৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১১২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১১১১
সালাতে হোক বা সালাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
(একদিন) নবী (ﷺ) মসজিদের কেবলায় কাশি বা থুথু দেখতে পেলেন কথাটা উল্লেখিত হয়েছে। এরপর তারা মালিক বর্ণিত হাদীসের অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণনা করেছেন।
১১১২
সালাতে হোক বা সালাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবু সা’ঈদ খুদরী (রাঃ)
নবী (ﷺ) কেবলার দিকের দেয়ালে কাশি বা থুতু লেগে আছে দেখতে পেলেন। তিনি একটি পাথরের টুকরা দ্বারা ঘষে ঘষে তা উঠিয়ে ফেললেন। এরপর মসজিদের মধ্যে তিনি কাউকে ডান দিকে কিংবা সামনের দিকে থুতু নিক্ষেপ করতে নিষেধ করলেন এবং বললেনঃ (থুতু নিক্ষেপ প্রয়োজন হলে) সে যেন বা পায়ের নিচে নিক্ষেপ করে।
১১১৩
সালাতে হোক বা সালাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ ও আবূ সা’ঈদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) থুথু বা কাশি দেখতে পেলেন। (অবশিষ্ট) উয়াইনাহ বর্ণিত হাদীসের অনুরূপ।
১১১৪
সালাতে হোক বা সালাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
(একদিন) নবী (ﷺ) কেবলার দেয়ালে (মসজিদের কেবলার দিকের দেয়ালে) থুথু অথবা শ্লেষ্মা অথবা কফ দেখতে পেলেন এবং ঘষে ঘষে তা উঠিয়ে ফেললেন।
১১১৫
সালাতে হোক বা সালাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবু হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একদিন মসজিদের কেবলার দিকে (কেবলার দিকে দেয়ালে) থুতু দেখতে পেলেন। তিনি (ﷺ) তখন লোকদের কাছে এসে বললেনঃ তোমাদের কি হয়েছে যে, তোমরা কেউ তার প্রভুর সামনে দাঁড়িয়ে সামনের দিকে থুতু নিক্ষেপ করে। কেউ তোমাদের মুখের উপর দাঁড়িয়ে মুখের উপর থুতু নিক্ষেপ করুক এটা কি তোমরা পছন্দ করবে?তোমাদের কাউকে (মসজিদে) থুতু নিক্ষেপ করতে হলে সে যেন বাঁ দিকে পায়ের নিচে থুতু নিক্ষেপ করে। আর যদি এরূপ করার অবকাশ না পায় তাহলে যেন এরূপ করে। কাসিম ইবনু ইব্রাহিম তা এভাবে করে দেখিয়ে দিলেন যে, তিনি কাপড়ে থুতু ফেললেন এবং কাপড়খানা ঘষলেন।
১১১৬
সালাতে হোক বা সালাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ (রাঃ)
নবী (ﷺ) থেকে ইবন উলাইয়্যাহ বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে হুশাইম বর্ণিত হাদীসে এতটুকু কথা অতিরিক্ত আছে যে, আবু হুরায়রা (রাঃ) বললেনঃ আমি যেন এখনো দেখতে পাচ্ছি, রাসূলুল্লাহ (ﷺ) কাপড় ঘষছেন।
১১১৭
সালাতে হোক বা সালাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা কেউ যখন সালাত আদায় করো তখন যেন সে তার রব বা প্রভুর সাথে কানে কথা বলে। সুতরাং সে যেন সামনে বা ডান দিকে থুথু নিক্ষেপ না করে। বরং বাঁ দিকে বাঁ পায়ের নিচে থুথু নিক্ষেপ করে।
১১১৮
সালাতে হোক বা সালাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মসজিদের মধ্যে থুথু ফেলা পাপের কাজ। আর ঐ থুথু মাটিতে পুঁতে দেয়াই এর কাফফারা।
১১১৯
সালাতে হোক বা সালাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। তিনি (ﷺ) বলেছেন, মসজিদের মধ্যে থুথু ফেলা পাপের কাজ। আর তা পুঁতে ফেলা হলো এর কাফ্‌ফারা।
১১২০
সালাতে হোক বা সালাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ যার (রাঃ)
নবী (ﷺ) বলেছেন, “আমার উম্মতের সমস্ত আমল বা কাজ-কর্ম (ভাল-মন্দ উভয়ই) আমার সামনে পেশ করা হয়েছিল। আমি দেখলাম তাদের সমস্ত উত্তম কাজের মধ্যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরীকরণও একটা উত্তম কাজ। আর আমি এও দেখলাম যে, তাদের খারাপ আমলের মধ্যে রয়েছে মসজিদের মধ্যে কাশি বা থুথু ফেলা এবং তা মিটিয়ে না ফেলা।”