৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১২০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১১৯১
কুরআন তিলাওয়াতের সাজদাহ্ পরিচ্ছেদ নাই
আবূ রাফি’ (রহঃ)
আমি আবু হুরায়রা (রাঃ) এর পিছনে ইশার সালাত আদায় করলাম। (এ সালাতে) তিনি সূরা “ইযাস্ সামা-উন্ শাক্কাত” পাঠ করে সিজদা (তিলাওয়াতের সিজদা) করলেন। (সালাত শেষে) আমি তাকে জিজ্ঞেস করলাম, কিসের জন্য এই সিজদা? তিনি বললেন: আবুল কাসিম (ﷺ) এর পিছনে সালাত আদায় করাকালে এই সূরায় আমি সিজদা করেছি। সুতরাং তাঁর সাথে মিলিত না হওয়া পর্যন্ত (আমৃত্যু) আমি এই সূরা তিলাওয়াত করে সিজদা করতে থাকব। অবশ্য হাদীস বর্ণনাকারী মুহাম্মাদ ইবনু আবদুল আ’লা তারতম্য সহকারে কিছুটা বর্ণনা করে বলেছেন: আমি এই সিজদা পরিত্যাগ করব না।
১১৯২
কুরআন তিলাওয়াতের সাজদাহ্ পরিচ্ছেদ নাই
ইবনু আখযার (রহঃ) থেকে এবং সকলে সুলায়মান আত্‌ তায়মী
তবে কেউই আবুল কাসিম (ﷺ)-এর পিছনে কথাটি উল্লেখ করেননি।
১১৯৩
কুরআন তিলাওয়াতের সাজদাহ্ পরিচ্ছেদ নাই
আবূ রাফি’ (রহঃ)
আমি আবু হুরায়রা (রাঃ)-কে সূরা “ইযাস্ সামাউন শাক্কাত” পড়ে সিজদা করতে দেখেছি। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি এ সূরা তিলাওয়াত করে সিজদা করেন? জবাবে তিনি বললেন, আমি আমার প্রিয়তম বন্ধু (ﷺ)-কে এ সূরা তিলাওয়াত করে সিজদা করতে দেখেছি। সুতরাং তাঁর (ﷺ)-এর সাথে মিলিত না হওয়া পর্যন্ত আমি এ সূরা তিলাওয়াত করে সিজদা করতে থাকব। হাদীসটি বর্ণনাকারী শুয়াবাহ্ বলেনঃ আমি ‘আতা ইবনু আবু মাইমূনাকে জিজ্ঞেস করলাম “আমার প্রিয়তম বন্ধু” বলতে কি আবু হুরায়রা (রাঃ) নবী (ﷺ)-কে বুঝিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ।
১১৯৪
সালাতে উপবিষ্ট হওয়া ও উরুদ্বয়ের উপর দু’হাত স্থাপন করার নিয়ম পদ্ধতি পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ)
সালাত আদায়ের সময় রাসূলুল্লাহ (ﷺ) যখন বৈঠক করতেন তখন বাঁ পাটি (ডান পায়ের) ঊরু ও নলার মধ্যে স্থাপন করতেন, ডান পাটি বিছিয়ে দিতেন, আর বাঁ হাতটি বাঁ হাঁটুর উপর এবং ডান হাতটি ডান ঊরুর উপর স্থাপন করতেন। আর আঙ্গুল দিয়ে ইশারা করতেন।
১১৯৫
সালাতে উপবিষ্ট হওয়া ও উরুদ্বয়ের উপর দু’হাত স্থাপন করার নিয়ম পদ্ধতি পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন দোয়া করার জন্য বসতেন তখন ডান হাতটি ডান উরুর উপর এবং বাঁ হাতটি বাঁ উরুর উপর রাখতেন। আর শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। এ সময় তিনি বৃদ্ধাঙ্গুলি মধ্যমার সাথে সংযুক্ত করতেন এবং বাঁ হাতের তালু বাঁ হাঁটুর উপর রাখতেন।
