৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১১১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১১০১
সালাতের শিশুদেরকে কাঁধে উঠানো যায় পরিচ্ছেদ নাই
আবূ ক্বাতাদাহ্‌ আল আনসারী (রাঃ)
আমি দেখেছি, রাসূলুল্লাহ (ﷺ) সালাতে লোকদের ইমামতি করছেন আর (তাঁর নাতনি) আবুল আস ইবন রাবী-এর কন্যা উমামা (বিনতে যায়নাব) তাঁর কাঁধে বসে আছে। এমতাবস্থায় রসূলুল্লাহ (ﷺ) সিজদা করার সময় তাকে নামিয়ে রাখছেন।
১১০২
সালাতের শিশুদেরকে কাঁধে উঠানো যায় পরিচ্ছেদ নাই
আবূ ক্বাতাদাহ্ (রাঃ)
আমরা মসজিদে বসেছিলাম এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলেন। এরপর অনুরূপ হাদীস বর্ণনা করলেন। তবে রাসূলুল্লাহ (ﷺ) ঐ সালাতে ইমামতি করেছেন সে কথা তিনি এ হাদীসে উল্লেখ করেননি।
১১০৩
সালাতে প্রয়োজনবশতঃ দু’ এক কদম চলা যায় পরিচ্ছেদ নাই
আবু হাযিম (রহঃ)
তিনি (আবু হাযিম) বলেছেনঃ সাহল ইবনু সা‘দ-এর কাছে একদল লোক আসল এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর মিম্বার কী কাঠের তৈরি তা নিয়ে ঝগড়া করতে শুরু করল। তখন সাহল ইবনু সা‘দ বললেন, আল্লাহর কসম করে বলছিঃ মিম্বার কী কাঠের তৈরি ছিল এবং কে তা তৈরি করেছিল, তা আমি জানি। আর প্রথম যেদিন রাসূলুল্লাহ (ﷺ) উক্ত মিম্বারের উপর বসেছিলেন সেদিন আমি তাঁকে দেখেছিলাম।আবু হাযিম বলেন, আমি তখন তাকে বললামঃ হে আবু আব্বাস (সাহল ইবনু সা‘দ)! বিষয়টি আমাদের কাছে বর্ণনা করুন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন একজন মহিলাকে বলে পাঠালেন যে, “তোমার কাঠ-মিস্ত্রি গোলামকে বল সে আমাকে কিছু কাঠ- অর্থাৎ কাঠ-নির্মিত আসন তৈরি করে দিক। এর উপরে উঠে আমি মানুষের সামনে বক্তব্য পেশ করব।” সে সময় আবু হাযিম উক্ত মহিলার নামও উল্লেখ করেছিলেন।সুতরাং ঐ মহিলার গোলাম এ তিন স্তর বিশিষ্ট মিম্বারটি তৈরি করে দিয়েছিল। আসনটি ছিল (মাদীনার) 'গাবা' নামক বনের বন্য-ঝাউ কাঠ দিয়ে তৈরি। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিলে তা এ স্থানে (মসজিদে) স্থাপন করা হলো।সাহল ইবনু সা‘দ বলেনঃ আমি দেখলাম রাসূলুল্লাহ (ﷺ) এর উপর উঠে দাঁড়ালেন এবং সালাতের জন্য তাকবির বললেন। তাঁর সাথে সাথে লোকেরাও তাকবির বলল। এ সময় তিনি মিম্বরের উপর ছিলেন। এরপর তিনি রুকু থেকে মাথা উঠালেন এবং পিছনের দিকে হেঁটে মিম্বার থেকে নামলেন এবং মিম্বারের গোড়াতেই (পাশেই) সিজদা করলেন। এরপর আবার গিয়ে মিম্বারে উঠলেন এবং এভাবে সালাত শেষ করে লোকদের দিকে ঘুরে বললেনঃ “হে লোকজন; আমি এরূপ এজন্য করলাম যাতে তোমরা আমাকে অনুসরণ করতে পারো এবং আমি কিভাবে সালাত আদায় করি তা শিখে নিতে পারো।”
১১০৪
সালাতে প্রয়োজনবশতঃ দু’ এক কদম চলা যায় পরিচ্ছেদ নাই
আবূ হাযিম (রহঃ)
আবু হাযিম (রহঃ) বলেছেনঃ কিছু সংখ্যক লোক সাহল ইবনু সাদ (রাঃ)-এর কাছে আসলো। (অন্য সানাদে) আবু বকর ইবনু আবু শায়বাহ, জুহাইর ইবনু হারব ও ইবনু আবু উমর সুফিয়ান ইবনু উয়াইনাহ-এর মাধ্যমে আবু হাযিম থেকে বর্ণনা করেছেন। আবু হাযিম বলেছেন যে, তারা সাহল ইবনু সাদ (রাঃ)-এর কাছে এসে তাকে জিজ্ঞেস করল, নবী (ﷺ)-এর মিম্বর কী দিয়ে তৈরি ছিল? এতটুকু বর্ণনা করার পর ইবনু আবু হাযিম পূর্ব বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করলেন।
১১০৫
কোমরে হাত রেখে সালাত আদায় করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
তিনি (ﷺ) কাউকে কোমরে হাত রেখে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আর আবু বকরের বর্ণনায় ‘নবি’ (ﷺ)-এর পরিবর্তে ‘রাসুলুল্লাহ’ (ﷺ) শব্দ উল্লেখ আছে, তিনি বলেছেনঃ রাসুলুল্লাহ (ﷺ) কাউকে কোমরে হাত রেখে সালাত আদায় করতে নিষেধ করেছেন।
১১০৬
সালাতে কঙ্কর সরানো এবং মাটি সমান করা মাকরূহ পরিচ্ছেদ নাই
মু’আয়ক্বীব (রাঃ)
মসজিদের মধ্যে অর্থাৎ সালাতরত অবস্থায় পাথর-টুকরা সরানো সম্পর্কে নবী (ﷺ) আলোচনা করলেন। তিনি (ﷺ) বললেনঃ যদি তোমাকে এরূপ (পাথর-টুকরা সরানোর কাজ) করতেই হয়, তাহলে একবার মাত্র করতে পার।
১১০৭
সালাতে কঙ্কর সরানো এবং মাটি সমান করা মাকরূহ পরিচ্ছেদ নাই
মু’আয়ক্বীব (রাঃ)
অন্যান্যরা সালাতরত অবস্থায় পাথর টুকরা সরানো সম্পর্কে নবী (ﷺ)-কে জিজ্ঞেস করছিলেন। জবাবে নবী (ﷺ) বলছিলেনঃ একবার মাত্র সরাতে পার।
১১০৮
সালাতে কঙ্কর সরানো এবং মাটি সমান করা মাকরূহ পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
একই সনদে হাদিসটি বর্ণনা করেছেন। তবে এ সানাদে বলা হয়েছে যে, আমার নিকট মু'আইকীব বর্ণনা করেছেন।
১১০৯
সালাতে কঙ্কর সরানো এবং মাটি সমান করা মাকরূহ পরিচ্ছেদ নাই
মু’আয়ক্বীব (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তিকে সালাতরত অবস্থায় সিজদার জায়গায় (থেকে পাথর-টুকরা ইত্যাদি সরিয়ে) সমান করতে দেখে বললেনঃ তোমাকে যদি এরূপ (পাথর-টুকরা ইত্যাদি সরিয়ে সিজদার জায়গায় সমান) করতেই হয় তাহলে মাত্র একবারের জন্য করতে পার।
১১১০
সালাতে হোক বা সালাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
(একদিন) রাসুলুল্লাহ (ﷺ) মসজিদের কেবলার দিকে দেয়ালে কাশি লেগে থাকতে দেখলেন। তিনি নখ দিয়ে আঁচড়ে উঠালেন। এরপর লোকদের সামনে গিয়ে বললেনঃ “তোমরা কেউ যখন সালাত আদায় করো তখন সামনের দিকে থুথু নিক্ষেপ করো না। কারণ কেউ যখন সালাত আদায় করে তখন আল্লাহ তার সম্মুখে থাকেন।”