৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১০৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১০২১
মুসল্লীর সুত্‌রার কাছাকাছি হওয়া পরিচ্ছেদ নাই
সাহ্‌ল ইবনু সা‘দ আস্‌ সা‘ইদী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের স্থান এবং (তাঁর সামনের) দেয়ালের মাঝখানে একটি ছাগল চলাচল করার পরিমাণ প্রশস্ত ছিল। (অর্থাৎ তিনি সুতরার খুব কাছাকাছি দাঁড়াতেন)।
১০২২
মুসল্লীর সুত্‌রার কাছাকাছি হওয়া পরিচ্ছেদ নাই
সালামাহ্‌ ইবনু আকওয়া‘ (রাঃ
রাসূলুল্লাহ (ﷺ) “মাসহাফ”-এর নিকটবর্তী স্থানটি খুঁজতেন। তিনি (সালামা) উল্লেখ করেছেন, তিনি (ﷺ) এ স্থানটি (সালাতের জন্য) নির্দিষ্ট করে নিয়েছিলেন। এ স্থানটি ছিল মিম্বার এবং কিবলার মাঝখানে। স্থানটি একটি ছাগল চলাচল করার পরিমাণ প্রশস্ত ছিল।
১০২৩
মুসল্লীর সুত্‌রার কাছাকাছি হওয়া পরিচ্ছেদ নাই
ইয়াযীদ ইবনু আবূ ‘উবায়দ (রাঃ)
সালামা ইবন আকওয়া (রাঃ) “মুসহাফ”-এর নিকটবর্তী স্তম্ভের সংলগ্ন জায়গাটি খুঁজে সেখানে সালাত আদায় করতেন। আমি তাকে বললাম, হে মুসলিমের পিতা; আমি আপনাকে এ খুঁটি সংলগ্ন জায়গাটি খুঁজে সেখানে সালাত আদায় করতে দেখছি। তিনি বললেন, আমি নবী (ﷺ)-কে এ খুঁটির সাথে সংলগ্ন স্থানে সালাত আদায় করতে দেখেছি।
১০২৪
সালাত আদায়কারী কতটুকু পরিমাণ স্থান আড়াল (সুত্‌রাহ্‌ নির্ধারণ) করবে পরিচ্ছেদ নাই
আবূ যার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, সে যেন হাওদার খুঁটির ন্যায় একটি কাঠি তার সামনে দাঁড় করিয়ে দেয়। যদি সে তার সামনে হাওদার পিছনের খুঁটির ন্যায় একটি কাঠি দাঁড় না করায়- এমতাবস্থায় তার সামনে দিয়ে গাধা, মহিলা এবং কালো কুকুর চলাচল করলে তার সালাত নষ্ট হয়ে যাবে।[আবদুল্লাহ ইবন সামিত (রাঃ) বলেন] : আমি বললাম, হে আবু যার (রাঃ)! কালো কুকুরের কি অপরাধ, অথচ লাল ও হলুদ বর্ণের কুকুরও তো রয়েছে? তিনি বললেন, হে ভাতিজা! তুমি আমাকে যে প্রশ্ন করেছ, আমিও রসূলুল্লাহ (ﷺ)-কে এ রকম প্রশ্ন করেছিলাম। তিনি উত্তরে বলেছেনঃ কালো কুকুর হলো একটি শয়তান।
১০২৫
সালাত আদায়কারী কতটুকু পরিমাণ স্থান আড়াল (সুত্‌রাহ্‌ নির্ধারণ) করবে পরিচ্ছেদ নাই
হমায়দ ইবনু হিলাল (রহঃ)
তিনি ইউনুস কর্তৃক বর্ণিত হাদিসের অবিকল হাদিস রিওয়ায়াত করেছেন।
১০২৬
সালাত আদায়কারী কতটুকু পরিমাণ স্থান আড়াল (সুত্‌রাহ্‌ নির্ধারণ) করবে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সালাত আদায়কারীর সামনে দিয়ে নারী, গাধা এবং কুকুরের চলাচল সালাত নষ্ট করে দেয়। সালাত আদায়কারীর সামনে হাওদার পিছনের খুঁটির ন্যায় কিছু (সুতরাহ) থাকলে সালাত নষ্ট হয় না।
১০২৭
সালাত আদায়কারীর সামনে সম্মুখীন হওয়া (অর্থাৎ- আড়াআড়িভাবে, লম্বালম্বি হয়ে শুয়ে থাকার প্রসঙ্গে আলোচনা) পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
নবী (ﷺ) রাত্রি বেলায় সালাত আদায় করতেন। আমি তাঁর এবং কেবলার মাঝামাঝি জানাজার মতো আড়াআড়িভাবে শুয়ে থাকতাম।
১০২৮
সালাত আদায়কারীর সামনে সম্মুখীন হওয়া (অর্থাৎ- আড়াআড়িভাবে, লম্বালম্বি হয়ে শুয়ে থাকার প্রসঙ্গে আলোচনা) পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
নবী (ﷺ) প্রতি রাতে সালাত আদায় করতেন। আমি তাঁর ও কেবলার মাঝে আড়াআড়িভাবে শুয়ে থাকতাম। তিনি যখন বিতর সালাত আদায় করার ইচ্ছা পোষণ করতেন, তখন আমাকে জাগাতেন। অতঃপর আমিও বিতর সালাত আদায় করে নিতাম।
১০২৯
সালাত আদায়কারীর সামনে সম্মুখীন হওয়া (অর্থাৎ- আড়াআড়িভাবে, লম্বালম্বি হয়ে শুয়ে থাকার প্রসঙ্গে আলোচনা) পরিচ্ছেদ নাই
উরওয়াহ্‌ ইবনু যুবায়র (রাঃ)
আয়িশা (রাঃ) বললেন, কিসে সালাত নষ্ট হয়? রাবী বলেন, আমরা বললাম, স্ত্রীলোক এবং গাধার কারণে সালাত নষ্ট হয়। তিনি বললেন, তাহলে স্ত্রীলোক একটি অশুভ প্রাণী! আমি রাসুলুল্লাহ (ﷺ)-এর সামনে জানাজার মত আড়াআড়ি হয়ে শুয়ে থাকতাম, আর তিনি সালাত আদায় করতেন।
১০৩০
সালাত আদায়কারীর সামনে সম্মুখীন হওয়া (অর্থাৎ- আড়াআড়িভাবে, লম্বালম্বি হয়ে শুয়ে থাকার প্রসঙ্গে আলোচনা) পরিচ্ছেদ নাই
আল আসওয়াদ (রাঃ)
তিনি (মাসরূক) বলেন, ‘আয়েশা (রাঃ)-এর সম্মুখে সালাত বিনষ্টকারী জিনিস যেমন কুকুর, গাধা এবং মহিলাদের কথা উল্লেখ করা হলো। আয়েশা (রাঃ) বললেন, তোমরা তো আমাদেরকে গাধা ও কুকুরের সমতুল্য করে দিলে। আল্লাহর কসম! আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাতরত অবস্থায় দেখেছি। আমি বিছানার উপর তাঁর ও কেবলার মাঝখানে শুয়ে থাকতাম। আমার উঠার প্রয়োজন দেখা দিলে (শোয়া থেকে উঠে) তাঁর সামনে বসে থাকা এবং এভাবে তাঁকে কষ্ট দেওয়া আমার কাছে খারাপ লাগত। তাই আমি খাটের পায়ের দিক দিয়ে ঘেঁষে ঘেঁষে নেমে বের হয়ে যেতাম।