بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৬০২/৬২৪
৮৯
আল-ফাজর
মাক্কী ৩০ আয়াত
১৮
এবং তোমরা অভাবগ্রস্তকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করনা,
وَ لَا تَحٰٓضُّوۡنَ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ
১৯
এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণ রূপে আহার করে থাকো,
وَ تَاۡکُلُوۡنَ التُّرَاثَ اَکۡلًا لَّمًّا
২০
এবং তোমরা ধন-সম্পদকে অত্যধিক ভালবেসে থাক,
وَّ تُحِبُّوۡنَ الۡمَالَ حُبًّا جَمًّا
২১
এটা সংগত নয়। পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে,
کَلَّاۤ اِذَا دُکَّتِ الۡاَرۡضُ دَکًّا دَکًّا
২২
এবং যখন তোমার রাব্ব আগমন করবেন, আর সারিবদ্ধভাবে মালাইকা/ফেরেশতাগণও সমুপস্থিত হবে –
وَّ جَآءَ رَبُّکَ وَ الۡمَلَکُ صَفًّا صَفًّا
২৩
সেদিন জাহান্নামকে আনয়ন করা হবে এবং সেদিন মানুষ উপলদ্ধি করবে, কিন্তু এই উপলদ্ধি তার কি করে কাজে আসবে?
وَ جِایۡٓءَ یَوۡمَئِذٍۭ بِجَهَنَّمَ ۬ۙ یَوۡمَئِذٍ یَّتَذَکَّرُ الۡاِنۡسَانُ وَ اَنّٰی لَهُ الذِّکۡرٰی
২৪
সে বলবেঃ হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম!
یَقُوۡلُ یٰلَیۡتَنِیۡ قَدَّمۡتُ لِحَیَاتِیۡ
২৫
সেই দিন তাঁর শাস্তির মত শাস্তি কেহ দিতে পারবেনা,
فَیَوۡمَئِذٍ لَّا یُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ
২৬
এবং তাঁর বন্ধনের মত বন্ধন কেহ করতে পারবেনা।
وَّ لَا یُوۡثِقُ وَ ثَاقَهٗۤ اَحَدٌ
২৭
বলা হবেঃ হে প্রশান্ত চিত্ত!
یٰۤاَیَّتُهَا النَّفۡسُ الۡمُطۡمَئِنَّۃُ