৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৮৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৮৪১
সালাত আদায়রত ইমামকে কোন ব্যাপারে সতর্ক করতে হলে পুরুষ মুসল্লীরা 'সুবহানাল্ল-হ' বলবে এবং মহিলা মুসল্লীরা হাততালি দিবে পরিচ্ছেদ নাই
কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহ.) আবূ হুরায়রা (রাঃ)
এ সূত্রেও উপরের হাদিসের অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে।
৮৪২
সালাত আদায়রত ইমামকে কোন ব্যাপারে সতর্ক করতে হলে পুরুষ মুসল্লীরা 'সুবহানাল্ল-হ' বলবে এবং মহিলা মুসল্লীরা হাততালি দিবে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
এ সূত্রেও পূর্বের হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে فِي الصَّلاَةِ "সালাতের মধ্যে" কথাটুকু উল্লেখ আছে।
৮৪৩
সুন্দরভাবে বিনয় ও ভীতি সহকারে সালাত আদায়ের নির্দেশ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষ করে পিছনে ফিরে বললেনঃ হে অমুক ব্যক্তি! তুমি কি সুষ্ঠুভাবে তোমার সালাত আদায় করবে না? সালাত আদায়কারী কিভাবে তার সালাত আদায় করে তা কি সে দেখে না? কেননা সে নিজের উপকারের জন্যই সালাত আদায় করে। আল্লাহর শপথ! আমি সামনের দিকে যেভাবে দেখতে পাই পিছনেও সে মতই দেখতে পাই।
৮৪৪
সুন্দরভাবে বিনয় ও ভীতি সহকারে সালাত আদায়ের নির্দেশ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
তোমরা কি মনে করছ আমি শুধু আমার কিবলামুখী হয়ে আছি? আল্লাহর শপথ! তোমাদের রুকু ও সিজদা কিছুই আমার কাছে গোপন নয়। আমি আমার পিছন থেকেও তোমাদের দেখতে পাই।
৮৪৫
সুন্দরভাবে বিনয় ও ভীতি সহকারে সালাত আদায়ের নির্দেশ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
নবী (ﷺ) বলেন: তোমরা রুকূ-সিজদা ঠিকভাবে আদায় করো। আল্লাহর শপথ! আমি তোমাদেরকে আমার পিছন থেকে দেখি। আবার কখনো তিনি বলেছেন: তোমরা যখন রুকূ-সিজদা করো, আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখতে পাই।
৮৪৬
সুন্দরভাবে বিনয় ও ভীতি সহকারে সালাত আদায়ের নির্দেশ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) বলেনঃ রুকু ও সিজদা ঠিকভাবে আদায় করো। আল্লাহর শপথ! তোমরা যখনই রুকু ও সিজদা করো, আমি আমার পিছন থেকে তোমাদের দেখতে পাই। সাইদের বর্ণনায় আছেঃ যখন তোমরা রুকু ও সিজদা করো।
৮৪৭
ইমামের আগে রুকূ'-সাজদাহ্ ও অন্যান্য কাজ করা হারাম পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সালাত আদায় করালেন। তিনি সালাত শেষ করে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসে বলেনঃ হে লোকেরা! আমি তোমাদের ইমাম। অতএব, তোমরা আমার আগে রুকূ-সিজদা, উঠা-বসা করবে না।অতঃপর বললেনঃ সে সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মাদের জীবন! আমি যা দেখতে পাই, তোমরাও যদি তা দেখতে পেতে তবে তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে। তারা বলল, হে আল্লাহর রসূল! আপনি কি দেখতে পান? তিনি বললেনঃ আমি জান্নাত ও জাহান্নাম দেখতে পাই।
৮৪৮
ইমামের আগে রুকূ'-সাজদাহ্ ও অন্যান্য কাজ করা হারাম পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
এ সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে وَلاَ بِالاِنْصِرَافِ কথাটুকুর উল্লেখ নেই।
৮৪৯
ইমামের আগে রুকূ'-সাজদাহ্ ও অন্যান্য কাজ করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
মুহাম্মদ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি (রুকু-সিজদা থেকে) ইমামের আগে মাথা উঠায় তার কি (এ কাজের জন্য) ভয় হয় না যে, আল্লাহ তার মাথা গাধার মাথার মত করে দিবেন।
৮৫০
ইমামের আগে রুকূ'-সাজদাহ্ ও অন্যান্য কাজ করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
যে ব্যক্তি সালাতের মধ্যে ইমামের আগে মাথা তোলে, আল্লাহ তাঁর আকৃতিকে গাধার আকৃতির মতো করে দিবেন—এ ব্যাপারে সে নিজেকে নিরাপদ মনে করছে নাকি?