১১৯৬
সালাতে উপবিষ্ট হওয়া ও উরুদ্বয়ের উপর দু’হাত স্থাপন করার নিয়ম পদ্ধতি পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) সালাত আদায়ের সময় যখন বসতেন (বৈঠক করতেন) তখন দুই হাত দুই হাঁটুর উপর রাখতেন। আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পার্শ্ববর্তী (শাহাদাত) আঙুল উঠিয়ে ইশারা করতেন এবং বাঁ হাত বাঁ হাঁটুর উপর ছড়িয়ে রাখতেন।
১১৯৭
সালাতে উপবিষ্ট হওয়া ও উরুদ্বয়ের উপর দু’হাত স্থাপন করার নিয়ম পদ্ধতি পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে তাশাহহুদ পড়তে যখন বসতেন তখন বাঁ হাতটি বাঁ হাঁটুর উপর এবং ডান হাত ডান হাঁটুর উপর রাখতেন। আর (হাতের তালু ও আঙুলসমূহ গুটিয়ে আরবি তিপ্পান্ন সংখ্যার মতো করে শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতেন।
১১৯৮
সালাতে উপবিষ্ট হওয়া ও উরুদ্বয়ের উপর দু’হাত স্থাপন করার নিয়ম পদ্ধতি পরিচ্ছেদ নাই
আলী ইবনু ‘আবদুর রহ্‌মান আল্‌ মু’আবী (রহঃ)
আবদুল্লাহ ইবন উমর (রাঃ) আমাকে দেখলেন যে, আমি সালাতের অবস্থায় ছোট ছোট পাথর টুকরা নিয়ে অনর্থকভাবে নড়াচড়া করছি। সালাত শেষ করে তিনি আমাকে এরূপ কাজ করতে নিষেধ করে বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যেরূপ করতেন তুমিও তাই করবে। আমি তখন জিজ্ঞেস করলামঃ রাসূলুল্লাহ (ﷺ) সালাতরত অবস্থায় কী করতেন? তিনি (আলি ইবন আবদুর রহমান আল মু’আবি) বললেনঃ তিনি (ﷺ) সালাতে যখন বৈঠক করতেন তখন ডান হাতের তালু ডান উরুর উপর রেখে আঙ্গুলগুলো গুটিয়ে শুধু বৃদ্ধাঙ্গুলির পার্শ্ববর্তী (শাহাদাত) আঙ্গুল দ্বারা ইশারা করতেন এবং বাঁ হাতের তালু বাঁ উরুর উপর স্থাপন করতেন।
১১৯৯
সালাতে উপবিষ্ট হওয়া ও উরুদ্বয়ের উপর দু’হাত স্থাপন করার নিয়ম পদ্ধতি পরিচ্ছেদ নাই
আলী ইবনু ‘আবদুর রহমান আল মু’আবী (রহঃ)
আমি আবদুল্লাহ ইবন উমরের পাশে দাঁড়িয়ে সালাত আদায় করছি। এরপর তিনি মালিক বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করলেন। তবে তাঁর বর্ণনায় এতটুকু কথা অতিরিক্ত আছে যে, ইয়াহিয়া ইবন সাঈদ মুসলিমের নিকট হাদীস বর্ণনা করেছেন।
১২০০
সালাত সমাপনীর সালাম ও তার পদ্ধতি পরিচ্ছেদ নাই
আবূ মা’মার (রহঃ)
মক্কাতে একজন আমীর ছিলেন। তিনি সালাতে দুইটি সালাম ফিরাতেন (একবার ডানে এবং একবার বামে)। এ কথা শুনে আবদুল্লাহ ইবনু মাসউদ বললেন: সে কোথা থেকে এ সুন্নাত শিখেছে? হাকাম তার বর্ণিত হাদীসে বলেছেন: রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করতেন।