৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭২৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭২৮১
‘জাসসা-সাহ্’ জন্তুর ঘটনা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাযি:)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অতঃপর হাম্মাদ ইবন সালামা অবিকল বর্ণনা করেছেন। তবে এতে রয়েছে যে, দাজ্জাল এসে জুরুফ-এর এক অনুর্বর জমিতে নামবে এবং এখানেই সে তার শিবির স্থাপন করবে। যার ফলে প্রত্যেক মুনাফিক পুরুষ ও নারী তার কাছে চলে যাবে।
৭২৮২
দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাযি:)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে, তাদের শরীরে (তায়ালিসাহ্) কালো চাদর থাকবে।
৭২৮৩
দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস পরিচ্ছেদ নাই
উম্মু শারীক (রাযি:)
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, লোকেরা দাজ্জালের আতঙ্কে পর্বতে পালিয়ে যাবে। এ কথা শুনে উম্মু শরীক (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! সেদিন আরবের মানুষেরা কোথায় থাকবে? জবাবে তিনি বললেন, তখন তারা সংখ্যায় নগণ্য হবে।
৭২৮৪
দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস পরিচ্ছেদ নাই
ইবনু জুরায়জ (রহ:)
তিনি অবিকল হাদীস বর্ণনা করেছেন।
৭২৮৫
দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস পরিচ্ছেদ নাই
আবূ দাহমা
তারা বলেন, হিশাম ইবন আমির (রাঃ)-এর সামনে দিয়ে আমরা ইমরান ইবন হুসাইনের কাছে যেতাম। একদিন হিশাম (রাঃ) বললেন, তোমরা আমাকে অতিক্রম করে এমন লোকের কাছে যাচ্ছ, যারা আমার চেয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বেশি উপস্থিত হয়নি এবং যারা রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস এর ব্যাপারে আমার চেয়ে বেশি জানে না। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, আদম (আঃ)-এর সৃষ্টির পর হতে কেয়ামত পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের চেয়ে মারাত্মক আর কোন সৃষ্টি হবে না।
৭২৮৬
দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস পরিচ্ছেদ নাই
হুমায়দ ইবনু হিলাল তাঁর বংশধরদের তিন ব্যক্তি
যাদের মধ্যে আবু কাতাদাহ (রাঃ) ও রয়েছেন, আমরা হিশাম ইবন আমির-এর সামনে দিয়ে ইমরান ইবন হুসাইন (রাঃ)-এর নিকট যাচ্ছিলাম। তারা আবদুল আজিজ ইবন মুখতার-এর অনুরূপ বলেছেন, তবে পার্থক্য শুধু এই যে, أَمْرٌ أَكْبَرُ مِنَ الدَّجَّالِ কথাটি উল্লেখ আছে।
৭২৮৭
দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাযি:)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: ছয়টি ঘটনা সংঘটিত হওয়ার আগেই তোমরা নেক আমলে দ্রুততা অবলম্বন করো, তা হলো-(১) পশ্চিমাকাশ হতে সূর্যোদয় হওয়া,(২) ধোঁয়া [উত্থিত হওয়া],(৩) দাজ্জাল [আবির্ভাব হওয়া],(৪) দাব্বা [অদ্ভুত জন্তুর আত্মপ্রকাশ], (৫) খাস বিষয় [কারো ব্যক্তিগত মৃত্যু] ও (৬) আম বিষয় [সার্বজনিক বিপদ বা কেয়ামত]।
৭২৮৮
দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রহঃ)-এর সূত্রে নাবী (সাঃ)
ছয়টি আলামত সংঘটিত হওয়ার আগে দ্রুত তোমরা নেক আমল করতে শুরু করো। তা হলো দাজ্জাল প্রকাশিত হওয়া, ব্যাপক ধোঁয়া দেখা দেওয়া, দাব্বাতুল আরদ (অদ্ভুত জন্তু) বের হওয়া, পশ্চিমাকাশ হতে সূর্যোদয় হওয়া, কিয়ামত এবং মাওত।
৭২৮৯
দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস পরিচ্ছেদ নাই
কাতাদাহ্ (রহঃ)
অবিকল বর্ণনা করেছেন।
৭২৯০
হত্যাকাণ্ডের সময় ‘ইবাদাত করার ফযীলাত পরিচ্ছেদ নাই
মা’কিল ইবনু ইয়াসার (রাযি:)
নবী (ﷺ) বলেন: হত্যাকান্ডের প্রাক্কালে ইবাদত করা আমার নিকট হিজরত করার সমতুল্য।