৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৯৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৯৭১
চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
চাঁদ দুই টুকরো হয়েছে। তবে আবু দাউদ (রহঃ)-এর হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে চাঁদ দুই টুকরো হয়েছে।
৬৯৭২
চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সময় চাঁদ দুই টুকরো হয়েছে।
৬৯৭৩
আল্লাহ তা‘আলার চেয়ে বেশি ধৈর্যশীল আর কোন সত্তা নেই পরিচ্ছেদ নাই
আবূ মূসা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কষ্টকর কোন কথা শোনার পর আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল আর কোন সত্তা নেই। অবস্থা এই যে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা হয় এবং তাঁর জন্য সন্তান সাব্যস্ত করা হয়, এরপরও তিনি তাদেরকে মাফ করে দেন এবং তাদেরকে রিজিক দান করেন।
৬৯৭৪
আল্লাহ তা‘আলার চেয়ে বেশি ধৈর্যশীল আর কোন সত্তা নেই পরিচ্ছেদ নাই
আবূ মূসা (রাঃ)-এর সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
হুবহু হাদীস বর্ণনা করেছেন। তবে হাদীসের মধ্যে وَيُجْعَلُ لَهُ الْوَلَدُ কথাটি উল্লেখ নেই।
৬৯৭৫
আল্লাহ তা‘আলার চেয়ে বেশি ধৈর্যশীল আর কোন সত্তা নেই পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু কায়স (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কষ্টকর কোন কথা শোনার পর আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল আর কেউ নেই। কেননা মানুষ আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে এবং তাঁর জন্য সন্তান সাব্যস্ত করে, এতদ্‌সত্ত্বেও তিনি তাদের জীবিকা নির্বাহ করেন, তাদেরকে মাফ করেন এবং তাদেরকে প্রয়োজনীয় সবকিছু প্রদান করেন।
৬৯৭৬
কাফির কর্তৃক পৃথিবীপূর্ণ স্বর্ণ মুক্তিপণ দিতে চাওয়া প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)-এর সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
জাহান্নামীদের মাঝে যার শাস্তি সবচেয়ে কম হবে, আল্লাহ তা‘আলা তাকে বলবেন, “পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু যদি তোমার হয়ে যায়, তবে কি তুমি এসব কিছু মুক্তিপণ হিসেবে প্রদান করে নিজেকে আযাব থেকে রক্ষা করবে?” সে বলবে, “হ্যাঁ, অবশ্যই।” তখন তিনি বলবেন, “তুমি আদমের পৃষ্ঠে থাকা অবস্থায় আমি তো তোমার কাছে এ থেকেও সহজ জিনিস আশা করেছিলাম। তা হলো, তুমি শির্ক করবে না।” রাবী বলেন, “আমার মনে হয়, তিনি বলেছেনঃ তাহলে আমি তোমাকে জাহান্নামে প্রবেশ করাব না। কিন্তু তুমি তা উপেক্ষা করে শির্কে জড়িয়ে পড়েছ।”
৬৯৭৭
কাফির কর্তৃক পৃথিবীপূর্ণ স্বর্ণ মুক্তিপণ দিতে চাওয়া প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
তিনি নবী (ﷺ) থেকে অবিকল বর্ণনা করেছেন। তবে তিনি بدر কথাটি উল্লেখ করেননি।
৬৯৭৮
কাফির কর্তৃক পৃথিবীপূর্ণ স্বর্ণ মুক্তিপণ দিতে চাওয়া প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
নবী (ﷺ) বলেন, কেয়ামতের দিন কাফিরদেরকে বলা হবে, তুমি কি বলো, যদি তুমি পৃথিবী সমতুল্য স্বর্ণের মালিক হও, তাহলে মুক্তিপণ হিসেবে তা প্রদান করে তুমি কি নিজেকে শাস্তি হতে রক্ষা করবে? সে বলবে, হ্যাঁ, অবশ্যই। তখন তাকে বলা হবে, তোমার নিকট হতে তো এর থেকে অধিক সহজ বিষয় কামনা করা হয়েছিল।
৬৯৭৯
কাফির কর্তৃক পৃথিবীপূর্ণ স্বর্ণ মুক্তিপণ দিতে চাওয়া প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)-এর সনদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে এতে রয়েছে যে, তাকে বলা হবে, তুমি মিথ্যা বলেছ। তোমার কাছে তো এর থেকে সহজ বিষয় কামনা করা হয়েছিল।
৬৯৮০
(কিয়ামাতের দিন) কাফিরদের অধোমুখী করে একত্র করা হবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
এক লোক জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল (ﷺ)! কেয়ামত দিবসে কাফিরদেরকে নিম্নমুখী করে কিরূপে উত্থিত করা হবে? তিনি বললেন, “যিনি দুনিয়াতে উভয় পায়ের উপর ভর করে চালিত করেছেন, তিনি কি কেয়ামতের দিন তাদেরকে মুখের উপর ভর করে চালাতে সক্ষম হবেন না?” এ হাদীস শুনে কাতাদাহ বললেন, “আমার রবের মর্যাদার শপথ! অবশ্যই তিনি সক্ষম হবেন।”