৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭৩০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭২৯১
হত্যাকাণ্ডের সময় ‘ইবাদাত করার ফযীলাত পরিচ্ছেদ নাই
হাম্মাদ (রহঃ)
অবিকল বর্ণনা করেছেন।
৭২৯২
কিয়ামাত সন্নিকটবর্তী পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাযি:)
নবী (ﷺ) বলেন, সবচেয়ে নিকৃষ্ট লোকের উপরই কেয়ামত সংঘটিত হবে।
৭২৯৩
কিয়ামাত সন্নিকটবর্তী পরিচ্ছেদ নাই
সাহল ইবনু সা’দ (রাযি:)
আমি নবী (ﷺ)-কে মধ্যমা ও শাহাদাত অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করে এ কথা বলতে শুনেছি যে, আমি ও কেয়ামত এই দুইটির সদৃশ (কাছাকাছি সময়ে) প্রেরিত হয়েছি।
৭২৯৪
কিয়ামাত সন্নিকটবর্তী পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাযি:)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি ও কেয়ামত প্রেরিত হয়েছি এই দুইটির ন্যায় (নিকটবর্তী সময়ে)। শু’আবা (রহঃ) বলেন, আমি কাতাদাহ (রহঃ)-এর কাছে শুনেছি, তিনি তাঁর বর্ণনায় বলতেন, যেমন এক আঙুল অন্য আঙুলের চেয়ে বড়। তারপর শু’আবা (রহঃ) বলেন, এ উক্তিটি কাতাদাহ (রহঃ) আনাস (রাঃ) হতে শুনে বর্ণনা করেছেন না নিজের থেকেই বলেছেন, তা আমি নিশ্চিত জানি না।
৭২৯৫
কিয়ামাত সন্নিকটবর্তী পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাযি:)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আমি এবং কেয়ামত এই দুইটির মতো প্রেরিত হয়েছি। এ কথাটি বর্ণনা করতে গিয়ে শু’বাহ্ তাঁর শাহাদাত ও মধ্যমা আঙ্গুলিকে একসাথে মেলালেন (রাসূলুল্লাহর অনুরূপ করেছিলেন)।
৭২৯৬
কিয়ামাত সন্নিকটবর্তী পরিচ্ছেদ নাই
আনাস (রাযি:)
নবী (ﷺ) হতে এ সূত্রে অবিকল বর্ণনা করেছেন।
৭২৯৭
কিয়ামাত সন্নিকটবর্তী পরিচ্ছেদ নাই
আনাস (রাযি:)
নবী (ﷺ) থেকে অবিকল হাদীস বর্ণনা করেছেন।
৭২৯৮
কিয়ামাত সন্নিকটবর্তী পরিচ্ছেদ নাই
আনাস (রাযি:)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, "আমি এবং কেয়ামত এই দুইটির মত কাছাকাছি সময়ে প্রেরিত হয়েছি।" এ সময় তিনি তাঁর শাহাদাত ও মধ্যমা অঙ্গুলিদ্বয়কে একত্রিত করেছেন।
৭২৯৯
কিয়ামাত সন্নিকটবর্তী পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাযি:)
বেদুইন লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসেই তাঁকে কেয়ামত বিষয়ে প্রশ্ন করত, বলত, কেয়ামত কবে হবে? তখন তিনি তাঁদের মধ্যে কম বয়সের লোকটির প্রতি দৃষ্টপাত করে বলতেন, এ যদি জীবিত থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের কেয়ামত এসে উপস্থিত হবে।
৭৩০০
কিয়ামাত সন্নিকটবর্তী পরিচ্ছেদ নাই
আনাস (রাযি:)
একদিন এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করলেন, কেয়ামত কবে সংঘটিত হবে? তখন তাঁর কাছে মুহাম্মাদ নামে এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “এ বালক যদি জীবিত থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই কেয়ামত সংঘটিত হবে।”