৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৯৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৯৬১
ধুম্র প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
পাঁচটি বিষয় অতীত হয়ে গেছেঃ ধোঁয়া, শাস্তি, রোম-এর পরাজয়, পাকড়াও এবং চন্দ্রের নিদর্শন অর্থাৎ বিদীর্ণ হওয়া।
৬৯৬২
ধুম্র প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
ওয়াকী‘ (রহঃ)
আ‘মাশ (রহঃ) হতে এ সানাদে অবিকল হাদীস বর্ণিত।
৬৯৬৩
ধুম্র প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
উবাই ইবনু কা‘ব (রাঃ)
আল্লাহর বাণী- “বড় বড় শাস্তির পূর্বে তাদের আমি অবশ্যই ছোট ছোট শাস্তি আস্বাদন করাব”- (সূরা সিজদা ৩২ : ২১) এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে: উদ্দেশ্য হলো পার্থিব বিপদাপদ, রোমের পরাজয়, পাকড়াও অথবা ধোঁয়া। পাকড়াও না ধোঁয়া এ সম্পর্কে শু‘বাহ্ সন্দেহ প্রকাশ করেছেন।
৬৯৬৪
চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সময় চাঁদ দুই টুকরা হয়েছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেনঃ তোমরা সাক্ষী থাকো।
৬৯৬৫
চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)
মিনায় আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। এমতাবস্থায় অকস্মাৎ চাঁদ দুইটি টুকরো হয়ে গেল। এক টুকরো পাহাড়ের পিছনে গেল এবং অপর টুকরো পাহাড়ের সামনে ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বললেন, “তোমরা সাক্ষী থাকো।”
৬৯৬৬
চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সময় চাঁদ ফেটে দুই টুকরো হয়ে যায়। এক টুকরোকে পাহাড় আড়াল করে ফেলে এবং অপর এক টুকরো পাহাড়ের উপর পরিলক্ষিত হয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে আল্লাহ! তুমি সাক্ষী থাকো।
৬৯৬৭
চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)-এর সনদে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
হুবহু বর্ণনা করেছেন।
৬৯৬৮
চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
শু‘বাহ্ (রাঃ)
অবিকল বর্ণনা করেছেন। তবে ইবনু আবু আদি (রহঃ)-এর হাদীসের মধ্যে রয়েছে যে, তারপর তিনি বললেনঃ তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো।
৬৯৬৯
চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
মক্কাবাসী লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তাদের একটি নিদর্শন (মুজিযা) দেখানোর অনুরোধ করল। তিনি তাদের দুইবার চন্দ্র দুইটি টুকরা হওয়ার নিদর্শন দেখালেন।
৬৯৭০
চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
শাইবানের অবিকল হাদীস বর্ণনা করেছেন।