بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৬০৭/৬২৪
৯২
আল-লাইল
মাক্কী ২১ আয়াত
এবং শপথ নর ও নারীর যা তিনি সৃষ্টি করেছেন।
وَ مَا خَلَقَ الذَّکَرَ وَ الۡاُنۡثٰۤی
অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন মুখী,
اِنَّ سَعۡیَکُمۡ لَشَتّٰی
সুতরাং কেহ দান করলে, সংযত হলে –
فَاَمَّا مَنۡ اَعۡطٰی وَ اتَّقٰ
এবং সদ্বিষয়কে সত্যজ্ঞান করলে –
وَ صَدَّقَ بِالۡحُسۡنٰی
অচিরেই আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ।
فَسَنُیَسِّرُهٗ لِلۡیُسۡرٰی
পক্ষান্তরে কেহ কার্পণ্য করলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলে –
وَ اَمَّا مَنۡۢ بَخِلَ وَ اسۡتَغۡنٰی
আর যা উত্তম তা অস্বীকার করলে –
وَ کَذَّبَ بِالۡحُسۡنٰی
১০
অচিরেই তার জন্য আমি সুগম করে দিব কঠোর পরিণামের পথ –
فَسَنُیَسِّرُهٗ لِلۡعُسۡرٰی
১১
এবং তার সম্পদ তার কোন কাজে আসবেনা যখন সে ধ্বংস হবে।
وَ مَا یُغۡنِیۡ عَنۡهُ مَا لُهٗۤ اِذَا تَرَدّٰی
১২
আমার কাজতো শুধু পথ নির্দেশ করা,
اِنَّ عَلَیۡنَا لَلۡهُدٰی