৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১১৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১১৭১
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)
একদিন রাসূলুল্লাহ (ﷺ) কোন এক সালাত আদায় করতে পাঁচ রাকাত আদায় করলেন। আমরা তাঁকে বললামঃ হে আল্লাহর রাসূল! সালাত (এর রাকাত সংখ্যা) কি বাড়িয়ে দেয়া হয়েছে? (এ কথা শুনে) তিনি বললেনঃ এ আবার কি কথা? তখন সবাই বললঃ আপনি তো সালাত পাঁচ রাকাত আদায় করেছেন। এ কথা শুনে তিনি বললেনঃ আমি তো তোমাদের মতই মানুষ। আমি স্মরণ রাখি যেমন তোমরা স্মরণ রাখো। আবার আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। এরপর তিনি দুইটি সাহু সিজদা দিলেন।
১১৭২
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)
একদিন রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করলেন। কিন্তু তিনি সালাতে কিছু কম বা কিছু বেশি করে ফেললেন। হাদীসের বর্ণনাকারী ইব্রাহিম বলেছেন: (তিনি কম করলেন না বেশি করলেন) এ সন্দেহটা আমার নিজের। বলা হলো, হে আল্লাহর রাসূল! সালাতে কি কিছু বাড়ানো হয়েছে? এ কথা শুনে তিনি বললেন: আমি তোমাদের মতো মানুষ বৈ আর কিছুই নই। আমারও তোমাদের মতো ভুল হয়। সুতরাং সালাতে তোমাদের কেউ কিছু ভুলে গেলে সে যেন বসেই দুইটি সিজদা করে নেয়। এ কথার পর রসূলুল্লাহ (ﷺ) ঘুরলেন এবং দুইটি সিজদা করলেন।
১১৭৩
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)
নবী (ﷺ) সালাতের সাহু সিজদার দুইটি সিজদা সালাম ফিরিয়ে কথা বলার পর করেছিলেন।
১১৭৪
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)
(একদিন) আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করলাম। (এ সালাতে) তিনি কিছু বেশি বা কম করলেন। (হাদীসের বর্ণনাকারী) ইব্রাহীম বলেছেন, আল্লাহর শপথ, এ সন্দেহ (রাসূলুল্লাহ (ﷺ) সালাতে বেশি করলেন না, কম করলেন) আমার নিজের। তিনি (ইব্রাহীম) বলেছেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! সালাতের ব্যাপারে কি নতুন কোন হুকুম অবতীর্ণ হয়েছে? তিনি বললেনঃ না। (নতুন কোন হুকুম অবতীর্ণ হয়নি)। তখন (সালাতে) তিনি যা করেছেন আমরা তাঁকে তা বললাম। তিনি বললেনঃ কোন ব্যক্তি যদি সালাতে কোন কিছু বেশি বা কম করে ফেলে তাহলে (সিজদাহ সাহু) দুইটি সিজদা করবে। বর্ণনাকারী ইব্রাহীম বলেনঃ এর (এ কথা বলার) পর রাসূলুল্লাহ (ﷺ) দুইটি সিজদা করলেন।
১১৭৫
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাথে দিবাভাগের দুই ওয়াক্ত সালাতের কোন এক ওয়াক্ত সালাতে অর্থাৎ জুহর কিংবা আসরের সালাত আদায় করলেন। কিন্তু দুই রাকাত আদায় করার পরই সালাম ফিরালেন। এরপর তিনি রাগান্বিত মনে মসজিদের কিবলার দিকে স্থাপিত এক বৃক্ষ শাখার উপর ভর দিয়ে দাঁড়ালেন। এ সময় সবার মাঝে আবু বকর (রাঃ) ও উমর (রাঃ)-ও ছিলেন। কিন্তু তারা উভয়েই (এ পরিস্থিতিতে) কথা বলতে সাহস পেলেন না। আর যাদের তাড়াতাড়ি করে যাওয়ার ছিল তারা এই বলে দ্রুত মসজিদ থেকে বের হয়ে গেল যে, সালাত কমিয়ে দেয়া হয়েছে। অতঃপর যুল-ইয়াদাইয়েন উপনামে পরিচিত জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসূল (ﷺ)! সালাত কি কম করে দেয়া হয়েছে- না আপনি ভুলে গিয়েছেন?এ কথা শুনে নবী (ﷺ) ডানে বাঁয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন যুল-ইয়াদাইয়েন যা বলছে তা কি ঠিক? সবাই জবাব দিলো, হ্যাঁ সে যা বলেছে সত্য বলেছে। আপনি তো সালাত দুই রাকাত মাত্র আদায় করেছেন। তখন তিনি (ﷺ) আরো দুই রাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন। এরপর তাকবির বলে সিজদা করলেন এবং তাকবির বলে মাথা উঠালেন। এতটুকু বর্ণনা করার পর মুহাম্মাদ ইবনু সিরীন বললেন, ইমরান ইবনু হুসাইন (রাঃ) সম্পর্কে আমাকে বলা হয়েছে যে তিনি বলেছেন, এরপর নবী (ﷺ) সালাম ফিরালেন।
