৮৯
আল-ফাজর
৮
যার সমতুল্য অন্য কোন নগর নির্মিত হয়নি?
الَّتِیۡ لَمۡ یُخۡلَقۡ مِثۡلُهَا فِی الۡبِلَادِ
৯
এবং ছামূদের প্রতি, যারা উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল?
وَ ثَمُوۡدَ الَّذِیۡنَ جَابُوا الصَّخۡرَ بِالۡوَادِ
১০
এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফির‘আউনের প্রতি –
وَ فِرۡعَوۡنَ ذِی الۡاَوۡتَادِ
১১
যারা নগরসমূহে উদ্ধতাচরণ করেছিল।
الَّذِیۡنَ طَغَوۡا فِی الۡبِلَادِ
১২
অতঃপর সেখানে তারা বহু বিপ্লব (সংঘটিত) করেছিল।
فَاَکۡثَرُوۡا فِیۡهَا الۡفَسَادَ
১৩
সুতরাং তোমার রাব্ব তাদের উপর শাস্তির কশাঘাত হানলেন।
فَصَبَّ عَلَیۡهِمۡ رَبُّکَ سَوۡطَ عَذَابٍ
১৪
নিশ্চয়ই তোমার রাব্ব সবই দেখেন ও সময়ের প্রতীক্ষায় থাকেন।
اِنَّ رَبَّکَ لَبِالۡمِرۡصَادِ
১৫
মানুষতো এমনই যে, তার রাব্ব যখন তাকে পরীক্ষা করেন, পরে তাকে সম্মানিত করেন এবং সুখ-সম্পদ দান করেন, তখন সে বলেঃ আমার রাব্ব আমাকে সম্মানিত করেছেন।
فَاَمَّا الۡاِنۡسَانُ اِذَا مَا ابۡتَلٰىهُ رَبُّهٗ فَاَکۡرَمَهٗ وَ نَعَّمَهٗ ۬ۙ فَیَقُوۡلُ رَبِّیۡۤ اَکۡرَمَنِ
১৬
এবং আবার যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর তার রিয্ক সংকুচিত করেন, তখন সে বলেঃ আমার রাব্ব আমাকে হীন করেছেন।
وَ اَمَّاۤ اِذَا مَا ابۡتَلٰىهُ فَقَدَرَ عَلَیۡهِ رِزۡقَهٗ ۬ۙ فَیَقُوۡلُ رَبِّیۡۤ اَهَانَنِ
১৭
না, কখনই নয়। বস্তুতঃ তোমরা ইয়াতীমদেরকে সম্মান করনা।
کَلَّا بَلۡ لَّا تُکۡرِمُوۡنَ الۡیَتِیۡمَ