৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৩৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৩৪১
গিফার, আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনুল মুসান্না ও হারূন ইবনু আবদুল্লাহ (রহ)
অপর সানাদে আমর আন নাকিদ (রহঃ) আবু বিশর (রহঃ)-এর সূত্রে এ সনদে অবিকল বর্ণিত রয়েছে।
৬৩৪২
গিফার, আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত পরিচ্ছেদ নাই
আবূ বাকর (রা)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা কি জান যে, জুহাইনা, আসলাম, গিফার গোত্র বনি তামীম, বনি আবদুল্লাহ ইবন গাতফান ও আমির ইবন সাসাআহ-এর তুলনায় উত্তম? তখন তিনি তাঁর কথাগুলো উচ্চস্বরে বলেছিলেন। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! তারা ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন তিনি বললেন, অবশ্যই এরা তাদের তুলনায় উত্তম। কিন্তু আবু কুরায়ব (রহঃ)-এর বর্ণিত হাদিসে “তোমরা কি জান যে, জুহাইনা, মুযাইনা, আসলাম ও গিফার”-উক্তিটির বর্ণনা আছে।
৬৩৪৩
গিফার, আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত পরিচ্ছেদ নাই
আদী ইবনু হাতিম (রহ)
আমি উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর নিকট আসলাম। তখন তিনি আমাকে বললেন, সর্বপ্রথম যে সদাকা রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মুখমণ্ডল চমকিত করেছিল তা হচ্ছে তাইয়ী সম্প্রদায়ের সদাকা- যা তুমি নিজে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট নিয়ে এসেছিলে।
৬৩৪৪
গিফার, আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রা)
তুফায়ল (রাঃ) ও তাঁর সঙ্গীরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! দাওস সম্প্রদায় কুফরি অবলম্বন করেছে এবং ইসলাম কবুলে স্বীকৃতি দেয়নি। অতএব আপনি তাদের বিপক্ষে বদদোয়া করুন। তখন বলা হলো, দাওস ধ্বংস হয়ে গেল। “হে আল্লাহ! দাওসকে হিদায়াত দান করো এবং তাদেরকে (আমার নিকট) এনে দাও।”
৬৩৪৫
গিফার, আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত পরিচ্ছেদ নাই
আবূ যুরআহ (রা)
আবু হুরায়রা (রাঃ) বলেছেন, আমি তিনটি কারণে বানু তামীমকে ভালোবাসতে থাকব। এ তিনটি ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, তারা আমার উম্মতের মধ্যে দাজ্জালের উপর সবচেয়ে বেশি শক্তিধর।রাবী বলেন, যখন তাদের সদাকা আসল তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটা আমাদের জাতির সদাকা। রাবী বলেন, তাদের গোত্রের এক নারী আয়েশা (রাঃ)-এর বন্দিনী ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ একে আজাদ করে দাও। কারণ, সে ইসমাইল (আঃ)-এর সন্তানদের একজন।
৬৩৪৬
গিফার, আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রা)
বানূ তামীম সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-এর তিনটি কথা শোনার পর আমি তাদের পছন্দ করতে শুরু করি। তারপর তিনি পূর্বের ন্যায় অবিকল বর্ণনা করেন।
৬৩৪৭
গিফার, আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বানু তামীম গোত্রের তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করতে শুনেছি। তারপর হতে আমি তাদের পছন্দ করতে আরম্ভ করি। অতঃপর তিনি এ অনুরূপ অর্থে হাদিসটি রিওয়ায়াত করেন। কিন্তু এ বর্ণনায় দাজ্জালের কথা বর্ণনা করেননি। এর জায়গায় “এরা যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শনকারী ছিলেন” কথাটি বলেছেন আর দাজ্জালের কথা উল্লেখ করেননি।
৬৩৪৮
সর্বোত্তম ব্যক্তিদের বিবরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা ব্যক্তিদের খনিজ ও গুপ্তধনের ন্যায় দেখতে পাবে। অতএব যারা জাহিলী যুগে উত্তম ছিল তারা ইসলামেও উত্তম বলে বিবেচিত হবে — যখন তারা দীনী জ্ঞানের অধিকারী হবে।কিংবা তোমরা এ ব্যাপারে অর্থাৎ ইসলামে উত্তম ব্যক্তি দেখতে পাবে যারা তার পূর্বে চরমভাবে ইসলামকে ঘৃণা করত। আর তোমরা সবচেয়ে খারাপ ব্যক্তি হিসেবে দেখতে পাবে সে সকল লোককে, যারা দ্বিমুখী চরিত্রের লোক — এরা এ দলের নিকট একমুখী কথা বলে পুনরায় অপর এক দলের নিকট এসে আরেক ধরনের রূপ নিয়ে উপস্থিত হয়।
৬৩৪৯
সর্বোত্তম ব্যক্তিদের বিবরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানব সম্পদ খনির ন্যায় মূল্যবান দেখতে পাবে। তার পরবর্তী অংশ যুহরীর হাদীসের অনুরূপ। কিন্তু আবু যুরআ ও আ‘রাজের বর্ণিত হাদীসঃ অর্থাৎ-“তোমরা কতক লোককে সর্বোত্তম ব্যক্তি হিসেবে পাবে যারা এতে পতিত হওয়া এটাকে খুব বেশি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
৬৩৫০
কুরায়শ নারীদের ফযিলত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সর্বোত্তম মহিলা তারাই যারা উষ্ট্রে আরোহণ করে। রাবীদের একজন বলেন, কুরাইশ নারীই নেক বখত সতী-সাধ্বী। অন্যজন বলেন, কুরাইশী ইয়াতীমদের প্রতি অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান এবং তারা তাদের স্বামীর ধন-সম্পদের প্রতি বিশ্বস্ত রক্ষক।