৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭১৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭১২১
মৃত্যুক্ষণে আল্লাহর প্রতি উত্তম ধারণা গ্রহণ করার হুকুম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর মৃত্যুর তিন দিন আগে তাঁকে আমি এ কথা বলতে শুনেছি যে, তোমাদের সকলেই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মারা যায়।
৭১২২
মৃত্যুক্ষণে আল্লাহর প্রতি উত্তম ধারণা গ্রহণ করার হুকুম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আ‘মাশ (রহঃ)
এই সনদে অবিকল হাদীস বর্ণিত হয়েছে।
৭১২৩
মৃত্যুক্ষণে আল্লাহর প্রতি উত্তম ধারণা গ্রহণ করার হুকুম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ আল আনসারী (রাঃ)
রাসুলুল্লাহ (ﷺ)-এর তিরোধানের তিন দিন আগে আমি তাঁকে এ কথা বলতে শুনেছি যে, তোমাদের সকলেই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মৃত্যুবরণ করে।
৭১২৪
মৃত্যুক্ষণে আল্লাহর প্রতি উত্তম ধারণা গ্রহণ করার হুকুম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
আমি নবী (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, প্রত্যেক বান্দা কেয়ামতের দিন ঐ অবস্থায় পুনরুত্থিত হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করল।
৭১২৫
মৃত্যুক্ষণে আল্লাহর প্রতি উত্তম ধারণা গ্রহণ করার হুকুম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আ‘মাশ (রহঃ)
অবিকল হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি “আমি শুনেছি” না বলে “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে” এ শব্দে হাদীস বর্ণনা করেছেন।
৭১২৬
মৃত্যুক্ষণে আল্লাহর প্রতি উত্তম ধারণা গ্রহণ করার হুকুম প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি, আল্লাহ যখন কোন গোত্রকে শাস্তি দেয়ার ইচ্ছা করেন তখন এ শাস্তি ঐ গোত্রে অবস্থিত প্রত্যেকের উপরই নিপতিত হয়। অতঃপর কেয়ামতের দিন (তাদের প্রত্যেককে) নিজ নিজ আমলের উপর পুনরুত্থিত করা হবে।
৭১২৭
ফিতনাসমূহ নিকটবর্তী হওয়া ও ইয়া’জূজ মা’জূজ-এর প্রাচীর খুলে যাওয়া পরিচ্ছেদ নাই
যাইনাব বিনতু জাহ্‌শ (রাযিঃ)
একদিন নবী (ﷺ) ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন: ‘লা-ইলাহা ইল্লাল্লাহু’-এর নিকট ভবিষ্যতে সংঘটিত ফিতনায় আরবরা ধ্বংস হয়ে যাবে। আজ ইয়াজুজ-মা'জুজের দেয়াল এতটুকু পরিমাণ খুলে গেছে। এ সময় সুফিয়ান নিজ হাত দ্বারা দশের গিট বানালেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের মাঝে নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, যখন পাপাচার অধিক পরিমাণে হবে।
৭১২৮
ফিতনাসমূহ নিকটবর্তী হওয়া ও ইয়া’জূজ মা’জূজ-এর প্রাচীর খুলে যাওয়া পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
অবিকল হাদীস বর্ণনা করেছেন, তবে এতে তারা সানাদে হাবীবা-র নাম অতিরিক্ত বর্ণনা করেছেন।
৭১২৯
ফিতনাসমূহ নিকটবর্তী হওয়া ও ইয়া’জূজ মা’জূজ-এর প্রাচীর খুলে যাওয়া পরিচ্ছেদ নাই
নবী (সাঃ)-এর স্ত্রী যাইনাব বিনতু জাহ্শ (রাযিঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ) ভীত-সন্ত্রস্ত অবস্থায় বের হলেন। তখন তাঁর বারাকতময় চেহারা লাল বর্ণ ধারণ করলো। তিনি বলছিলেন, ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ (আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই)। আরব বিশ্বের আগত অকল্যাণের দরুন বড়ই পরিতাপ, যা প্রায় ঘনিয়ে আসছে। আজ ইয়াজুজ মাজুজ-এর প্রাচীর এতটুকু পরিমাণ উন্মুক্ত হয়ে গেছে। এ সময় তিনি তাঁর বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত আঙুলের দ্বারা বেষ্টনী বানালেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাদের মাঝে অনেক সৎ লোক থাকা অবস্থায়ও কি আমরা ধ্বংসপ্রাপ্ত হব? তিনি বললেন, হ্যাঁ, যখন পাপাচার অধিক পরিমাণে বেড়ে যাবে।
৭১৩০
ফিতনাসমূহ নিকটবর্তী হওয়া ও ইয়া’জূজ মা’জূজ-এর প্রাচীর খুলে যাওয়া পরিচ্ছেদ নাই
ইবনু শিহাব (রহঃ) থেকে ইউনুস (রহঃ)
যুহরী (রহঃ) এই হাদীসটি অবিকল বর্ণনা করেছেন।