بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৬০৪/৬২৪
৯০
আল-বালাদ
মাক্কী ২০ আয়াত
আমি কি তার জন্য সৃষ্টি করিনি চক্ষু যুগল?
اَلَمۡ نَجۡعَلۡ لَّهٗ عَیۡنَیۡنِ
তার জিহবা ও ওষ্ঠদ্বয়?
وَ لِسَانًا وَّ شَفَتَیۡنِ
১০
এবং আমি তাদেরকে দু’টি পথ দেখিয়েছি ।
وَ هَدَیۡنٰهُ النَّجۡدَیۡنِ
১১
কিন্তু সে গিরিসংকটে প্রবেশ করলনা।
فَلَا اقۡتَحَمَ الۡعَقَبَۃَ
১২
তুমি কি জান, গিরিসংকট কি?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا الۡعَقَبَۃُ
১৩
এটা হচ্ছে দাসকে মুক্তি প্রদান।
فَکُّ رَقَبَۃٍ
১৪
অথবা দুর্ভিক্ষের সময় আহার্য দান –
اَوۡ اِطۡعٰمٌ فِیۡ یَوۡمٍ ذِیۡ مَسۡغَبَۃٍ
১৫
পিতৃহীন আত্মীয়কে,
یَّتِیۡمًا ذَا مَقۡرَبَۃٍ
১৬
অথবা ধূলায় লুন্ঠিত দরিদ্রকে।
اَوۡ مِسۡکِیۡنًا ذَا مَتۡرَبَۃٍ
১৭
অতঃপর অন্তর্ভুক্ত হওয়া মু’মিনদের এবং তাদের যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারনের ও দয়া দাক্ষিণ্যের।
ثُمَّ کَانَ مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ تَوَاصَوۡا بِالصَّبۡرِ وَ تَوَاصَوۡا بِالۡمَرۡحَمَۃِ