৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১০৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১০৩১
সালাত আদায়কারীর সামনে সম্মুখীন হওয়া (অর্থাৎ- আড়াআড়িভাবে, লম্বালম্বি হয়ে শুয়ে থাকার প্রসঙ্গে আলোচনা) পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
তোমরা আমাদেরকে কুকুর ও গাধার সাথে তুলনা করলে। আমি খাটের উপর শুয়ে থাকতাম। রসূলুল্লাহ (ﷺ) এসে খাটের উপর দাঁড়িয়ে যেতেন, অতঃপর সালাত শুরু করে দিতেন। আমার উঠবার প্রয়োজন দেখা দিলে শোয়া থেকে উঠে তাঁর সামনে বসে থেকে তাঁকে কষ্ট দেওয়া আমার কাছে খারাপ লাগত। তাই আমি খাটের পায়ের দিকে ঘেঁষে ঘেঁষে আসতাম, অতঃপর লেপের মধ্য থেকে বেরিয়ে যেতাম।
১০৩২
সালাত আদায়কারীর সামনে সম্মুখীন হওয়া (অর্থাৎ- আড়াআড়িভাবে, লম্বালম্বি হয়ে শুয়ে থাকার প্রসঙ্গে আলোচনা) পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে শুয়ে থাকতাম। আমার পা দুইটি কেবলার দিকে থাকত। তিনি যখন সিজদা করতেন, আমাকে ইঙ্গিত দিতেন এবং আমি আমার পা গুটিয়ে নিতাম। যখন তিনি দাঁড়িয়ে যেতেন, আমি আবার পা বিছিয়ে দিতাম। এ সময় ঘরে বাতি থাকত না।
১০৩৩
সালাত আদায়কারীর সামনে সম্মুখীন হওয়া (অর্থাৎ- আড়াআড়িভাবে, লম্বালম্বি হয়ে শুয়ে থাকার প্রসঙ্গে আলোচনা) পরিচ্ছেদ নাই
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর স্ত্রী মাইমূনাহ্‌ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করতেন, আর আমি তাঁর পাশেই সোজা হয়ে শুয়ে থাকতাম। আমি তখন হায়েয (মাসিক ঋতু) অবস্থায় ছিলাম। কখনো কখনো সিজদা করার সময় তাঁর কাপড় আমার গায়ে এসে পড়ত।
১০৩৪
সালাত আদায়কারীর সামনে সম্মুখীন হওয়া (অর্থাৎ- আড়াআড়িভাবে, লম্বালম্বি হয়ে শুয়ে থাকার প্রসঙ্গে আলোচনা) পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
নবী (ﷺ) রাত্রিতে সালাত আদায় করতেন। আমি তাঁর পাশে শুয়ে থাকতাম। আমি এ সময় ঋতুবতী ছিলাম। আমার গায়ে চাদর ছিল, এর কোন কোন অংশ তাঁর পার্শ্বদেশে ঠেকে যেত।
১০৩৫
একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করা এবং তা পরিধান করার নিয়ম বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে একটি মাত্র কাপড় পরে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি বললেনঃ তোমাদের প্রত্যেকের কাছে কি দুটো করে কাপড় আছে?
১০৩৬
একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করা এবং তা পরিধান করার নিয়ম বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) হতে এ সূত্রেও উপরের হাদিসের অবিকল বর্ণনা করেছেন।
১০৩৭
একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করা এবং তা পরিধান করার নিয়ম বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
এক ব্যক্তি নবী (ﷺ)-কে উদ্দেশ্য করে বলল, আমাদের কোন ব্যক্তি একটি মাত্র কাপড় পরে সালাত আদায় করতে পারে কি? তিনি উত্তরে বললেনঃ তোমাদের প্রত্যেকে দুইটি করে কাপড় সংগ্রহ করার সামর্থ্য রাখে কি?
১০৩৮
একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করা এবং তা পরিধান করার নিয়ম বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমাদের কোন ব্যক্তি যেন এক কাপড় পরে এমন অবস্থায় সালাত না পড়ে যে, তার কাঁধে ঐ কাপড়ের কোন অংশ নেই।
১০৩৯
একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করা এবং তা পরিধান করার নিয়ম বিধান পরিচ্ছেদ নাই
উমার ইবনু আবূ সালামাহ্‌ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে একটি কাপড় পড়ে উম্মু সালামার ঘরে সালাত আদায় করতে দেখেছি। কাপড়ের দুই দিক তাঁর কাঁধের উপর রাখা ছিল।
১০৪০
একটি মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করা এবং তা পরিধান করার নিয়ম বিধান পরিচ্ছেদ নাই
হিশাম ইবনু ‘উরওয়াহ্‌ (রহঃ)
তিনি তার বর্ণনায় مُشْتَمِلاً শব্দের পরিবর্তে مُتَوَشِّحًا শব্দের উল্লেখ করেছেন।