৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১০২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১০১১
সালাত আদায়কারীর সামনে সুত্‌রাহ্‌ (আড়াল) দেয়া পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
আমি একটি গাধার পিঠে সওয়ার হয়ে (মিনায়) আসলাম। এ সময় আমি বয়ঃপ্রাপ্তির কাছাকাছি বয়সের ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তখন মিনায় লোকেদের নিয়ে সালাত আদায় করছিলেন। আমি লাইনের সামনে দিয়ে চলে গেলাম। গাধার পিঠ থেকে নেমে এটাকে চরে বেড়ানোর জন্য ছেড়ে দিলাম এবং আমি লাইনের মধ্যে ঢুকে পড়লাম। এ ব্যাপারে আমাকে কেউ বাধা দেয়নি।
১০১২
সালাত আদায়কারীর সামনে সুত্‌রাহ্‌ (আড়াল) দেয়া পরিচ্ছেদ নাই
উবাইদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উত্‌বাহ্‌ (রাঃ)
আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) তাকে অবহিত করেছেন যে, তিনি একটি গাধায় সওয়ার হয়ে (মিনায়) আসলেন। রসূলুল্লাহ (ﷺ) এ সময় মিনায় লোকেদের নিয়ে সালাতে দণ্ডায়মান ছিলেন। এটা বিদায় হজ্জের সময়কার ঘটনা। গাধাটি কোন কোন লাইনের সামনে দিয়ে চলাফেরা করছিল। তিনি এর পিঠ থেকে নেমে লাইনে শামিল হয়ে গেলেন।
১০১৩
সালাত আদায়কারীর সামনে সুত্‌রাহ্‌ (আড়াল) দেয়া পরিচ্ছেদ নাই
যুহ্‌রী (রহঃ)
এ সনদে উপরের হাদীস বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে বলা হয়েছে: নবী (ﷺ) ‘আরাফাতের ময়দানে সালাতরত ছিলেন।
১০১৪
সালাত আদায়কারীর সামনে সুত্‌রাহ্‌ (আড়াল) দেয়া পরিচ্ছেদ নাই
যুহ্‌রী (রহঃ)
এ সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। কিন্তু এ সূত্রে মিনা বা আরাফা কোনটিরই নাম উল্লেখ নেই। এতে বলা হয়েছে এ ঘটনাটি বিদায় হজ্জের সময়কার অথবা মক্কা বিজয়ের সময়কার।
১০১৫
মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ)
রfসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন (একাকী) সালাত আদায় করে সে যেন নিজের সামনে দিয়ে কাউকে চলাচল করতে না দেয়। সে সাধ্যমত তাকে বাধা দিবে। অতিক্রমকারী যদি এ থেকে বিরত হতে না চায় তবে সে (সালাত আদায়কারী) যেন তার বিরুদ্ধে যুদ্ধ করে। কেননা সে একটা শয়তান।
১০১৬
মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ পরিচ্ছেদ নাই
ইবনু হিলাল অর্থাৎ- হুমায়দ (রাঃ)
আমি এবং আমার এক সাথী কোনো একটি ব্যাপারে আলাপ করছিলাম। এমন সময় আবু সালিহ আস-সাম্মান বলে উঠলেন, “আমি আবু সাঈদ-এর কাছে যা শুনেছি এবং দেখেছি, তা তোমাকে বলছি।” এক জুমুয়ার দিন আমি আবু সাঈদ-এর সাথে ছিলাম। তিনি একটি জিনিস সামনে রেখে লোকদের আড়াল করে সালাত আদায় করছিলেন। এমন সময় আবু মুআয়িত গোত্রের একটি যুবক সেখানে এসে উপস্থিত হলো। সে আবু সাঈদ-এর সামনে দিয়ে যাওয়ার ইচ্ছা করল। তিনি তার গলা ধরে ফিরিয়ে দিলেন। কিন্তু যুবকটি আবু সাঈদ-এর সামনে দিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো পথ খুঁজে পাচ্ছিল না। সে পুনরায় তার সামনে দিয়ে অতিক্রম করার চেষ্টা করল। তিনি পূর্বের চেয়ে অধিক জোরে গলা ধাক্কা দিয়ে তাকে ফিরিয়ে দিলেন। সে ক্ষিপ্ত হয়ে তার সামনাসামনি দাঁড়িয়ে গেল। ইতিমধ্যে লোকজন জড়ো হয়ে গেল। সে বের হয়ে সরাসরি মারওয়ানের কাছে উপস্থিত হয়ে (তাঁর বিরুদ্ধে) অভিযোগ দায়ের করল। রাবী বলেন, ইতিমধ্যে আবু সাঈদ-ও মারওয়ানের কাছে এসে উপস্থিত হলেন। মারওয়ান তাঁকে লক্ষ্য করে বলল, “আপনার এবং আপনার ভাতিজার মধ্যে কি ঘটেছে? সে এসে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে।” আবু সাঈদ (রাঃ) উত্তরে বললেন, “আমি রfসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: তোমাদের কেউ যখন কোনো কিছু দিয়ে লোকদের আড়াল করে সালাত আদায় করে; এমতাবস্থায় কেউ যদি তার সামনে দিয়ে অতিক্রম করতে চায়, সে যেন তাকে ধাক্কা দিয়ে ফিরিয়ে দেয়। যদি সে বিরত হতে অস্বীকার করে, তবে সে (সালাত আদায়কারী) যেন তার বিরুদ্ধে যুদ্ধ করে। কেননা সে একটা শয়তান।”
১০১৭
মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তোমাদের কেউ যখন সালাত আদায় করে, সে যেন নিজের সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয়। যদি সে বিরত না হয়, তবে (সালাত আদায়কারী) তার (অতিক্রমকারীর) বিরুদ্ধে লড়াই করবে। কেননা তার সাথে শয়তান রয়েছে।
১০১৮
মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
তিনি এ সূত্রেও উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
১০১৯
মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ পরিচ্ছেদ নাই
বুস্‌র ইবনু সা‘ঈদ (রাঃ)
যায়দ ইবন খালিদ আল জুহানী (রাঃ) তাকে আবু জুহাইম-এর কাছে পাঠালেন সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রমকারী সম্পর্কে রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে যা শুনেছেন সে সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। আবু জুহাইম বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সালাত আদায়কারীর সামনে দিয়ে চলাচলকারী যদি জানত সে কত বড় পাপ করছে, তাহলে সে তার সামনে দিয়ে চলাচল করার পরিবর্তে চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকা নিজের জন্য ভাল মনে করত। আবু নায্‌র বলেন, তিনি কি চল্লিশ দিন, না চল্লিশ মাস, না চল্লিশ বছর বলেছেন- তা আমার জানা নেই।
১০২০
মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ পরিচ্ছেদ নাই
জুহায়ম আল আনসারী (রাঃ)
তিনি এই সূত্রে মালিক বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন।