৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১১৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১১৬১
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ)
(একদিন) রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করলেন। বর্ণনাকারী ইবরাহীমের বর্ণনা মতে, সালাতে তিনি কিছু কম বা বেশি করে ফেললেন। সালাম ফিরানোর পর তাঁকে (রসূলুল্লাহ (ﷺ)-কে) জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল! সালাতের ব্যাপারে কি নতুন কোন হুকুম দেয়া হয়েছে? এ কথা শুনে তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, নতুন হুকুম আবার কেমন? তখন সবাই বলল: আপনি সালাতে এরূপ করেছেন। এ কথা শুনে তিনি পা দু’খানা ভাঁজ করে কিবলামুখী হয়ে বসলেন এবং দুইটি সিজদা করে তারপর সালাম ফিরালেন। এরপর আমাদের দিকে ঘুরে বললেন: সালাতের ব্যাপারে কোন নতুন হুকুম আসলে আমি তোমাদেরকে জানাতাম। বরং আমি তো মানুষ, তোমাদের যেমন ভুল হয় আমারও তেমন ভুল হয়। সুতরাং আমি যদি কোন কিছু ভুলে যাই তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। আর সালাতের মধ্যে তোমাদের কারো কোন সন্দেহ হলে চিন্তা-ভাবনার ভিত্তিতে যেটি সঠিক বলে মনে হবে সেটিই করবে এবং এর উপর ভিত্তি করে সালাত শেষ করবে। অতঃপর দুইটি সিজদা করবে।
১১৬২
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
মানসুর (রহঃ)
একই সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে ইবনু বিশরের বর্ণনায় فَلْيَنْظُرْ أَحْرَى ذَلِكَ لِلصَّوَابِ এবং ওয়াকী‘-এর বর্ণনায় فَلْيَتَحَرَّ الصَّوَابَ কথাটি উল্লেখিত আছে।
১১৬৩
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
মানসুর (রহঃ)
একই সনদে হাদীসটি বর্ণিত হয়েছে। তবে মানসুর বলেছেন, সঠিক হওয়ার ব্যাপারে সর্বাপেক্ষা সঠিক ধারণাটি গ্রহণ করতে হবে।
১১৬৪
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
মানসুর (রহঃ)
একই সনদে হাদীসটি বর্ণনা করেছেন। চিন্তা-ভাবনা করে তার ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
১১৬৫
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
মানসুর (রহঃ)
একই সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে বলেছেন, চিন্তা-ভাবনা করে যেটি সঠিক সিদ্ধান্ত মনে করবে সেটিই গ্রহণ করবে।
১১৬৬
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
মানসুর (রহঃ)
একই সনদে হাদীসটি বর্ণনা করেছেন। চিন্তা-ভাবনা করে যেটি সঠিক সিদ্ধান্ত মনে করবে সেটিই গ্রহণ করবে।
১১৬৭
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
মানসূর (রহঃ)
তাদের সবার বর্ণিত সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। মানসূর (রহঃ) বলেছেনঃ চিন্তা-ভাবনা করে তার ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে।
১১৬৮
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)
একদিন নবী (ﷺ) যুহরের সালাত পাঁচ রাকাত আদায় করলেন। তিনি যখন সালাম ফিরালেন তখন তাকে জিজ্ঞেস করা হলো, সালাতের সংখ্যা কি বৃদ্ধি করে দেয়া হয়েছে? এ কথা শুনে নবী (ﷺ) বললেনঃ এ আবার কেমন কথা? তখন সবাই বলল, আপনি তো সালাত পাঁচ রাকাত আদায় করলেন। এ কথা শুনে তিনি (ﷺ) দুইটি সিজদা করলেন।
১১৬৯
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
আলক্বামাহ্‌ (রহঃ)
তিনি (আলকামা) একদিন তাদের সাথে (যুহরের) পাঁচ রাকাত সালাত আদায় করলেন।
১১৭০
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া পরিচ্ছেদ নাই
ইব্‌রাহীম ইবনু সুওয়াইদ (রহঃ)
সালাম ফিরানোর পর লোকজন তাঁকে বলল, হে আবু শিবল (আলকমার উপনাম)! আপনি সালাত পাঁচ রাকাত আদায় করেছেন। তিনি বললেনঃ আমি কখনো এরূপ করিনি। কিন্তু লোকজন সবাই আবারো বলল, হ্যাঁ, আপনি এরূপ করেছেন। ইব্রাহিম ইবনু সুয়াইদ বলেন, আমি তখন বালক ছিলাম এবং সবার থেকে দূরে এক কোণে ছিলাম, আমিও বললাম হ্যাঁ, আপনি সালাত পাঁচ রাকাত আদায় করেছেন। তিনি তখন আমাকে লক্ষ্য করে বললেনঃ ওরে কানা, তুমিও তাই বলছ! আমি বললামঃ হ্যাঁ।ইব্রাহিম ইবনু সুয়াইদ বলেন, তখন তিনি ঘুরে দু’টি সিজদা করলেন এবং সালাম ফিরানোর পরে বললেন, আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বর্ণনা করেছেন, একদিন রসূলুল্লাহ (ﷺ) কোন এক সালাত আদায় করতে পাঁচ রাকাত আদায় করলেন। সালাত শেষে তিনি ঘুরলে লোকজন পরস্পর কানাঘুষা করতে থাকল। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? সবাই বলল, হে আল্লাহর রসূল! সালাতের রাকাত কি বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেনঃ না। তখন সবাই বলল, আপনি তো সালাত পাঁচ রাকাত আদায় করেছেন। এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) ঘুরলেন এবং দু’টি সিজদা করে তারপর সালাম ফিরালেন। অতঃপর বললেনঃ আমি তোমাদের মতোই মানুষ। আমিও ভুল করি যেমন তোমরা ভুল করো। ইবনু নুমাইর তাঁর বর্ণিত হাদীসে এতটুকু কথা অধিক বলেছেন যে, (সালাতের মধ্যে) তোমাদের কারো ভুল হয়ে গেলে সে যেন দু’টি সিজদা করে।