৯১
আশ-শামস
৮
অতঃপর তাকে তার অসৎ কাজ ও তার সৎ কার্জের জ্ঞান দান করেছেন,
فَاَلۡهَمَهَا فُجُوۡرَهَا وَ تَقۡوٰىهَا
৯
সে’ই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে।
قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰىهَا
১০
এবং সে’ই ব্যর্থ মনোরথ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে।
وَ قَدۡ خَابَ مَنۡ دَسّٰىهَا
১১
ছামূদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করল,
کَذَّبَتۡ ثَمُوۡدُ بِطَغۡوٰىهَاۤ
১২
সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল –
اِذِ انۡۢبَعَثَ اَشۡقٰهَا
১৩
তখন আল্লাহর রাসূল তাদেরকে বললঃ আল্লাহর উষ্ট্রী ও, ওকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও,
فَقَالَ لَهُمۡ رَسُوۡلُ اللّٰهِ نَاقَۃَ اللّٰهِ وَ سُقۡیٰهَا
১৪
কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল, অতঃপর ঐ উষ্ট্রিকে কেটে ফেলল। সুতরাং তাদের পাপের জন্য তাদের রাব্ব তাদেরকে সমূলে ধ্বংস করলেন, অতঃপর তাদেরকে ভূমিসাৎ করে ফেললেন,
فَکَذَّبُوۡهُ فَعَقَرُوۡهَا ۪۬ۙ فَدَمۡدَمَ عَلَیۡهِمۡ رَبُّهُمۡ بِذَنۡۢبِهِمۡ فَسَوّٰىهَا
১৫
আর তিনি ওর পরিণামকে ভয় করলেন না।
وَ لَا یَخَافُ عُقۡبٰهَا
৯২
আল-লাইল
১
শপথ রাতের যখন ওটা আচ্ছন্ন করে,
وَ الَّیۡلِ اِذَا یَغۡشٰی
২
শপথ দিনের যখন ওটা উদ্ভাসিত করে,
وَ النَّهَارِ اِذَا تَجَلّٰی