৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭২৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭২৫১
দাজ্জাল এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাযি:)
রাসূলুল্লাহ (ﷺ) মানুষের মধ্যে দাজ্জালের আলাপ-আলোচনা করে বললেন, আল্লাহ তা'আলা অন্ধ নন। কিন্তু সতর্ক হও! দাজ্জালের ডান চোখ কানা হবে। আর তা আঙ্গুরের মতো ফোলা হবে।
৭২৫২
দাজ্জাল এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে পরিচ্ছেদ নাই
আবূ রাবী’ ও আবূ কামিল, মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ (রহঃ) ইবনু ‘উমার (রাযি:)
নবী (ﷺ) থেকে অবিকল হাদিস বর্ণনা করেছেন।
৭২৫৩
দাজ্জাল এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাযি:)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সকল নবীই তাঁর উম্মতকে কানা মিথ্যাবাদী (দাজ্জাল) সম্পর্কে সাবধান করেছেন। সাবধান! দাজ্জাল কানা হবে। তোমাদের রব কানা নন। দাজ্জালের দু’চোখের মধ্যস্থলে ك ف র অর্থাৎ كافر (কাফির) লেখা থাকবে।
৭২৫৪
দাজ্জাল এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাযি:)
নবী (ﷺ) বলেন, দাজ্জালের দুই চোখের মধ্যস্থলে ك ف ر অর্থাৎ ‘কাফির’ লেখা থাকবে।
৭২৫৫
দাজ্জাল এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাযি:)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দাজ্জালের চোখ ফোলা হবে। তার উভয় চোখের মধ্যস্থলে কাফির লেখা থাকবে। অতঃপর তিনি এক একটি হরফ উচ্চারণ করে বললেন, ك ف ر আর প্রত্যেক মুসলিম মাত্রই এ লেখা পাঠ করতে পারবে।
৭২৫৬
দাজ্জাল এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে পরিচ্ছেদ নাই
হুযাইফাহ্ (রাযি:)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দাজ্জালের বাম চোখ কানা হবে। তার দেহে ঘন পশম হবে। তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের চিত্র। প্রকৃতপক্ষে তার জাহান্নাম জান্নাত হবে এবং তার জান্নাত জাহান্নাম বলে গণ্য হবে।
৭২৫৭
দাজ্জাল এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে পরিচ্ছেদ নাই
হুযাইফাহ্ (রাযি:)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দাজ্জালের সাথে কি থাকবে, এ সম্পর্কে আমি নিশ্চিত অবগত আছি। তার সাথে প্রবাহমান দুইটি নহর থাকবে। একটি দৃশ্যত ধবধবে সাদা পানি বিশিষ্ট এবং অপরটি দৃশ্যত লেলিহান অগ্নির মতো হবে। যদি কেউ সুযোগ পায় তবে সে যেন ঐ নহরে প্রবেশ করে যাকে দৃশ্যত অগ্নি মনে হবে এবং চক্ষু বন্ধ করে মাথা অবনমিত করে সে যেন সেটা থেকে পানি পান করে। সেটা হবে ঠান্ডা পানি। দাজ্জালের চক্ষু লেপা হবে এবং তার চোখের উপর নখের মতো পুরু চামড়া থাকবে এবং উভয় চোখের মাঝখানে পৃথক পৃথকভাবে কাফির লেখা থাকবে। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মুমিন ব্যক্তি এ লেখা পাঠ করতে পারবে।
৭২৫৮
দাজ্জাল এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে পরিচ্ছেদ নাই
হুযাইফাহ্ (রাযি:)-এর সূত্রে নবী (সা:)
দাজ্জালের সাথে পানি ও আগুন থাকবে। কিন্তু প্রকৃতপক্ষে তার অগ্নিই হবে সুশীতল পানি এবং তার পানিই হবে অগ্নি। সুতরাং নিজেকে ধ্বংস করো না।
৭২৫৯
দাজ্জাল এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে পরিচ্ছেদ নাই
আবূ মাস’উদ (রাযি:)
আমিও রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ কথা শুনেছি।
৭২৬০
দাজ্জাল এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে পরিচ্ছেদ নাই
উকবাহ ইবনু ‘আমর ও আবূ মাস’ঊদ আনসারী (রাযি:)
রিদ্‌‘ঈ ইবন হিরাশ (রহঃ) বলেন, আমি উক্ববা ইবন আমর আবু মাসউদ আনসারি (রাঃ)-এর সাথে হুযাইফা ইবন ইয়ামান (রাঃ)-এর নিকট গেলাম। তারপর উক্ববা (রাঃ) হুযাইফা (রাঃ)-কে বললেন, আপনি দাজ্জাল বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) থেকে যা যা শুনেছেন তা আমাদেরকেও শুনান। তিনি বললেন, দাজ্জাল যখন আবির্ভূত হবে তখন তার সাথে পানি ও আগুন থাকবে। কিন্তু মানুষ যেটাকে বাহ্যত পানি দেখবে সেটা হবে দাহনশীল অগ্নি। আর যেটাকে মানুষ বাহ্যত অগ্নি দেখবে সেটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি। কাজেই তোমাদের মধ্যে যে কেউ এ সময়কাল পায় সে যেন দৃশ্যত যাকে অগ্নি দেখা যাচ্ছে তাতেই প্রবেশ করে। কেননা প্রকৃতপক্ষে সেটা হবে সুমিষ্ট পানি। তারপর হুযাইফার সমর্থন করে ‘উক্বাহ (রহঃ) বলেন, আমিও রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ হাদীস শুনেছি।