৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১১৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১১২১
সালাতে হোক বা সালাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু শিখখীর (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করেছি। আমি দেখলাম তিনি কাশি ফেলে তা জুতা দিয়ে ঘষে (মাটির সাথে মিশিয়ে) দিলেন।
১১২২
সালাতে হোক বা সালাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু শিখখীর (রাঃ)
তিনি নবী (ﷺ) এর সাথে সালাত আদায় করেছেন। তিনি দেখেছেন, নবী (ﷺ) কাশি ফেললেন এবং তা বাঁ পায়ের জুতা দিয়ে ঘষে দিলেন।
১১২৩
জুতা পরিধান করে সালাত আদায় করা বৈধ পরিচ্ছেদ নাই
আবূ মাসলামাহ্ সা’ঈদ ইবনু ইয়াযীদ (রাঃ)
আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ (ﷺ) কি জুতা পরে সালাত আদায় করতেন? জবাবে তিনি বললেনঃ হ্যাঁ।
১১২৪
জুতা পরিধান করে সালাত আদায় করা বৈধ পরিচ্ছেদ নাই
আবূ মাসলামাহ্ (রাঃ)
আনাস (ইবনু মালিক) (রাঃ)-কে অনুরূপ জিজ্ঞাসা করলাম।
১১২৫
নকশা বিশিষ্ট কাপড়ে সালাত আদায় করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
একদিন নবী (ﷺ) একখানা নকশা অঙ্কিত কাপড়ের মধ্যে সালাত আদায় করলেন এবং (সালাত শেষে) বললেন, এই কাপড়ের নকশা ও কারুকার্য আমার মনোযোগ আকর্ষণ করে নিয়েছে। এটা নিয়ে আবু জাহম-এর কাছে যাও এবং তার সাদামাটা মোটা চাদরখানা আমাকে এনে দাও।
১১২৬
নকশা বিশিষ্ট কাপড়ে সালাত আদায় করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
একখানা নকশা ও কারুকার্য করা চাদরে রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করতে দাঁড়ালেন। সালাতের মধ্যে তিনি এর নকশার প্রতি দেখতে থাকলেন। (অর্থাৎ--কাপড়খানার নকশা ও কারুকার্য সালাতে তার একাগ্রতা নষ্ট করে দিলো।)তাই সালাত শেষে তিনি (ﷺ) বললেনঃ এ চাদরখানা নিয়ে আবু জাহম ইবন হুযাইফা-র কাছে যাও। আর আমাকে তার কম্বলখানা এনে দাও। কারণ এ চাদরখানা এখন সালাতের মধ্যে আমাকে অন্যমনস্ক করে ফেলছে।
১১২৭
নকশা বিশিষ্ট কাপড়ে সালাত আদায় করা মাকরূহ পরিচ্ছেদ নাই
‘আয়িশাহ্‌ (রাঃ)
নবী (ﷺ)-এর একখানা নকশা করা চাদর ছিল। এ চাদর পরে সালাত আদায় করতে তাঁর মন সেদিকে আকৃষ্ট হত। সুতরাং তিনি উক্ত চাদর আবু জাহমকে দিয়ে তাঁর সাদামাটা চাদরখানা নিলেন।
১১২৮
ক্ষুধার্ত অবস্থায় খাবার সামনে আসলে এবং তৎক্ষণাৎ খাবার ইচ্ছা থাকলে তা না খেয়ে ও পেশাব-পায়খানার বেগ চেপে রেখে সালাত আদায় করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ রাতের খাবার উপস্থিত থাকবে, এমন অবস্থায় যদি সালাতের ইকামাতও দেওয়া হয় তাহলে প্রথমে খাবার খেয়ে নিবে।
১১২৯
ক্ষুধার্ত অবস্থায় খাবার সামনে আসলে এবং তৎক্ষণাৎ খাবার ইচ্ছা থাকলে তা না খেয়ে ও পেশাব-পায়খানার বেগ চেপে রেখে সালাত আদায় করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: খাবার যদি সামনে হাজির করা হয় আর মাগরিবের সালাতের সময় হয়ে গেলেও সালাত আদায়ের পূর্বেই খাবার খেয়ে নিবে। খাবার রেখে সালাতের জন্য ব্যস্ত হয়ো না।
১১৩০
ক্ষুধার্ত অবস্থায় খাবার সামনে আসলে এবং তৎক্ষণাৎ খাবার ইচ্ছা থাকলে তা না খেয়ে ও পেশাব-পায়খানার বেগ চেপে রেখে সালাত আদায় করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) থেকে আনাস (রাঃ) বর্ণিত অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।