷺ সালাতে এ বলে দোয়া করতেনঃاللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ(আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল ক্বাবরি, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ্দাজ্জালি, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল মা'ছামি ওয়াল মাগরাম।)“হে আল্লাহ! আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। আমি তোমার কাছে মাসীহ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আমি তোমার কাছে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। আর আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে আশ্রয় চাই।”আয়িশা (রাঃ) বলেনঃ জনৈক ব্যক্তি বলল - হে আল্লাহর রাসূল ﷺ! আপনি ঋণগ্রস্ত হওয়া থেকে এত আশ্রয় প্রার্থনা করেন কেন? (এ কথা শুনে) তিনি (ﷺ) বললেনঃ “কেউ যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন কথা বললে মিথ্যা বলে এবং প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে।”
১২১৩
সালাতের মধ্যে যে সকল বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয় পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন শেষ তাশাহুদ পাঠ করবে তখন যেন সে চারটি জিনিস থেকে (আল্লাহর কাছে) আশ্রয় চায়। জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের অপকারিতা থেকে।
১২১৪
সালাতের মধ্যে যে সকল বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয় পরিচ্ছেদ নাই
আওযা’ঈ (রহঃ)
এভাবে বর্ণনা করেছেন যে, “তোমাদের কেউ যখন তাশাহুদ পাঠ করবে।” তারা ‘আখির বা শেষ তাশাহুদ’ শব্দটি উল্লেখ করেননি।
১২১৫
সালাতের মধ্যে যে সকল বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয় পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃاللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَشَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ(আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল ক্বাবরি ওয়া আযাবিন নারি ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া শাররিল মাসীহিদ দাজ্জাল)।"হে আল্লাহ! আমি তোমার কাছে কবরের ও জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের অনিষ্টতা থেকে আশ্রয় চাই।"
১২১৬
সালাতের মধ্যে যে সকল বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয় পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর কাছে তাঁর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় চাও। কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও। মাসীহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আর জীবন ও মৃত্যুর ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও।
১২১৭
সালাতের মধ্যে যে সকল বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয় পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
১২১৮
সালাতের মধ্যে যে সকল বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয় পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
১২১৯
সালাতের মধ্যে যে সকল বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয় পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) কবর ও জাহান্নামের আযাব ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন।
১২২০
সালাতের মধ্যে যে সকল বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয় পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ ﷺ তাদেরকে যেভাবে কুরআন মাজিদের সূরা শিখাতেন, ঠিক তেমনিভাবে এ দোয়াটিও শিখাতেন, দোয়াটি হলোঃاللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ(আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযুবিকা মিন আযাবিল ক্বাবরি, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত।)"হে আল্লাহ! আমরা তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, এবং কবরের আযাব থেকে আশ্রয় চাই, আর মাসীহ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই।"মুসলিম ইবনু হাজ্জাজ (রহঃ) বলেনঃ (রহঃ) তার ছেলেকে জিজ্ঞেস করলেনঃ তুমি সালাত আদায় করার সময় কি এ দোয়াটি পড়েছ? সে বলল, ‘না’। এ কথা শুনে (রহঃ) বললেন, তুমি পুনরায় সালাত আদায় কর। কারণ (রহঃ) তিন, চার বা তার বক্তব্য অনুসারে কম বা বেশি লোকের নিকট থেকে হাদিসটি বর্ণনা করেছেন অথবা তিনি এরূপ বলেছেন।