১১৭৬
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
একদিন রাসুলুল্লাহ (ﷺ) আমাদের সাথে দিবাভাগের দুই ওয়াক্ত সালাতের এক ওয়াক্ত সালাত আদায় করলেন। এতটুকু বর্ণনা করার পর তিনি সুফিয়ান বর্ণিত হাদীসের অনুরূপ বিষয়বস্তু সম্বলিত হাদীস বর্ণনা করলেন।
১১৭৭
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে আসরের সালাত আদায় করালেন। কিন্তু দুই রাকাত আদায় করার পর সালাম ফিরালেন। যুল ইয়াদায়েন দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! সালাত কি কমিয়ে দেয়া হয়েছে না আপনি ভুল করেছেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এসব কিছুই হয়নি (সালাত কমিয়ে দেয়া বা আমার ভুল করা) কিছুই হয়নি। এ কথা শুনে যুল ইয়াদায়েন বলল, হে আল্লাহর রাসূল! কিছু একটা অবশ্যই হয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) লোকদের দিকে ঘুরে বললেন: যুল ইয়াদায়েনের কথা কি ঠিক? সবাই বলল, হ্যাঁ, হে আল্লাহর রাসূল! তখন রাসূলুল্লাহ (ﷺ) সালাতের অবশিষ্ট অংশ পূর্ণ করলেন এবং সালাম ফিরানোর পর বসে বসেই দুইটি সিজদা (সাহু সিজদা) করলেন।
১১৭৮
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
একদিন রাসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাত দুই রাকাত আদায় করে সালাম ফিরালেন। তখন বানী সুলায়ম গোত্রের জনৈক ব্যক্তি তাঁর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! সালাত সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে না আপনি ভুল করেছেন? এতটুকু বর্ণনা করার পর আবু সালামা হাদীসটি পূর্ব বর্ণিত হাদীসের অনুরূপ শেষ পর্যন্ত বর্ণনা করলেন।
১১৭৯
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যুহরের সালাত আদায় করেছিলাম। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) দুই রাকাত আদায় করেই সালাম ফিরালে বানী সুলায়ম গোত্রের জনৈক ব্যক্তি উঠে দাঁড়াল। এরপর তিনি (শায়বান) হাদীসটি শেষ পর্যন্ত বর্ণনা করলেন।
১১৮০
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
ইমরান ইবনু হুসায়ন (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একদিন আসরের সালাত আদায় করতে তিন রাকাত আদায় করার পর সালাম ফিরালেন। এরপর তিনি তার বাড়ির মধ্যে চলে গেলেন। তখন দীর্ঘ হাত বিশিষ্ট খিরবাক নামক জনৈক ব্যক্তি তাঁর কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল! এরপর সে রাসূলুল্লাহ (ﷺ) যা করেছিলেন তা বর্ণনা করল। এ কথা শুনে তিনি (ﷺ) রাগান্বিত মনে চাদর হেঁচড়াতে হেঁচড়াতে আসলেন এবং লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন: এ ব্যক্তিটি কি ঠিক কথা বলছে? সবাই জবাব দিলো, হ্যাঁ, সে ঠিক বলেছে। তখন তিনি আরো এক রাকাত সালাত আদায় করলেন এবং সালাম ফিরালেন। এরপর দুইটি সাহু সিজদা দিয়ে আবার সালাম ফিরালেন।