৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১১৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১১৫১
মসজিদে হারানো বস্তু খোঁজ করা নিষিদ্ধ এবং যে খোঁজ করে তাকে কি বলবে পরিচ্ছেদ নাই
বুরায়দাহ্ (রাঃ)
তিনি (বুরায়দা) বলেন, একদিন নবী (ﷺ) ফজরের সালাত আদায়ের পর এক গ্রাম্য আরব এসে মসজিদের দরজায় তার মাথা প্রবেশ করাল। এতটুকু বর্ণনা করার পর তিনি (মুহাম্মাদ ইবনু শায়বা) আবূ মিসান ও সাওরী বর্ণিত হাদীসের অনুরূপ বিষয়বস্তু সম্বলিত হাদীস বর্ণনা করেছেন। ইমাম মুসলিম (রহঃ) বলেন, শায়বা ইবনু নামাহ আবূ নামাহ (রহঃ)। তাঁর থেকে মিসআর, হুশাইম, জারীরসহ অন্যান্য কুফীবৃন্দ হাদিস বর্ণনা করেছেন।
১১৫২
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবু হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কেউ যখন সালাতে দাঁড়াও তখন শয়তান তার কাছে এসে তাকে সন্দেহ ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। এমনকি সে কয় রাকাত সালাত আদায় করল তাও স্মরণ করতে পারে না। তোমরা কেউ এরূপ অবস্থা হতে দেখলে যেন বসে বসেই দুইটি (অতিরিক্ত) সিজদা করে নেয়।
১১৫৩
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
একই সনদে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে।
১১৫৪
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবু হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সালাতের আজান শুরু হলে শয়তান পিঠ ফিরে বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে এবং এত দূরে চলে যায় যে, আর আজান শুনতে পায় না। অতঃপর আজান শেষ হলে সে আবার ফিরে আসে। কিন্তু যে সময় তাকবির দেয়া হয় তখন পুনরায় পিঠ ফিরে পালায়। কিন্তু তাকবির শেষ হলে আবার ফিরে আসে এবং মানুষের (মুসুল্লির) মনে সন্দেহ ও দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি করে বলে অমুক কথা এবং অমুক কথা স্মরণ কর যেসব কথা কখনো তার স্মরণ করার নয়। অবশেষে সে (মুসুল্লি) কত রাকাত আদায় করল তা স্মরণ করতে পারে না। এরূপ অবস্থায় তোমরা যখন কেউ স্মরণ করতে পারবে না কত রাকাত আদায় করেছ তখন বসে বসেই সর্বশেষ দুইটি সিজদা করবে।
১১৫৫
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবু হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে সময় সালাতের তাকবির বলা হয় সে সময় শয়তান বায়ু নিঃসরণ করতে করতে দৌড়ে পালায়। এতটুকু বর্ণনা করার পর তিনি পূর্ব বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করলেন। তবে এতে এতটুকু কথা অধিক বর্ণনা করলেন যে, সে (শয়তান) তাকে উৎসাহিত করে, আশান্বিত করে এবং যা সে কখনো স্মরণ করত না তা তাকে স্মরণ করিয়ে দেয়।
১১৫৬
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু বুহায়নাহ্ (রাঃ)
(একদিন) (রাসূলুল্লাহ (ﷺ)) আমাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন। তিনি না বসে উঠে দাঁড়ালে লোকজন সবাই তাঁর সাথে উঠে দাঁড়াল। তিনি সালাত শেষ করলে [অর্থাৎ রসূলুল্লাহ (ﷺ) সালাত প্রায় শেষ করলে] আমরা তাঁর সালাম ফিরানোর অপেক্ষায় ছিলাম। এ সময় তিনি তাকবির বললেন এবং সালাম ফিরানোর পূর্বেই বসে দুটি সিজদা করলেন। এরপর তিনি সালাম ফিরালেন।
১১৫৭
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু বুহায়নাহ্ আল আসদী (রাঃ)
(একদিন) রাসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাতে (দুই রাকাতের পর) না বসেই দাঁড়িয়ে গেলেন। সালাত শেষ করে অর্থাৎ সালাতের শেষ পর্যায়ে তিনি সালাম ফিরানোর পূর্বে ভুলে যাওয়া বৈঠকের পরিবর্তে বসে বসেই দুইটি সিজদা করলেন এবং প্রতিটি সিজদাতেই তাকবির বললেন। লোকজন সবাই তাঁর সাথে সাথে সিজদা দুইটি করলেন।র
১১৫৮
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
‘আবদুল্লাহ ইবনু মালিক ইবনু বুহায়নাহ্ আল আযদী (রাঃ)
একদিন সালাতরত অবস্থায় যে দুই রাকাত আদায় করে রসূলুল্লাহ (ﷺ) বসার ইচ্ছা থাকা সত্ত্বেও দাঁড়িয়ে পড়লেন। তিনি সালাত আদায় করতে লাগলেন। অবশেষে সালাতের শেষ পর্যায়ে পৌঁছে সালাম ফিরানোর পূর্বে দুইটি সিজদা করলেন। তারপর সালাম ফিরালেন।
১১৫৯
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবু সা’ঈদ আল খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সালাতের মধ্যে তোমাদের কারও যদি এরূপ সন্দেহ হয় যে, তিন রাকাত আদায় করা হলো, না চার রাকাত আদায় করা হলো, তবে সে যে কয় রাকাত আদায় করেছে বলে নিশ্চিত হবে (তিন রাকাত), সে কয় রাকাতকে ভিত্তি ধরে অবশিষ্ট করণীয় করবে। এরপর সালাম ফিরানোর পূর্বে দুইটি সিজদা করবে। এখন সে যদি পাঁচ রাকাত আদায় করে থাকে, তাহলে এ দুইটি সিজদা দ্বারা তার সালাতের জোড়া পূর্ণ হয়ে যাবে। আর যদি তার সালাত চার রাকাত হয়ে থাকে, তাহলে (এই) সিজদা দুইটি শয়তানের মুখে মাটি নিক্ষেপের শামিল হবে।
১১৬০
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
যায়দ ইবনু আসলাম (রহঃ)
একই সনদে উপরোক্ত অর্থবোধক হাদীস বর্ণনা করেছেন। অতঃপর সুলাইমান ইবন বিলাল-এর মতই বর্ণনা করেছেন যে, সালাম ফেরানোর পূর্বে দুইটি সিজদা করবে।