৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৩২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬৩১১
আনসারদের (রাঃ) ফযিলত। পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কিছু বালক ও নারীকে কোন এক উৎসব-অনুষ্ঠান থেকে আসতে দেখেন। তখন তিনি তাদের সামনে গিয়ে বললেনঃ আল্লাহর শপথ! তোমরা (আনসাররা) আমার নিকট সবচেয়ে পছন্দের লোক, আমার নিকট তোমরা সবচেয়ে প্রিয় লোক।
৬৩১২
আনসারদের (রাঃ) ফযিলত। পরিচ্ছেদ নাই
হিশাম ইবনু যায়দ (রহঃ)
আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, জনৈক আনসারী নারী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলেন। রাবী বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাথে নীরবে আলাপ করছিলেন এবং বলছিলেন, যাঁর হাতে আমার জীবন সে সত্তার শপথ, তোমরা আমার নিকট সবচেয়ে পছন্দের লোক। তিনি এ কথাটি তিনবার বললেন।
৬৩১৩
আনসারদের (রাঃ) ফযিলত। পরিচ্ছেদ নাই
শু’বাহ (রাঃ)
অবিকল রিওয়ায়াত করেছেন।
৬৩১৪
আনসারদের (রাঃ) ফযিলত। পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আনসারগণ আমার পরম শুভাকাঙ্ক্ষী এবং ঘনিষ্ঠ বন্ধু। আর লোকের সংখ্যা অনবরত বৃদ্ধি পাবে এবং আনসারদের সংখ্যা ক্রমশ কমতে থাকবে। অতএব তাদের ভাল আচরণগুলো গ্রহণ করো এবং তাদের অসদাচরণ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখ।
৬৩১৫
আনসারগণের উত্তম গৃহসমূহ। পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আনসারদের ঘরসমূহের মাঝে সবচেয়ে ভালো ঘর হলো বানু নাজ্জার সম্প্রদায়ের, তারপর বানু আবদুল আশহালের ঘর, তারপর বানু হারিস ইবনে খাযরাজের ঘর, তারপর হলো বানু সাঈদা সম্প্রদায়ের গৃহ। আনসারদের প্রত্যেকটি গৃহেই কল্যাণ বিরাজ করছে। সা’দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উপর অন্যদের গুরুত্ব দিয়েছেন। লোকেরা বলল, তোমাদেরকেও অনেকের উপর স্থান দিয়েছেন।
৬৩১৬
আনসারগণের উত্তম গৃহসমূহ। পরিচ্ছেদ নাই
আবূ উসায়দ আনসারী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) হতে অবিকল বর্ণিত রয়েছে।
৬৩১৭
আনসারগণের উত্তম গৃহসমূহ। পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) হতে হুবহু বর্ণিত রয়েছে। কিন্তু তিনি তাঁর বর্ণিত হাদিসে সাদ (রাঃ)-এর উক্তিটি বর্ণনা করেননি।
৬৩১৮
আনসারগণের উত্তম গৃহসমূহ। পরিচ্ছেদ নাই
ইব্রাহীম ইবনু মুহাম্মাদ ইবনু তালহাহ (রাঃ)
আমি আবু উসাইদ (রাঃ)-কে ইবন উতবার নিকট ভাষণ দিতে শুনেছি যে, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন আনসারদের গৃহসমূহের মধ্যে সর্বোত্তম গৃহ বানু নাজ্জারের ঘর, বানু আবদুল আশহালের ঘর, বানু হারিস ইবনু খাযরাজের ঘর এবং বানু সাঈদার ঘর। আল্লাহর শপথ! আমি যদি আনসারদের উপরে কাউকে মর্যাদায় অগ্রাধিকার দিতাম তাহলে আমার কাওমকে অগ্রাধিকার দিতাম।
৬৩১৯
আনসারগণের উত্তম গৃহসমূহ। পরিচ্ছেদ নাই
আবূ উসায়দ আনসারী (রাঃ)
আবু সালামা (রহঃ) সাক্ষ্য দিচ্ছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আনসারদের গৃহের মধ্যে সর্বোত্তম হচ্ছে বানু নাজ্জারের ঘর, এরপর বানু আবদুল আশহালের ঘর, এরপর বানু হারিস ইবনু খাযরাজের ঘর, এরপর বানু সাঈদার ঘর। তাছাড়া প্রত্যেক আনসারীর গৃহেই কল্যাণ বিরাজ করছে। আবু সালামা (রহঃ) বলেন, আবু উসাইদ (রাঃ) বলেছেন, “আমি যদি মিথ্যাচার করতাম তাহলে আমার বংশ বানু সাঈদা দিয়ে আরম্ভ করতাম। তাতে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর অপবাদকারীরূপে গণ্য হতাম।” ব্যাপারটি সাদ ইবন উবাদা (রাঃ)-এর কাছে পৌঁছলে তিনি অস্বস্তিবোধ করলেন।এবং তিনি বললেন, “আমাদের পেছনে দেয়া হয়েছে। অতএব আমরা চার জনের মধ্যে চতুর্থ (শেষ) স্থান পড়ে গেছি। আমার গাধার পৃষ্ঠে গদি লাগাও, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট চলে যাব।” তাঁর সাথে তাঁর ভাইয়ের ছেলে সাহলের কথোপকথন হচ্ছিল। সে বলেছিল, “আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট প্রতিবাদ জানানোর জন্য যাবেন? বরং রাসূলুল্লাহ (ﷺ) সর্বাধিক জ্ঞাত। চার জনের মাঝে চতুর্থ হওয়া কি আপনার জন্য যথেষ্ট নয়?” তখন তিনি থামলেন এবং বললেন, “আল্লাহ ও তাঁর রাসূল সর্বাধিক জ্ঞাত।” তারপর তিনি তার গাধার জিন খুলতে নির্দেশ দিলেন এবং তা খুলে ফেলা হলো।
৬৩২০
আনসারগণের উত্তম গৃহসমূহ। পরিচ্ছেদ নাই
আবূ উসায়দ আনসারী (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন যে, সর্বাধিক উত্তম আনসার কিংবা আনসারদের সবচেয়ে উত্তম গৃহ বর্ণনার ক্ষেত্রে তাদের বর্ণিত হাদিসের অবিকল। কিন্তু তিনি তার বর্ণনায় সাদ ইবন উবাদা (রাঃ)-এর কাহিনী বর্ণনা করেননি।